Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
ক্রমবর্ধমান জ্বালানি ও সারের দাম বৃদ্ধিতে ঐতিহাসিক উচ্চ ভর্তুকির পরিকল্পনা বাজেটে

অর্থনীতি

আবুল কাশেম
09 June, 2022, 10:35 pm
Last modified: 09 June, 2022, 10:36 pm

Related News

  • জ্বালানি আমদানি বেড়েছে ১৪ শতাংশ, খরচ বেড়েছে ২৯ শতাংশ—তারপরও সংকট কেন?
  • ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্প
  • হরমুজ প্রণালি খুললেও কেন সংকট কাটবে না: তেলের বাজারে অনিশ্চয়তা অব্যাহত
  • হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ
  • এলএনজি-এলপিজি নিয়ে আগামী সপ্তাহে দেশে আসছে আরও ৫ জাহাজ

ক্রমবর্ধমান জ্বালানি ও সারের দাম বৃদ্ধিতে ঐতিহাসিক উচ্চ ভর্তুকির পরিকল্পনা বাজেটে

এই ভর্তুকির মধ্যে শুধু বিদ্যুৎ, এলএনজি ও কৃষিখাতে ব্যয় হবে ৪৭ হাজার ৩০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১২ হাজার কোটি টাকা বেশি।
আবুল কাশেম
09 June, 2022, 10:35 pm
Last modified: 09 June, 2022, 10:36 pm
প্রতীকী ছবি

চলতি ২০২১-২২ অর্থবছরের মূল বাজেটের চেয়ে ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটে ভর্তুকিতে বরাদ্দ ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। তারপরও এটি যথেষ্ট না-ও হতে পারে। আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস ও সারের মূল্য পরিস্থিতির ওপর ভিত্তি করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর পরিমাণ আরও ১৫-২০ শতাংশ বাড়াতে হতে পারে বলে আশঙ্কা করছেন।

বৃহস্পতিবার (৯ জুন) আন্তর্জাতিক বাজারে সার ও এলএনজি গ্যাসের বাড়তি দাম ভোক্তাদের উপর না চাপিয়ে ভর্তুকির পরিমাণ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২৪% বাড়িয়ে ৮২ হাজার ৭৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এই ভর্তুকির মধ্যে শুধু বিদ্যুৎ, এলএনজি ও কৃষিখাতে ব্যয় হবে ৪৭ হাজার ৩০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১২ হাজার কোটি টাকা বেশি।

অর্থাৎ, সরকারকে আগামী অর্থবছর জুড়ে মোট ব্যয়ের ১২ শতাংশ ভর্তুকি ও প্রণোদনায় ব্যয় করতে হবে।

অর্থমন্ত্রী আশঙ্কা করছেন যে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভর্তুকি বরাদ্দ বাড়লেও- তা সরকারের বাজেট ব্যবস্থাপনার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের পক্ষ কোনো 'এক্সিট প্ল্যান' না থাকায় ভর্তুকি চাপ দিন দিন বাড়ছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এই বছরের মে মাসে জ্বালানির দাম বেড়েছে ৬৫%, ইউরিয়া সারের দাম ১১৪% এবং এলএনজির দাম বার্ষিক ১,২০০% বেড়েছে।

ইতোমধ্যে দেশে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়াও চলছে। 

কৌশলগত এ দুটি পণ্য ছাড়াও, জ্বালানি তেল ও সারের দাম পর্যায়ক্রমে ও স্বল্প আকারে বাড়িয়ে সমন্বয় করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে এসব খাতে সরকারের যে ঘাটতি হবে, তা মূল্য বাড়িয়ে ভোক্তা পর্যায়ে শতভাগ চাপিয়ে দেওয়া হবে না।

অর্থাৎ, সরকার গ্যাস, বিদ্যুৎ, সার ও তেলের দাম বাড়ালেও ভর্তুকি অব্যাহত রাখা হবে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১১৩ ডলার ছাড়িয়ে গেলেও- দাম বাড়ানোর ঘোষণা দেয়নি সরকার। আবার প্রস্তাবিত বাজেটেও জ্বালানি তেলে ভর্তুকিতে কোন অর্থ বরাদ্দ প্রস্তাব করা হয়নি।

২০১৬ সাল থেকে সরকার জ্বালানি তেলের ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করেছে। সরকার বর্তমানে লোকসানে জ্বালানি তেল বিক্রি করলেও গত কয়েক বছর বেশি দামে বিক্রি করে মুনাফা করেছে।

বর্তমানে প্রতিদিন জ্বালানি তেলে সরকারের লোকসান হচ্ছে প্রায় ৯০ কোটি টাকা। তা সত্ত্বেও চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংকগুলোতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আমানত রয়েছে ৩১ হাজার ৯৩৯ কোটি টাকা।
 
Related Topics

টপ নিউজ

ভর্তুকি / প্রণোদনা / বাজেট ২০২২-২৩ অর্থবছর / সার / জ্বালানি তেল / গ্যাস / এলএনজি / বিদ্যুৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • জ্বালানি আমদানি বেড়েছে ১৪ শতাংশ, খরচ বেড়েছে ২৯ শতাংশ—তারপরও সংকট কেন?
  • ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্প
  • হরমুজ প্রণালি খুললেও কেন সংকট কাটবে না: তেলের বাজারে অনিশ্চয়তা অব্যাহত
  • হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ
  • এলএনজি-এলপিজি নিয়ে আগামী সপ্তাহে দেশে আসছে আরও ৫ জাহাজ

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net