Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
লস্ট অ্যান্ড ফাউন্ড ছাড়া জিডি করা যাবে না অনলাইনে 

বাংলাদেশ

জিয়া চৌধুরী & আসাদুল্লা লায়ন
25 June, 2022, 03:30 pm
Last modified: 25 June, 2022, 06:03 pm

Related News

  • স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি, থানায় জিডি
  • ওসমান হাদির সন্তান ও নিজের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন ওমর বিন হাদি

লস্ট অ্যান্ড ফাউন্ড ছাড়া জিডি করা যাবে না অনলাইনে 

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মোট ৫৬ হাজার ৪৩৭টি জিডি রেকর্ড করা হয়েছে। 
জিয়া চৌধুরী & আসাদুল্লা লায়ন
25 June, 2022, 03:30 pm
Last modified: 25 June, 2022, 06:03 pm
ইনফোগ্রাফ- টিবিএস

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চালু হওয়া অ্যাপ-ভিত্তিক অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সুবিধার অধীনে তৈরি অ্যাপ দিয়ে ঘরে বসেই মানুষ 'লস্ট অ্যান্ড ফাউন্ড' এর জিডি করতে পারবে।

তবে, লস্ট অ্যান্ড ফাউন্ড ছাড়া ধর্তব্য অপরাধের ক্ষেত্রে এই উপায়ে জিডি করা যাবে না। এ ধরনের অপরাধের ক্ষেত্রে ভুক্তভোগীকে আগের মতোই থানায় হাজির হতে হবে। 

এ বিষয়ে অনলাইন জিডির তদারক কর্মকর্তা রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা জিডি আধুনিকায়ন করেছি। সামনে এর শতভাগ কার্যক্রম অনলাইনে হবে তবে এখন শুধু লস্ট অ্যান্ড ফাউন্ড এর জিডি করা যাবে।" 

"হুমকি বা এ ধরনের বিষয়ে সাধারণত মামলা হয়। কেউ চাইলে জিডি করতে পারে আমরা সেটিও অনলাইনে করার সুবিধা রেখেছি। কিন্ত এই সুবিধা কিছুদিন পর উন্মুক্ত করা হবে।"

এছাড়া চলতি বছরে পুলিশের আরো ১২টি সেবা অনলাইনে মাধ্যমে পাওয়া যাবে বলেও জানান তিনি। 

গত বছর পাইলট প্রকল্প হিসেবে দেশের বিভিন্ন থানায় এই সেবা চালু ছিলো। তখন এই সেবা অনেকটা সীমিত আকারে ছিলো। গত মঙ্গলবার পদ্মা সেতুর দুই পাড়ের দুই নতুন থানাসহ পুলিশ হাসপাতাল উদ্বোধনের সঙ্গে অনলাইন জিডির কার্যক্রমও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুতুবদিয়া থানার সাব ইন্সপেক্টর মো. জিয়াউদ্দিন টিবিএসকে জানান, অনলাইন জিডি উদ্বোধনের দিন এক ব্যক্তি থানায় জিডি করতে আসেন। সেদিন প্রচলিত পদ্ধতিতে জিডি করতে আসা ওই ব্যাক্তির তথ্য অনলাইনে এন্ট্রি করা হয়।

"যেকোন জিডিতে ওসি তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেন। তবে যেসব জিডি তদন্তের প্রয়োজন আছে সেগুলোতে তাৎক্ষণিক ব্যবস্থার জন্য অফিসার ইনচার্জ তদন্তকারী নিয়োগ করে নির্দেশনা দেন," বলেন তিনি।

অনলাইন জিডির এই সুবিধা ২০১০ সালের শুরুর দিকে চালু হয়েছিল। তবে কয়েক বছরের মধ্যেই সেই কার্যক্রম বন্ধ হয়ে যায়। এবার অনলাইন জিডির সুবিধা চালু করার পাশাপাশি আরো কিছু সেবা অনলাইনে যুক্ত করতে যাচ্ছে পুলিশ। 

এদিকে অনলাইন জিডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মোট ৫৬ হাজার ৪৩৭টি জিডি রেকর্ড করা হয়েছে। 

সবচেয়ে বেশি রেকর্ড হওয়া থানাগুলোর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর (১২ হাজার ৩৭০), মাদারীপুর সদর (৬ হাজার ৮৬), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া (২ হাজার ২৪), মাদারীপুরের শিবচর (২ হাজার ১৭), খুলনার সোনাডাঙ্গা (১ হাজার ৬১৯), ডুমুরিয়া (১ হাজার ৪৮৪), ব্রাহ্মণবাড়িয়ার কসবা (১ হাজার ৩৬৩), খুলনার পাইকগাছা (১ হাজার ২৩৩), দাকোপ (৯৮৮), কিশোরগঞ্জের ভৈরব (৯২৭)। 

এই তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি জিডি রেকর্ড করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানায়। 

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম টিবিএসকে বলেন, "২০২১ সালের ১৭ জানুয়ারি থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ সারাদেশে মোট ৩২ থানায় অনলাইন জিডি করা যেতো। সম্প্রতি দেশের সব থানায় এই সুবিধা উন্মুক্ত করা হয়েছে। তবে গত বছর থেকেই সদর থানায় অনলাইন জিডির সুবিধা থাকায় অন্য এলাকাতে কিছু হারালেও এই থানা এলাকার ঠিকানায় জিডি বেশি করা হয়েছে।"

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন টিবিএসকে বলেন, "২০২১ সালে পাইলট প্রকল্প হিসেবে ব্রাহ্মণবাড়িয়া থানায় অনলাইন জিডি শুরু হয়। এজন্যই ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনলাইন জিডির সংখ্যা বেশি। এসব জিডির অধিকাংশই কোনো অ্যাকশন নিতে হয় না। কারো কিছু হারালে ডকুমেন্টেশনের জন্যই জিডি করে। হুমকি অথবা ধর্তব্য অপরাধের ক্ষেত্রে থানা পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেয়।"
 

Related Topics

টপ নিউজ

অনলাইন জিডি / জিডি / বাংলাদেশ পুলিশ / সাধারণ ডায়েরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি, থানায় জিডি
  • ওসমান হাদির সন্তান ও নিজের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন ওমর বিন হাদি

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net