Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
আমদানি কমাতে জাহাজ শিল্পে সাড়ে চার শতাংশ সুদে ঋণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2022, 09:40 am
Last modified: 27 May, 2022, 09:43 am

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি আমদানির অনুমোদন দিল মন্ত্রিসভা কমিটি
  • এলপিজি আমদানিতে একক গ্রাহকের ঋণসীমা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং

আমদানি কমাতে জাহাজ শিল্পে সাড়ে চার শতাংশ সুদে ঋণ

ঋণ পরিশোধে তিন বছর গ্রেস সময়সহ মোট ১২ বছর সময় বরাদ্দ থাকবে।
টিবিএস রিপোর্ট
27 May, 2022, 09:40 am
Last modified: 27 May, 2022, 09:43 am
ছবি-সংগৃহীত

জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়ন, পরিচালনা ও বিকাশের মাধ্যমে আমদানি নির্ভরতা কমাতে এ খাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণগ্রহীতারা মাত্র সাড়ে চার শতাংশ সুদ হারে ঋণ পাবেন।

বৃহস্পতিবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সার্কুলারে বলা হয়, ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ঋণের সীমা নির্ধারণ করতে বলা হয়েছে। সেই ঋণ পরিশোধে তিন বছর গ্রেস সময়সহ মোট ১২ বছর সময় বরাদ্দ থাকবে। এ খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গঠিত ২ হাজার কোটি টাকার পুনঃতহবিল স্কিমের আওতায় সকল তফসিলি ব্যাংক অর্থ সংগ্রহ করে তা ঋণ হিসাবে বিতরণ করতে পারবে।

‌ব্যাংক পর্যায়ে সুদের হার হবে ১ শতাংশ। তবে গ্রাহককে ঋণ দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ২০২৪ সালের ৩০ জানুয়ারীর মধ্যে জানাতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা ২০২১ এর লক্ষ্যকে ধারণ করে ব্যাংকগুলো স্কিমের অর্থ সংগ্রহ করে ঋণ বিতরণ করবে। জাহাজ শিল্পের টেকসই উন্নয়ন, রপ্তানি আয় ও কর্মসংস্থান বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমাতে বিশেষ গুরুত্ব দিবে। পুনঃঅর্থায়ন ঋণ বিতরণে আগ্রহী ব্যাংকসমূহ বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের সাথে অংশগ্রহণ চুক্তি করে স্কিমের অর্থ সংগ্রহ করতে পারবে।

আর এ স্কিমের আওতায় ব্যাংকসমূহ ১ বছর মেয়াদে চলতি মূলধনে ঋণ বিতরণ বা বিনিয়োগ করতে পারবে। ব্যবসায়িক লেনদেন সন্তোষজনক হলে তা নবায়ন করতে পারবে। তবে, নবায়নের মাধ্যমে কোন গ্রাহক সর্বোচ্চ ৩ বছরের জন্য এ সুবিধা পাবেন।

ঋণের সদ্ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন কিস্তিতে ব্যাংকসমূহ মঞ্জুরিকৃত ঋণ বা বিনিয়োগ বিতরণ করতে পারবে। সর্বনিম্ন তিনটি কিস্তিতে দিতে হবে। কিন্ত বাংলাদেশ ব্যাংক নিজস্ব বিবেচনায় চলতি মূলধন বাবদ প্রদত্ত ঋণের বিপরীতে প্রদত্ত সুবিধার সময় হ্রাস বা বৃদ্ধি করতে পারবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, কোন ব্যাংক এ তহবিলের আওতায় বিতরণকৃত ঋণ বা বিনিয়োগ মনিটরিং পরিচালন করার পরেও ঋণের অর্থ সদ্ব্যবহারে ব্যর্থ হলে পুনঃঅর্থায়ন বাবদ নেওয়া অর্থের উপর ২ শতাংশ হারে জরিমানা করা হবে এবং তা সংশ্লিষ্ট ব্যাংকের চলতি হিসাব থেকে আদায় করা হবে। আর মঞ্জুরিকৃত ঋণসীমা অতিক্রম করলে প্রতি ত্রৈমাসিক শেষে পরবর্তী ১০ দিনের মধ্যে ঋণগ্রহীতা তা পরিশোধ বা সমন্বয় করবে। এটি করতে ব্যর্থ হলে সীমাতিরিক্ত ঋণদায়ের উপর ব্যাংক প্রচলিত হারে সুদ আরোপ করবে এবং তা গ্রাহকের দায় হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ তখন সুদের হার সাড়ে ৪ শতাংশ থেকে দ্বিগুণ হয়ে ৯ শতাংশ হবে। আর কোন খেলাপি উদ্যোক্তা ও ব্যবসায়ী এ ঋণের সুবিধা পাবেন না। আর এ স্কিমের আওতায় ঋণ নিয়ে কোনভাবেই তা পূর্বের ঋণ পরিশোধ বা সমন্বয় কাজে ব্যবহার করা যাবে না।

জানা গেছে, বর্তমানে দেশে ১২০টি শিপইয়ার্ড রয়েছে। যেগুলোতে জাহাজ নির্মাণ ও সংস্কারের কাজ হচ্ছে। শিপইয়ার্ডগুলোতে এখন প্রায় ৩০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। আগামী পাঁচ বছরে তা বেড়ে ১ লাখ ছাড়িয়ে যাবে। এ খাতের সম্ভাবনার কথা বিবেচনা করে এখন নতুন করে পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। 
 

Related Topics

টপ নিউজ

আমদানি খরচ / আমদানি / জাহাজ শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতিতে ঝুঁকির মুখে রপ্তানি, বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা
  • জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি আমদানির অনুমোদন দিল মন্ত্রিসভা কমিটি
  • এলপিজি আমদানিতে একক গ্রাহকের ঋণসীমা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net