Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
এনবিএফআই-এর সিইও নিয়োগে অভিজ্ঞতা লাগবে ২০ বছর 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 June, 2022, 09:50 am
Last modified: 21 June, 2022, 10:22 am

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়
  • ৯ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা এ সপ্তাহেই, রমজানে আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর
  • পাচার হওয়া অর্থ উদ্ধারে ১২ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকগুলোকে চুক্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • জুন শেষে এনবিএফআই খাতে খেলাপি ঋণ বেড়ে ২৭,৫৪১ কোটি টাকা, মোট ঋণের ৩৬ শতাংশ

এনবিএফআই-এর সিইও নিয়োগে অভিজ্ঞতা লাগবে ২০ বছর 

এখন থেকে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপকেরাও হতে পারবেন সিইও।
টিবিএস রিপোর্ট
21 June, 2022, 09:50 am
Last modified: 21 June, 2022, 10:22 am
ফাইল ছবি

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে অভিজ্ঞতা বাড়িয়ে ২০ বছর করা হয়েছে। আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সক্রিয় কর্মকর্তা হিসেবে ১৫ বছরের অভিজ্ঞতা থাকলেই সিইও পদে নিয়োগের জন্য আবেদন করা যেতো।

এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা তার আগের পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকার বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে।  

এছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেগুলোর স্থিতিপত্রের আকার এক হাজার কোটি টাকার কম, সেসব প্রতিষ্ঠানে বাণিজ্যিক ব্যাংকগুলোর মহাব্যবস্থাপক, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) বা তার উপরের পর্যায়ের কর্মকর্তাদেরও সিইও হিসেবে নিয়োগ দেওয়া যাবে। 

তবে তাদের শাখা ব্যবস্থাপক হিসেবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতাসহ ব্যাংকের সক্রিয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগের নীতিমালা অনুযায়ী এমন সুযোগ ছিল না।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ ফিন্যানসিয়াল ইনস্টিটিঊট এন্ড মার্কেটস এ সংক্রান্ত এক সার্কুলারে সিইও নিয়োগের নীতিমালার এসব পরিবর্তনের কথা জানায়।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা টিবিএসকে বলেন, "আগের নীতিমালা অনুযায়ী শুধুমাত্র ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিইও বা ডিএমডিরা এফআইগুলোর সিইও পদে নিয়োগ পেতে আবেদন করতে পারতেন। আমাদের দেশে তারা সংখ্যায় খুব বেশি নন। ফলে আমাদের এই পদে যোগ্য ব্যক্তি খুঁজে পেতে অনেক সময়ই সংকটে পড়তে হতো।"

তিনি আরো বলেন, "নীতিমালা সংশোধন করায় এখন বাণিজ্যিক ব্যাংকের মহাব্যবস্থাপক বা এসইভিপিরা পদটিতে নিয়োগ পেতে আবেদন করতে পারবেন। যারা ব্যাংকগুলোর উপরের এসব পদে চাকরি করেছেন, তাদের লার্জ লোনসহ অনেক বড় সিস্টেম হ্যান্ডেল করার অভিজ্ঞতা আছে। ব্যাংকের তুলনায় আর্থিক প্রতিষ্ঠান আকারে ও লেনদেনে ছোট। তাই এই কর্মকর্তারা দক্ষতার সঙ্গে এসব প্রতিষ্ঠান পরিচালনা করার সক্ষমতা রাখেন বলে নীতিমালা সংশোধন করে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।"

সার্কুলারে সিইও নিয়োগ নীতিমালার ২ নং অনুচ্ছেদ 'অভিজ্ঞতা ও উপযুক্ততা' প্রতিস্থাপন করে নতুন অনুচ্ছেদ 'অভিজ্ঞতা, উপযুক্ততা ও নির্বাচন প্রক্রিয়া' করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

নতুন এই অনুচ্ছেদে যোগ্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে দুইটি করে বাংলা ও ইংরেজি পত্রিকা এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বচ্ছ ইমেজের যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে বলা হয়েছে।

সেইসঙ্গে, আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে যোগ্যতম প্রার্থীকে নিয়োগ দিতে স্বচ্ছতার সাথে আবেদনপত্র মূল্যায়নে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদিত একটি মূল্যায়ন প্রক্রিয়া থাকতে হবে বলেও সার্কুলারে বলা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

সিইও / এনবিএফআই / বাণিজ্যিক ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়
  • ৯ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা এ সপ্তাহেই, রমজানে আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর
  • পাচার হওয়া অর্থ উদ্ধারে ১২ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকগুলোকে চুক্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • জুন শেষে এনবিএফআই খাতে খেলাপি ঋণ বেড়ে ২৭,৫৪১ কোটি টাকা, মোট ঋণের ৩৬ শতাংশ

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net