অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার বদলি
অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ায়, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসানকে সাতক্ষীরায়, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে, গাজীপুর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জের কাটিয়াদী সার্কেলে ও কিশোরগঞ্জের কাটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জাল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহিন ফরাজীকে বরিশালের গৌরনদী সার্কেলে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার তানজিনা চৌধুরীকে সিআইডিতে, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে, গাইবান্ধা বি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলে ও বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
