Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
ভিনগ্রহবাসীর সভ্যতা শনাক্তের দাবি চীনের!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 June, 2022, 02:45 pm
Last modified: 15 June, 2022, 03:11 pm

Related News

  • এলিয়েন ও ইউএফও সংক্রান্ত গোপন ফাইল প্রকাশের নির্দেশ দিতে যাচ্ছেন ট্রাম্প
  • ‘তাদের পৃথিবীতে আসার সম্ভাবনা খুবই কম’, এলিয়েনরা ‘বাস্তব’ বলার পর ওবামার নতুন ব্যাখ্যা
  • ‘মানুষের ছদ্মবেশ’ নিয়ে এলিয়েনরা পৃথিবীতে বাস করছে: হার্ভার্ড গবেষণা
  • গেম অব থ্রোনসের নির্মাতারা কেন ড্রাগনের পরিবর্তে এখন এলিয়েনে ঝুঁকছেন?
  • অসীম মহাবিশ্বে প্রাণের সন্ধান: বিজ্ঞানীরা বলছেন ‘কেবল সময়ের ব্যাপার’

ভিনগ্রহবাসীর সভ্যতা শনাক্তের দাবি চীনের!

সন্দেহজনক সংকেতগুলো এক ধরনের রেডিও ইন্টারফারেন্সও হতে পারে বলে উল্লেখ করেন মহাজাগতিক সভ্যতার অনুসন্ধান বিষয়ক দলের প্রধান বিজ্ঞানী ঝাং
টিবিএস ডেস্ক
15 June, 2022, 02:45 pm
Last modified: 15 June, 2022, 03:11 pm
স্কাই আই টেলিস্কোপ/ ছবি- সংগৃহীত

চীনে অবস্থিত বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ স্কাই আই-তে ধরা পড়া একটি সংকেত ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনের হতে পারে বলে দাবি করা হয় রাষ্ট্র-সমর্থিত সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলির একটি প্রতিবেদনে। কিন্তু, এই আবিষ্কার সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনটি কিছুক্ষণের মধ্যেই সরিয়ে ফেলা হয়।

স্কাই আই এর সনাক্ত করা ন্যারো-ব্যান্ড ইলেক্ট্রোম্যাগনেটিক সিগন্যালটি পূর্বে শনাক্ত করা সিগন্যালের চেয়ে আলাদা বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

তবে, সন্দেহজনক সংকেতগুলো এক ধরনের রেডিও ইন্টারফারেন্সও হতে পারে বলে উল্লেখ করেন মহাজাগতিক সভ্যতার অনুসন্ধান বিষয়ক দলের প্রধান বিজ্ঞানী ঝাং টঞ্জি।

তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, তাদের দলটি এ বিষয়ে আরো তদন্ত করছে।

বেইজিং নরমাল ইউনিভার্সিটি, চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই দল।

তবে, চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিসিয়াল সংবাদপত্র সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলির ওয়েবসাইট থেকে কেন প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়, যদিও খবরটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

২০২০ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে স্কাই আই টেলিস্কোপ।

২০২০ সালে যখন টেলিস্কোপের কার্যক্রম শুরু হয়, সেসময় এর আগের বছরগুলোতে প্রাপ্ত ডেটা বিশ্লেষণে বেশকিছু সংকেতের সন্ধান পায় বিজ্ঞানীরা। এরমধ্যে একটি সংকেত এসেছে ২০১৯ সালে।

এছাড়া, চলতি বছরও আরেকটি সংকেতের সন্ধান পাওয়া যায় বলে উল্লেখ করেন ঝাং।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝোউ প্রদেশে অবস্থিত স্কাই আই টেলিস্কোপের ব্যাস ৫০০ মিটার।

লো-ফ্রিকোয়েন্সি রেডিও ব্যান্ডে অত্যন্ত সংবেদনশীল এই টেলিস্কোপ। এটি এলিয়েন সভ্যতার সন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উল্লেখ করেন ঝাং।

তবে, এ বিষয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলির সাথে যোগযোগ করতে পারেনি ব্লুমবার্গ।

  • সূত্র- ব্লুমবার্গ

 

Related Topics

টপ নিউজ

ভিনগ্রহে প্রথম উড্ডয়ন / ভিনগ্রহের এয়ারক্রাফট / ভিনগ্রহের প্রাণী / এলিয়েন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • এলিয়েন ও ইউএফও সংক্রান্ত গোপন ফাইল প্রকাশের নির্দেশ দিতে যাচ্ছেন ট্রাম্প
  • ‘তাদের পৃথিবীতে আসার সম্ভাবনা খুবই কম’, এলিয়েনরা ‘বাস্তব’ বলার পর ওবামার নতুন ব্যাখ্যা
  • ‘মানুষের ছদ্মবেশ’ নিয়ে এলিয়েনরা পৃথিবীতে বাস করছে: হার্ভার্ড গবেষণা
  • গেম অব থ্রোনসের নির্মাতারা কেন ড্রাগনের পরিবর্তে এখন এলিয়েনে ঝুঁকছেন?
  • অসীম মহাবিশ্বে প্রাণের সন্ধান: বিজ্ঞানীরা বলছেন ‘কেবল সময়ের ব্যাপার’

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net