Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
জুলাই অভ্যুত্থান নিয়ে ‘অপপ্রচার’: আনিস আলমগীর, সোমা ইসলাম, পিয়া জান্নাতুলসহ ৬ জনের বিরুদ্ধে জিডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 July, 2026, 03:20 pm
Last modified: 05 July, 2026, 03:20 pm

Related News

  • জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগে শাওন ও মাহিসহ ৩ জনের বিরুদ্ধে জিডি
  • গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে: নাহিদ
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ৩০ বছরের কারাদণ্ড
  • আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: তরুণ প্রজন্মের উদ্দেশে সংসদে পার্থ
  • নিরাপত্তার চেয়ে থানায় জিডি যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের

জুলাই অভ্যুত্থান নিয়ে ‘অপপ্রচার’: আনিস আলমগীর, সোমা ইসলাম, পিয়া জান্নাতুলসহ ৬ জনের বিরুদ্ধে জিডি

টিবিএস রিপোর্ট
05 July, 2026, 03:20 pm
Last modified: 05 July, 2026, 03:20 pm
আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়া জান্নাতুলসহ। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য, অপপ্রচার, শহিদদের অবমাননা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, টেলিভিশন উপস্থাপক সোমা ইসলাম এবং মডেল ও আইনজীবী মডেল জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

রাষ্ট্র সংলাপ ফোরাম বা স্টেট ডায়ালগ ফোরামের (এসডিএফ) সদস্য মিল্লাত হোসেন (২১) গতকাল (৪ জুলাই) সংগঠনের পক্ষে এই জিডি দায়ের করেন।

জিডি করার সময় এসডিএফের সদস্য সচিব এএনএম আয়াস, সংগঠক তুহিন ফরাজী ও প্রধান সমন্বয়ক মুহাম্মদ শাহ আলম বাদশাও থানায় উপস্থিত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) বিকাল ৪টার দিকে শাহবাগ থানাধীন 'হাদী চত্বর' নামে পরিচিতি পাওয়া এলাকায় অবস্থানকালে এসডিএফ সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাইবিরোধী এসব অপপ্রচার দেখতে পান।

অভিযোগে চ্যানেল আইয়ের টেলিভিশন উপস্থাপক সোমা ইসলামকে এক নম্বর অভিযুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, তিনি বিভিন্ন টকশোতে বসে জুলাই অভ্যুত্থানের বয়ানকে কুক্ষিগত করা, নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসন করা এবং অতিথিদের ডেকে এনে অভ্যুত্থান সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার সুযোগ করে দেন। এর প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক ভিডিও লিংক যুক্ত করা হয়েছে।

এসডিএফ বলেছে, সোমা বিশ্ববাসীর কাছে জুলাই আন্দোলনকে ছোট করে উপস্থাপন এবং হেয় করার চেষ্টা করছেন। একইসাথে তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন।

আইনজীবী ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়াকে দ্বিতীয় অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, পিয়া আওয়ামী লীগের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনের সহযোগী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইকে কটাক্ষ করে বক্তব্য দেন। যারা জুলাইয়ে হাত-পা হারিয়েছেন এবং আহত যোদ্ধাদের ছোট করে তাদের উদ্দেশ্যে 'মব' বলে অভিহিত করেছেন। তিনি অনলাইনে হুমকি দেওয়ার পাশাপাশি গোপনে আওয়ামী লীগ কর্মীদের সহায়তা করেন বলেও অভিযোগ করা হয়েছে।

তৃতীয় অভিযুক্ত হলেন সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী। তিনি ও তার স্ত্রী শান্তা ফারজানা প্রকাশ্যে দিবালোকে জাতীয় প্রেসক্লাবের কাছে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মোমিন জুলাইয়ে শহীদ আবু সাঈদকে নেশাখোর বলে উল্লেখ করেন এবং দাবি করেন যে তিনি নেশা করে নিজে নিজেই মারা গেছেন। প্রমাণস্বরূপ দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংকও জমা দেওয়া হয়েছে।

চতুর্থ অভিযুক্ত হিসেবে সাংবাদিক আনিস আলমগীরের নাম উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, কারামুক্তির পর তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে মিলে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছেন।

আনিস আলমগীরের বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়েছে, তিনি 'জুলাই স্টেকহোল্ডারদের' নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন এবং যারা অভ্যুত্থানে হাত-পা ও চোখ হারিয়েছেন, তাদেরকে অপমান করছেন।

পঞ্চম অভিযুক্ত মডেল মারিয়া কিসপট্টা শুরু থেকেই জুলাই আন্দোলনের বিরোধিতা করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে। আরও বলা হয়েছে, তিনি শেখ হাসিনাকে সমর্থন করে এমন ভিডিও প্রকাশ করেছেন, যেখানে জুলাই অভ্যুত্থানকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে তুলে ধরা হয়েছে এবং আহত ব্যক্তিদের হুমকি দেওয়া হয়েছে।

মডেল ও অভিনেত্রী শামীমা তুষ্টিকে ষষ্ঠ অভিযুক্ত করা হয়েছে। তিনি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জুলাই মাসকে 'প্রতারণার মাস' বলে আখ্যায়িত করেছেন বলে উল্লেখ করা হয়েছে অভিযোগে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, শামীমা বলেছেন, শেখ হাসিনা কাউকে মারেননি; সব বিএনপি ও জামায়াত করেছে। দেশে এখন শান্তি নেই, কেউ শহীদ হয়নি, নিজেরা নিজেরা যুদ্ধ করে মারা গেছে। 

Related Topics

টপ নিউজ

জিডি / জুলাই অভ্যুত্থান / আনিস আলমগীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগে শাওন ও মাহিসহ ৩ জনের বিরুদ্ধে জিডি
  • গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে: নাহিদ
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ৩০ বছরের কারাদণ্ড
  • আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: তরুণ প্রজন্মের উদ্দেশে সংসদে পার্থ
  • নিরাপত্তার চেয়ে থানায় জিডি যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net