Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু

বাংলাদেশ

ইউএনবি
18 June, 2022, 12:55 pm
Last modified: 18 June, 2022, 01:21 pm

Related News

  • কুড়িগ্রামে বজ্রপাতে নিহত ২
  • দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৮
  • সারাদেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু
  • বজ্রপাত নিয়ে সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু

চলতি বছরে একদিনে বজ্রপাতে নিহতের সর্বোচ্চ সংখ্যা এটি।
ইউএনবি
18 June, 2022, 12:55 pm
Last modified: 18 June, 2022, 01:21 pm
ছবি- সংগৃহীত

ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, লালমনিরহাট, সিরাজগঞ্জ ও কেরানীগঞ্জে শুক্রবার (১৭ জুন) বজ্রপাতে অন্তত ১২ জন নিহত এবং দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

চলতি বছরে একদিনে বজ্রপাতে নিহতের সর্বোচ্চ সংখ্যা এটি।

ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বজ্রপাতে ৩ শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

নান্দাইল উপজেলার কাঁকরহাটি গ্রামের সৈয়দ মিয়া (১২), স্বাধীন (১১) ও শাওন (৭) ফুটবল খেলার সময় বজ্রপাতে মারা যায়।

এছাড়া ময়মনসিংহ সদরের বালাপাড়ায় একটি জলাশয়ে মাছ ধরারকালে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানিয়েছেন, নিহতরা হলেন- একই এলাকার আবু বক্কর (৪০) ও জাহাঙ্গীর আলম (৩২)।

এছাড়া একই দিনে সকালে ধোবাউড়া উপজেলার চরমোহিনী গ্রামে বজ্রপাতে আরেকজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, মুষলধারে বৃষ্টির সময় চরমোহিনী গ্রামের ঘোগরা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে আহত হয় গফুর মিয়ার ছেলে আবু সাঈদ (৩০)। তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীতে বজ্রপাতে এক ব্যবসায়ী নিহত ও দুই শ্রমিক আহত হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, নিহত আব্দুর রাজ্জাক মুন্সী (৫০) সদর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের কাটাঙ্গার চরের বর্ণি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন-শহরের একডালা মহল্লার সাইফুল (২৮) ও শামীম (৩২)।

কেরানীগঞ্জের রোহিতপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, নিহত সজিব সরকার (১৮) একই এলাকার বাসিন্দা।

লালমনিরহাটে মাছ ধরার সময় বজ্রপাতে হাতীবান্ধা উপজেলার আব্দুল মতিন (৫২) নামে এক জেলে নিহত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলার সানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম তালুকদার।

বগুড়ায় ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত তোজবেল হোসেন (৭০) ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বলে জানিয়েছেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক।

শেরপুরের নকলা উপজেলায় শুক্রবার ভোররাতে বজ্রপাতে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত শওকত আলী একই এলাকার এবং কায়দা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শওকত তার ছোট ভাই মেহেদী হাসানকে নিয়ে পুকুরের পাড় মেরামত করতে যান যাতে পানিতে থাকা মাছ ভেসে না যায়। এ সময় শওকতের ওপর বজ্রপাত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় বলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান জানান।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী জানান, হাসপাতালে নেওয়ার পর নবম শ্রেণির ছাত্র শাকিলকে মৃত ঘোষণা করা হয়।

Related Topics

টপ নিউজ

বজ্রপাতে নিহত / বজ্রপাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • কুড়িগ্রামে বজ্রপাতে নিহত ২
  • দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৮
  • সারাদেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু
  • বজ্রপাত নিয়ে সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net