Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
বাবার লাশ শনাক্তে ডিএনএ নমুনা দিতে হাসপাতালে ৭ মাসের শিশু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 June, 2022, 01:25 pm
Last modified: 06 June, 2022, 03:56 pm

Related News

  • কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ
  • কলকাতার হোটেলে আগুন: বাংলাদেশিদের জরুরি সহায়তায় হেল্পলাইন চালু
  • কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পাঁচ বাংলাদেশির ৪ জন একই পরিবারের
  • সীতাকুণ্ডে গ্যাস লিকেজ হওয়া সেই জাহাজের আরও ৩ ট্যাংকে বিষাক্ত গ্যাস শনাক্ত
  • সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলের সব কার্যক্রম স্থগিত

বাবার লাশ শনাক্তে ডিএনএ নমুনা দিতে হাসপাতালে ৭ মাসের শিশু

“আগুন লাগার পরও ভিডিও কলে কথা হয়েছিল তার সঙ্গে। তখন দূরে সরে যেতে বলেছিলাম। তিনিও বলেছিলেন, নিরাপদ দূরত্বে আছেন। বিস্ফোরণের পর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। হাসপাতালেও খোঁজ পাওয়া যায়নি। তাই আজ নমুনা দিতে এসেছি।”
টিবিএস রিপোর্ট
06 June, 2022, 01:25 pm
Last modified: 06 June, 2022, 03:56 pm
ছবি- টিবিএস

সাত মাসের ছোট্ট ফাইজার মুখ থেকে লালা নেওয়া হচ্ছিল। আগ্রহ নিয়ে সে দেখছিলো চিকিৎসকদের কাজ। অবুঝ শিশুটি জানতো না, তার বাবাকে শনাক্ত করতে নেওয়া হচ্ছে তার ডিএনএ নমুনা। 

চারদিকের আর্তনাদ-বিষাদও তাকে ছুঁতে পারেনি। নিখোঁজ বাবাকে নিয়ে সবচেয়ে বড় আশঙ্কা ও দুশ্চিন্তা বোঝার বয়সও তার হয়নি। ফুফুর কোলে বসেই নমুনা দিচ্ছিল ওই শিশু। পাশে দাঁড়িয়ে মা ইসফাহান সুলতানা কাঁদছিলেন অঝোরে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ হন ফাইজার বাবা আবদুস সোবহান। ২০১৩ সাল থেকে ডিপোটির তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ডিএনএ পরীক্ষার নমুনা দিতেই সোমবার (০৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। তার পাশাপাশি ফুফু উম্মে কুলসুমের নমুনা নেওয়া হয়। 

বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার পর্যন্ত উদ্ধার হওয়া ৪৯টি লাশের পরিবারের সদস্যদের কাছ থেকে  পরিচয় জানতে আজ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

আড়াই বছর আগে ইসফাহান সুলতানাকে বিয়ে করেন বাঁশখালীর নাপোড়ার সোবহান। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পরও স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন সোবাহান। তবে সাড়ে ১০টার দিকে বিকট শব্দে কন্টেইনার বিস্ফোরণের পর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। 

ইসফাহান সুলতানা বলেন, "আগুন লাগার পরও ভিডিও কলে কথা হয়েছিল তার সঙ্গে। তখন দূরে সরে যেতে বলেছিলাম। তিনিও বলেছিলেন, নিরাপদ দূরত্বে আছেন। বিস্ফোরণের পর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। হাসপাতালেও খোঁজ পাওয়া যায়নি। তাই আজ নমুনা দিতে এসেছি।"

চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, "প্রতিটি পরিবারের দুজনের কাছ থেকে নেওয়া হবে নমুনা। নমুনা হিসেবে অন্তত দুজন স্বজনের রক্ত নেওয়া হচ্ছে।"

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা বিশ্লেষণ সময় সাপেক্ষ কাজ। কিছুদিন সময় লাগবে। তবে মরদেহ কী করা হবে, তা নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।"

গত শনিবার (০৪ জুন) রাত সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ এ পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছেন। এছাড়া দুই শতাধিক আহত হয়েছেন। আগুনে পুড়ে যাওয়ার কারণে উদ্ধার হওয়া ৪৯টি লাশের মধ্যে মাত্র ৩২ জনের পরিচয় শনাক্ত হতে পেরেছে প্রশাসন। বাকিদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডির ফরেনসিক বিভাগ। সোমবার সকাল ৯টা ২০ মিনিট থেকে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়। ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়।

Related Topics

টপ নিউজ

অগ্নিকাণ্ড / সীতাকুণ্ড / সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড / ডিএনএ পরীক্ষা / লাশ শনাক্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ
  • কলকাতার হোটেলে আগুন: বাংলাদেশিদের জরুরি সহায়তায় হেল্পলাইন চালু
  • কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পাঁচ বাংলাদেশির ৪ জন একই পরিবারের
  • সীতাকুণ্ডে গ্যাস লিকেজ হওয়া সেই জাহাজের আরও ৩ ট্যাংকে বিষাক্ত গ্যাস শনাক্ত
  • সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলের সব কার্যক্রম স্থগিত

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net