Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
যশোরে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2022, 04:25 pm
Last modified: 21 June, 2022, 08:43 pm

Related News

  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
  • বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত, ঈদের পর যোগ দেবেন পোশাক ও জুতা ব্যবসায়ীরা
  • বিচারকের সঙ্গে বিরোধ: যশোরে ৩ আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

যশোরে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত

আগামী দিনে এই সাব-ভ্যারিয়েন্ট বর্তমানে সংক্রমণশীল অন্যান্য সাব-ভ্যারিয়েন্টের তুলনায় বেশি সংক্রমণ ঘটাতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
টিবিএস রিপোর্ট
21 June, 2022, 04:25 pm
Last modified: 21 June, 2022, 08:43 pm

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে দুই জন বাংলাদেশির শরীরে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভ্যারিয়েন্ট (BA.4/5) শনাক্ত করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২১ জুন) যশোরের দুইজন আক্রান্ত ব্যক্তি থেকে সংগৃহীত ভাইরাসের আংশিক (স্পাইক প্রোটিন) জিনোম সিকুয়েন্সের মাধ্যমে নতুন এই উপ-ধরনটি শনাক্ত করে জিনোম সেন্টারের একদল গবেষক। 

আক্রান্ত দুজন ব্যক্তিই পুরুষ, একজনের বয়স ৪৪, আরেকজনের ৭৯ বছর। 

আক্রান্তদের মধ্যে একজন বুস্টার ডোজ পর্যন্ত অর্থাৎ তিন ডোজ ভ্যাকসিনই নিয়েছে।  অন্যজন দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন। 

তাদের একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরেকজন বাসায় চিকিৎসা নিচ্ছেন।

আক্রান্তদের জ্বর, গলাব্যথা, সর্দি-কাশিসহ বিভিন্ন মৃদু উপসর্গ রয়েছে। তারা উভয়েই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে গবেষকরা ধারণা করছেন।

গবেষক দলটি জানিয়েছে, এই সাব-ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে ওমিক্রনের মতই মিউটেশন দেখা যায়। তবে তার সাথে এই সাব-ভ্যারিয়েন্টে ডেল্টা ভ্যারিয়েন্টের মত স্পাইক প্রোটিনের ৪৫২ নম্বর অ্যামাইনো অ্যাসিডে মিউটেশন থাকে। 

এই উপ-ধরনটি দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণের পঞ্চম ঢেউ এবং সাম্প্রতিককালে ভারতে করোনার তৃতীয় ঢেউ এর জন্য দায়ী বলে বিজ্ঞানীরা মনে করছেন। ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাও এর দ্বারা আক্রান্ত হচ্ছেন। আগামী দিনে এই সাব-ভ্যারিয়েন্ট বর্তমানে সংক্রমণশীল অন্যান্য সাব-ভ্যারিয়েন্টের তুলনায় বেশি সংক্রমণ ঘটাতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্তের বিষয়ে যবিপ্রবির উপাচার্য ও জেনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন জানান, এই সাব-ভ্যারিয়েন্টটি মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে সক্ষম। এজন্য মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে করোনাকালীন স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। 

"অচিরেই পূর্ণাঙ্গ জিনোম সিকুয়েন্স করে এ বিষয়ে আরও তথ্য জানা সম্ভব হবে, এই সাব-ভ্যারিয়েন্ট শনাক্তকরণের কাজ জিনোম সেন্টারে অব্যাহত থাকবে। "

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত সপ্তাহে দেশে কোভিড রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ২৩%। 

২০ দিন পর, গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিডজনিত কারণে একজনের মৃত্যু হয়, শনাক্ত হয় ৮৭৩ জন। এর আগে গত ৩০ মে একজনের মৃত্যু হয়। 

এছাড়াও, সারাদেশে ৮,০২৮টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.৮৭% বেড়েছে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। 

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি শনাক্তের হার ছিল ১২.২০%। বিগত দিনগুলোতে হাসপাতালে কোভিড রোগীর সংখ্যাও বাড়ছে।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / ওমিক্রন / সাব-ভ্যারিয়েন্ট / উপ-ধরন / কোভিড-১৯ / যশোর / যাবিপ্রবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
  • বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত, ঈদের পর যোগ দেবেন পোশাক ও জুতা ব্যবসায়ীরা
  • বিচারকের সঙ্গে বিরোধ: যশোরে ৩ আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net