Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখ লোক জমায়েতের আশা আওয়ামী লীগের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 June, 2022, 02:45 pm
Last modified: 02 June, 2022, 02:48 pm

Related News

  • আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শুধু দল ভারী করার জন্য আ. লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না: শফিকুর রহমান

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখ লোক জমায়েতের আশা আওয়ামী লীগের

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, পদ্মার দক্ষিণাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ জনসভায় উপস্থিত থাকবে বলে ধারণা করছে আওয়ামী লীগ।
টিবিএস রিপোর্ট
02 June, 2022, 02:45 pm
Last modified: 02 June, 2022, 02:48 pm
ছবি: টিবিএস

২৫ জুন সকালে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনভায় ১০ লাখ মানুষ জমায়েত করার আশা করছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সকালে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট পরিদর্শনে এসে এ কথা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের কারণে পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, 'পদ্মাপাড়ের আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ মানুষের অংশগ্রহণে জনসভা এক বিশাল জনসমুদ্রে পরিণত হবে। এই ঐতিহাসিক জনসভায় ১০ লক্ষাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।' 

তিনি বলেন, পদ্মার দক্ষিণাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ জনসভায় উপস্থিত থাকবে বলে ধারণা করছে আওয়ামী লীগ।

বাহাউদ্দিন নাছিম আরও জানান, জনসভার পর ফানুস ওড়ানোসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। 'দিনব্যাপী এই আনন্দ-উল্লাসে মেতে উঠবে পদ্মাপারের মানুষ। দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই সভায়,' বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই। তিনি বলেন, 'তারা যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম ৭৫-এর ঘাতকদের মতো খুন-সন্ত্রাস করতে চায়, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মতান্ত্রিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবে।'

পদ্মা সেতুকে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তির সেতু আখ্যা দিয়ে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, 'সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ঘটবে। এর ফলে দুটি নৌবন্দর মোংলা ও পায়রা এবং স্থলবন্দর বেনাপোলের মাধ্যমে অর্থনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হবে। পদ্মা সেতুর যোগাযোগব্যবস্থার সঙ্গে রেললাইনও যুক্ত হওয়ায় চিন্তাই করা যাবে না কী ধরনের অর্থনৈতিক তৎপরতা বাড়বে। পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু, এর জনসভাও হবে ঐতিহাসিক।'

সভাস্থল পরিদর্শন করতে যাওয়া প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, এস এম কামাল হোসেন, মাদারীপুর জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।
 

Related Topics

টপ নিউজ

পদ্মা সেতু / পদ্মা সেতু উদ্বোধন / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শুধু দল ভারী করার জন্য আ. লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না: শফিকুর রহমান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net