Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
বিচ্ছেদের পর ইনস্টাগ্রামে ৫ মিলিয়ন অনুসারী হারিয়েছেন পিকে

খেলা

টিবিএস ডেস্ক
17 June, 2022, 11:55 am
Last modified: 17 June, 2022, 12:04 pm

Related News

  • সন্তান আত্মহত্যা–সংক্রান্ত কনটেন্ট খুঁজলে অভিভাবকদের সতর্ক করবে ইনস্টাগ্রাম
  • 'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা: কী আছে অস্ট্রেলিয়ার কিশোরদের ভাগ্যে?

বিচ্ছেদের পর ইনস্টাগ্রামে ৫ মিলিয়ন অনুসারী হারিয়েছেন পিকে

পিকের বর্তমান দিনকাল কিছুটা খারাপ গেলেও, বিপরীতে সোশ্যাল মিডিয়া চ্যানেলে জনপ্রিয়তা বেড়েছে তার প্রাক্তন শাকিরার। বিচ্ছেদের খবর নিশ্চিত করার পর থেকে ইনস্টাগ্রামে ২ মিলিয়ন অনুসারী বেড়েছে তার। 
টিবিএস ডেস্ক
17 June, 2022, 11:55 am
Last modified: 17 June, 2022, 12:04 pm
জেরার্ড পিকে ও শাকিরা। ছবি: সংগৃহীত

কলম্বিয়ান গায়িকা শাকিরার সাথে বিচ্ছেদের পর ইনস্টাগ্রামে জনপ্রিয়তা কমেছে বার্সেলোনা তারকা জেরার্ড পিকের। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ মিলিয়ন অনুসারী হারিয়েছেন স্প্যানিশ ফুটবলার।

প্রতিদিন অন্তত এক মিলিয়ন করে অনুসারী কমেছে জেরার্ড পিকের। অন্যদিকে, দৈনিক ৩ লাখ অনুসারী বৃদ্ধি পেয়েছে শাকিরার।

পিকে-শাকিরা জুটির বিচ্ছেদের ঘোষণা এবং পিকের পরকীয়ার গুজবের প্রভাব পড়েছে বাণিজ্যিক ব্র‍্যান্ডসমূহ এবং বার্সেলোনা ভক্তদের উপরেও।

সর্বশেষ কিউলম্যানিয়া জরিপ অনুযায়ী, ৬৩.৩ শতাংশ বার্সা সমর্থক মনে করেন, পিকের অবসরে যাওয়া কিংবা বার্সেলোনা ছেড়ে দেওয়া উচিত। মাত্র ১৭.১ শতাংশ সমর্থক পিকের কাতালান ক্লাবটিতে থাকার ব্যাপারে সায় দিয়েছেন।

অন্যদিকে, পিকে যদি শতভাগ ফিট থাকেন, তাহলে তার বার্সেলোনায় থেকে যাওয়ার পক্ষে রায় দিয়েছেন ১৪.১ শতাংশ সমর্থক। বাকি ৫.৪ শতাংশ সমর্থক জানিয়েছেন, তারা মনে করেন পিকের অনেক আগেই বার্সা ছাড়া কিংবা অবসরে যাওয়া উচিত ছিল।

পিকের বর্তমান দিনকাল কিছুটা খারাপ গেলেও, বিপরীতে সোশ্যাল মিডিয়া চ্যানেলে জনপ্রিয়তা বেড়েছে তার প্রাক্তন শাকিরার।

'তে ফেলিসিতো'র প্রিমিয়ারের পর থেকে শাকিরার গান ইউটিউবে সবচেয়ে বেশি সংখ্যক বার দেখা ভিডিওর তালিকায় আছে। ইতোমধ্যেই গানটি ১০০ মিলিয়ন ভিউর ঘর ছাড়িয়ে গেছে।

নিজের এই সাফল্যের ব্যাপারে উচ্ছ্বসিত শাকিরা ইনস্টাগ্রামে বলেন, "আমি আমার টিমের কাছ থেকে মাত্রই শুনলাম যে 'তে ফেলিসিতো গতকাল ১০০ মিলিয়ন ভিউ পার করেছে! তোমরাই বিশ্বের সেরা ভক্তকুল! তোমাদের সমর্থন ও ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ।"

শাকিরার রিপ্রেজেন্টেশন এজেন্সি একটি বিবৃতির মাধ্যমে জেরার্ড পিকের সাথে তার বিচ্ছেদের কথা নিশ্চিত করার পর থেকে ইনস্টাগ্রামে ২ মিলিয়ন অনুসারী বেড়েছে শাকিরার। 

সূত্র: মার্কা

Related Topics

টপ নিউজ

জেরার্ড পিকে / শাকিরা / বিচ্ছেদ / ইনস্টাগ্রাম / অনুসারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • সন্তান আত্মহত্যা–সংক্রান্ত কনটেন্ট খুঁজলে অভিভাবকদের সতর্ক করবে ইনস্টাগ্রাম
  • 'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা: কী আছে অস্ট্রেলিয়ার কিশোরদের ভাগ্যে?

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net