Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
পদ্মা সেতু নির্মাণের পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর সাহসিকতা: মন্ত্রিপরিষদ সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2022, 11:15 am
Last modified: 25 June, 2022, 11:21 am

Related News

  • টোলপ্লাজায় নেই ভোগান্তি, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা
  • ঈদযাত্রা: ছুটির দ্বিতীয় দিনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা
  • ঈদযাত্রা: পদ্মা সেতু রুটে আগ্রহ যাত্রীদের, গাবতলীতে চাপ কম
  • পদ্মা সেতু হয়ে ঈদযাত্রা: মহাসড়কে চাপ থাকলেও নেই যানজট, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  • তারেক রহমানের সঙ্গে নতুন মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

পদ্মা সেতু নির্মাণের পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর সাহসিকতা: মন্ত্রিপরিষদ সচিব

এ সেতুর মাধ্যমে প্রধানমন্ত্রী জাতিকে আত্মমর্যাদার অধিকারী হিসেবে বিশ্বে  প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেন তিনি।
টিবিএস রিপোর্ট
25 June, 2022, 11:15 am
Last modified: 25 June, 2022, 11:21 am
খন্দকার আনোয়ারুল ইসলাম/ ছবি- সংগৃহীত

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতুলনীয় দৃঢ়তা ও সাহসিকতাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ (২৫ জুন) শনিবার বেলা সোয়া ১০টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, "আমরা যে অল্প সময়ে এই কাজটি শেষ করতে পেরেছি তার একমাত্র এবং প্রধান কারিগর হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বিষয়টি প্রত্যক্ষভাবে দেখেছি।"

এ সেতুর মাধ্যমে প্রধানমন্ত্রী জাতিকে আত্মমর্যাদার অধিকারী হিসেবে বিশ্বে  প্রতিষ্ঠা করেছেন বলে যোগ করেন তিনি।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ দেশকে ঐক্যবদ্ধ করেছে, এটি আমাদের আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার প্রতীক।

মন্ত্রিপরিষদ সচিব যোগ আরো বলেন, "আমি সেতুর উভয় পাশের জনগণকে তাদের সাহায্য ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। এই মেগা প্রকল্পে ৫ হাজারেরও বেশি লোক কাজ করেছে।"

আনোয়ারুল ইসলাম বলেন, "আমি বিশেষভাবে ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (কারিগরি) মো. কামরুজ্জামানের নাম উল্লেখ করতে চাই যিনি সেতু নির্মাণের জন্য তার কিডনি প্রতিস্থাপন এক বছর পেছান।"

পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান তিনি।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, "এই সেতু আরো ১০০ বছর কর্মক্ষম থাকবে। আমরা সেতুর নিরাপত্তার জন্য সকলের সহযোগিতা চাই।"

Related Topics

টপ নিউজ

মন্ত্রিপরিষদ সচিব / খন্দকার আনোয়ারুল ইসলাম / পদ্মা সেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • টোলপ্লাজায় নেই ভোগান্তি, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা
  • ঈদযাত্রা: ছুটির দ্বিতীয় দিনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা
  • ঈদযাত্রা: পদ্মা সেতু রুটে আগ্রহ যাত্রীদের, গাবতলীতে চাপ কম
  • পদ্মা সেতু হয়ে ঈদযাত্রা: মহাসড়কে চাপ থাকলেও নেই যানজট, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  • তারেক রহমানের সঙ্গে নতুন মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net