Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাকিবের লম্বা লাফ

খেলা

টিবিএস রিপোর্ট
22 June, 2022, 03:10 pm
Last modified: 22 June, 2022, 03:14 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাকিবের লম্বা লাফ

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন সাকিব। টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়কের।
টিবিএস রিপোর্ট
22 June, 2022, 03:10 pm
Last modified: 22 June, 2022, 03:14 pm

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্ট ভালো যায়নি বাংলাদেশের। চরম ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটের বড় হার মেনে নিতে হয় সফরাকারীদের। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলের মাঝেও অবশ্য ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট অধিনায়ক দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি তুলে নেন। তার এই পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে। 

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন সাকিব। টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার। গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন সাকিব। ৪৬ থেকে ৩২তম নম্বরে উঠে এসেছেন তিনি। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে লম্বা সময় ধরে চারে ছিলেন সাকিব। প্রথম টেস্টের পারফরম্যান্সে এখানেও দুই ধাপ উন্নতি হয়েছে তার। ৩৪৬ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ৩৮৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা। 

ক্যারিবীয় পেসারদের তোপে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। একমাত্র সাকিব ছিলেন ত্রাতার ভূমিকায়। বাঁহাতি এই ব্যাটসম্যান ৫১ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসেও দলকে পথ দেখান তিনি। ২৪৫ রানের ইনিংসে সাকিবের অবদান ছিল ৬৩ রান। তবে বল হাতে উজ্জ্বল ছিলেন না তিনি, দুই ইনিংস মিলিয়ে নেন একটি উইকেট।  

প্রথম ইনিংসে বল হাতে আলো ছড়ানোয় বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের ডানহাতি এই অফ স্পিনার ৬ ধাপ এগিয়ে ৩০ নম্বরে আছেন। বাংলাদেশের দুই ইনিংসেই বল হাতে শাসন করা ক্যারিবীয় পেসার কেমার রোচ ৪ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন।  

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / টেস্ট র‌্যাঙ্কিং / টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • ফাইল ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন
  • ফাইল ছবি: টিবিএস
    ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

2
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net