Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
রাশিয়া থেকে দুই-তৃতীয়াংশ তেল আমদানি কমাতে একমত ইইউ নেতারা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 May, 2022, 10:50 am
Last modified: 31 May, 2022, 10:58 am

Related News

  • সেউতা অভিবাসী সংকট নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে ইইউ
  • প্রতিদ্বন্দ্বীদের ঠেকিয়ে নিজস্ব অ্যাপকে সুবিধা, গুগলকে ৮৯০ মিলিয়ন ইউরো জরিমানা করল ইইউ
  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • ইইউ-র নতুন বর্ডার সিস্টেমের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছেন অভিন্ন যমজরা

রাশিয়া থেকে দুই-তৃতীয়াংশ তেল আমদানি কমাতে একমত ইইউ নেতারা

আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রাশিয়ার তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইউরোপীয় দেশগুলো।
টিবিএস ডেস্ক
31 May, 2022, 10:50 am
Last modified: 31 May, 2022, 10:58 am
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন। ছবি: রয়টার্স

রাশিয়ার কাছ থেকে দুই-তৃতীয়াংশেরও বেশি পরিমাণে তেল আমদানি বন্ধের পরিকল্পনায় একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা ।

এর ফলে সমুদ্রপথে রাশিয়া থেকে ইউরোপে তেল আমদানি বন্ধ হবে। ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে যে তেল আমদানি করে তার প্রায় দুই-তৃতীয়াংশই আসে সমুদ্রপথে।

তবে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত পাইপলাইনের মাধ্যমে তেল আমদানিকে আপাতত প্রভাবিত করবে না। হাঙ্গেরির বিরোধিতার কারণে এ বিষয়ে কিছুটা আপসের সিদ্ধান্ত নিয়েছে ইইউ। 

পাইপলাইনে তেল আমদানি বন্ধের বিষয়ে দ্বিমত জানিয়েছে দেশটি। ফলে রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞা ইউরোপীয় দেশগুলোর মধ্যে এক ধরনের সমঝোতার মাধ্যমে হয়েছে।

ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল বলেন, এই সমঝোতার ফলে রাশিয়া যুদ্ধে যে অর্থ ব্যয় করছে সেটির বড় একটি উৎস বন্ধ হবে।

এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর ৬ষ্ঠ বারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সবগুলোই অংশ নিয়েছে।

ইউরোপীয় কাউন্সিলের প্রধান আরও বলেন, রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক এবং তিনটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারেও ইউরোপীয় নেতারা একমত হয়েছেন।

বৈঠকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের ব্যাপারে হাঙ্গেরির বিরোধিতার কারণ হল, দেশটি নিজের চাহিদার ৬৫ শতাংশ তেলই পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে আমদানি করে। ফলে রাশিয়ার তেলের যোগান বন্ধ হয়ে গেলে ব্যাপক জ্বালানি সংকটে পড়বে হাঙ্গেরি।

এর আগে, রুশ তেল আমদানি বন্ধে ইউরোপীয় কমিশন একটি প্রস্তাব দিয়েছিল। এ লক্ষ্যে মাসখানেক আগে সদস্য দেশগুলোর জন্য একটি আইনও তৈরি করেছিল কমিশন। তবে সেখানে বাধা হয়ে দাঁড়ায় হাঙ্গেরি। 

এছাড়া স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রের মতো যেসব দেশের সমুদ্রবন্দর নেই, তারাও রাশিয়ার তেলের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে সময় চেয়েছে।

ইউরোপে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করার বিষয়ে অনেক দেশই একমত হতে পারছে না। অন্যান্য জিনিসের মতো জ্বালানির মূল্যও বেশ উর্ধ্বমুখী।

আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রাশিয়ার তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইউরোপীয় দেশগুলো।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন জানান, এই নিষেধাজ্ঞা আরও বিস্তৃত হওয়ার সুযোগ ছিল। কারণ জার্মানি এবং পোল্যান্ড এ বছরের মধ্যেই রাশিয়ার কাছ থেকে ধীরে ধীরে পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি বন্ধ করে দিতে স্বেচ্ছায় সম্মত হয়েছে।

হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এর ফলে বাকি থাকবে ১০ থেকে ১১ শতাংশ।

ব্রাসেলসের বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বেশ কঠোর অবস্থার নেন। তিনি বলেন, জ্বালানি সরবরাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়।

"আগে আমাদের সমাধান দরকার, তারপর নিষেধাজ্ঞা," বলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী।

  • সূত্র: বিবিসি
     
Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / ইউরোপীয় ইউনিয়ন / রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা / ইইউ / ইউক্রেন সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • সেউতা অভিবাসী সংকট নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে ইইউ
  • প্রতিদ্বন্দ্বীদের ঠেকিয়ে নিজস্ব অ্যাপকে সুবিধা, গুগলকে ৮৯০ মিলিয়ন ইউরো জরিমানা করল ইইউ
  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • ইইউ-র নতুন বর্ডার সিস্টেমের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছেন অভিন্ন যমজরা

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net