Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
পদ্মা সেতুর উদ্বোধন: যান চলাচল শুরু ২৬ জুন থেকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 June, 2022, 02:35 pm
Last modified: 08 June, 2022, 02:49 pm

Related News

  • পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর উদ্বোধন: যান চলাচল শুরু ২৬ জুন থেকে

উদ্বোধনের আগের দিন সেতুটি পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হবে। তখন হয়তো পায়ে হেঁটে এ সেতু পার হওয়া যাবে।
টিবিএস রিপোর্ট
08 June, 2022, 02:35 pm
Last modified: 08 June, 2022, 02:49 pm
ছবি- মুমিত এম/ টিবিএস

২৫ জুন উদ্বোধন করা হলেও পদ্মা সেতুতে সেদিন সাধারণ যান চলাচল করবে না বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর পরের দিন, অর্থাৎ ২৬ জুন থেকে যান চলাচলের সময় প্রজ্ঞাপন জারি করে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, "উদ্বোধনের আগের দিন সেতুটি পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হবে। তখন হয়তো পায়ে হেঁটে এ সেতু পার হওয়া যাবে।"

বুধবার রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সেতুর দুই প্রান্তের জেলাগুলোর সংসদ সদস্য ও আওয়ামীলীগের নেতারা এ সভায় অংশ নেন।

মন্ত্রী এসময় বলেন, "পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘনিয়ে আসায় ষড়যন্ত্র, অপপ্রচার, গুজব ছড়ানো হচ্ছে।"

"খালেদা জিয়া পদ্মা সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ ধরনের কথা বলে মির্জা ফখরুল রূপকথা গল্পের মতো মিথ্যাচার করেছেন। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে তাদের মিথ্যাচারের জবাব দেওয়া হবে," বলেন তিনি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড পদ্মাসেতু উদ্বোধনের আগে কোনো অন্তর্ঘাত ষড়যন্ত্র হতে পারে মন্তব্য করে তিনি বলেন, "উদ্বোধনের দিন পর্যন্ত যেকোনো অন্তর্ঘাত ষড়যন্ত্র হতে পারে। সেদিকে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বাণী পড়ে শোনান দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সমাবেশে আসার সময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে, রাস্তায় যেন কোনো ওভারটেকিংয়ের প্রতিযোগিতা না চলে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি।

তিনি বলেন, "মনে রাখতে হবে, আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে। কাজেই এমন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় যেন সবকিছু পণ্ড না হয়।"

অনুষ্ঠানে জাহাঙ্গীর কবীর নানক বলেন, পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আরো একবার গৌরবময় ইতিহাসের জন্ম দেবে। 

Related Topics

টপ নিউজ

পদ্মা সেতু / পদ্মা সেতু উদ্বোধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net