Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
‘ইভিএম ম্যানিপুলেট করা অসম্ভব’ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2022, 10:00 am
Last modified: 26 May, 2022, 10:49 am

Related News

  • নির্বাচন করতে পারবেন না পলাতক আসামিরা, সম্পদের পূর্ণ হিসাব প্রকাশ বাধ্যতামূলক
  • ইভিএম কেনায় অনিয়মের অভিযোগ, ইসির কাছে নথি চেয়েছে দুদক
  • ইভিএম যারা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত: বদিউল আলম মজুমদার
  • আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো পরিকল্পনা নেই: সিইসি
  • প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: সিইসি

‘ইভিএম ম্যানিপুলেট করা অসম্ভব’ 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ বলেন, 'কোনো মেশিনকে শতভাগ বিশ্বাস করা যাবে না। তবে এখানে যেটা করা হয়েছে, ম্যানিপুলেশনের কোনো সুযোগ নেই।'
টিবিএস রিপোর্ট
26 May, 2022, 10:00 am
Last modified: 26 May, 2022, 10:49 am

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) একটি নির্ভরযোগ্য মেশিন, একে কোনভাবে ম্যানিপুলেট করা সম্ভব নয় বলে বুধবার জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রযুক্তিবিদরা। ইভিএম ব্যবহারে রাজনৈতিক দলগুলোরই লাভ মন্তব্য করে তারা এটি ব্যবহার করারও পরামর্শ দেন।

বুধবার নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদ ও শিক্ষকরা ইসিতে ইভিএম মেশিন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা নেন। এমনকি মেশিন খুলে এর গঠন পদ্ধতি ও বিভিন্ন সার্কিট পর্যবেক্ষণ ও আলোচনা করেন যা সকাল সোয়া ১০টায় শুরু হয়ে চলে প্রায় চার ঘণ্টা।

পরে ড. মুহম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, 'আমরা ডেমোনেস্ট্রেশন দেখেছি পুরোটা। ভেতরের খুঁটিনাটিও জেনে নিয়েছি ওনাদের কাছ থেকে। আর একটা মেশিন ওনারা আমাদের জন্য খুলে রেখেছেন, যাতে আইসি লেবেল পর্যন্ত দেখতে পারি, এগুলো কীভাবে মাউন্ট করা হয়েছে। কেউ যদি এগুলো ম্যানিপুলেট করতে চায়, সেটা কতটা কঠিন বা সোজা হবে সে ধারণা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে কনভিন্সড হয়েছি। অত্যন্ত চমৎকার একটি মেশিন।'

তিনি বলেন, 'এখানে ভোটিংটা অনেক নিখুঁতভাবে করা সম্ভব। একজন মানুষ অন্য মানুষের ভোট দেওয়ার বিষয়টা মোটামুটিভাবে অসম্ভব। মোটামুটি পারফেক্ট একটা মেশিন। আমাদের দেশের জন্য এটা অত্যন্ত সহজভাবে চালানো সম্ভব।'

তিনি যোগ করেন, 'খবরের কাগজে দেখেছি, রাজনৈতিক দলগুলো নতুন কমিশন তৈরিসহ তিনটা দাবির কথা জানিয়েছে। আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনারা যদি নতুন কমিশন তৈরি করতে পারেন, তখনো এই ইভিএম মেশিনটা ব্যবহার করবেন। আপনাদেরই লাভ হবে।'

এই প্রযুক্তিবিদ আরও বলেন, 'ম্যানিপুলেশন করার এখানে কোনো জায়গা নেই। ম্যানিপুলেশন করার জন্য যে লেভেলে যাওয়ার দরকার, সেই লেভেলে যাওয়া কারো পক্ষে সম্ভব না। অপারেট করার শুরুতে এটা দেখানোর ব্যবস্থা আছে, যেখানে কী আছে, না আছে। এখন বিশ্বাস করবেন কি করবেন না, সেটা আপনাদের বিষয়।'

'এক মার্কার ভোট আরেক মার্কায় গিয়ে পড়বে, এটা এই মেশিন দ্বারা করা সম্ভব না। আমি সার্কিটগুলো খুলে দেখানোর জন্য বলেছিলাম। ম্যালফাংশন করতেই পারে, কিন্তু ম্যানিপুলেট করার কোনো সুযোগ নেই', তিনি আশ্বস্থ করেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ বলেন, 'কোনো মেশিনকে শতভাগ বিশ্বাস করা যাবে না। তবে এখানে যেটা করা হয়েছে, ম্যানিপুলেশনের কোনো সুযোগ নেই। প্রত্যেকটা বিষয় এমনভাবে কাস্টমাইজ করা হয়েছে, কেউ ইচ্ছা করলেই সেটা ম্যানিপুলেট করা সম্ভব না।'

তিনি আরও বলেন, 'এটা খুব ভালো মেশিন তৈরি করা হয়েছে। আমি আশা করি, এটার ডিসপ্লে করা হবে, সেটা টেস্ট করতে পারবে যে কোনো নাগরিক। তারা এসে দেখতে পারবে যে, এখানে সবকিছু ঠিকভাবে হচ্ছে কিনা।'

রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ড. কায়কোবাদ বলেন, 'তাদের আমন্ত্রণ জানানোর বিষয়টা নির্বাচন কমিশনের আইনে রয়েছে এবং সেটা তারা করবে। বায়োমেট্রিক সার্চ করে পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই বলে মনে করি। যে কোনো মেশিনের জন্য আধুনিকায়ন জরুরি এটার প্রতিটা ছোট ছোট অংশ যেভাবে কাস্টমাইজ করা হয়েছে, কেউ এসে এটাকে ম্যানিপুলেট করবে, এটা সম্ভব নয়।'

পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ইভিএম মেশিন নিয়ে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে করব, না ১০০ আসনে করব, না মোটেই করবো না; এগুলো যখন পরীক্ষা-নিরীক্ষা হবে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় হবে, তখন সিদ্ধান্ত নেওয়া হবে, যে ব্যবহার করা হবে কী হবে না।'

সিইসি বলেন, 'শতভাগ বিষয়টা আপেক্ষিক। আমরা যেটা বলতে চাচ্ছি আমরা কিন্তু কারো মতামতকে উপেক্ষা করিনি। বিরোধীদল থেকে যে মতামত এসেছে- আমরা তুড়ি মেরে উড়িয়ে দেইনি। আমরা অনেকগুলো মিটিং করেছি। আজকেও প্রযুক্তিবিদদের সঙ্গে বসেছি। এই মেশিনের ব্যাপারে উনাদের বক্তব্যের পরে কোনো কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি এই মেশিনের বিষয়ে আরও কয়েকটা মিটিং করবো। পলিটিক্যাল পার্টিকে ডাকা হবে।'

তিনি বলেন, 'একজন ট্যাকটিক্যাল ব্যক্তি পারবেন মেশিন নিয়ে মূল্যায়ন করতে। আমরা সেই পার্সপেক্টিভ থেকে টেকনিক্যাল পারসনদের ডেকেছি। পলিটিক্যাল পার্টিদেরও আমরা অনুরোধ করবো তাদের যে টেকনিক্যাল টিম আছে কিংবা যদি থাকে তাদের যাচাই করার জন্য।'

প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'ইভিএম নিয়ে প্রযুক্তিবিদরা বলেছেন ম্যানিপুলেশন করার সুযোগ নেই। আমার কিন্তু আস্থা রাখতে হবে ওইসব মানুষের ওপর যারা এই জিনিসগুলো বোঝেন, যারা প্রোডাক্টগুলো তৈরি করেছেন তাদের ওপর। প্রযুক্তিবিদদরা আশ্বস্ত হয়েছেন। আমরা আরও কয়েকটি বড় মিটিং করব। পলিটিক্যাল পার্টি যেহেতু বাইরে মাঠে বলছেন, এটা মন্দ মেশিন ভালো মেশিন না। আমরা লিখিতভাবে জানতে চাইব আপনারা কী কী সমস্যা পাচ্ছেন। আমাদেরকে লিখিতভাবে অবগত করুন। আমরা যেন সিস্টেমেটিক্যালি অ্যাড্রেস করার সুযোগ পাই।'

সভায় আরও উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিন সাদ আবদুল্লাহ, ড. মো. মাহফুজুল ইসলাম, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।   

 

Related Topics

টপ নিউজ

ইভিএম / ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • নির্বাচন করতে পারবেন না পলাতক আসামিরা, সম্পদের পূর্ণ হিসাব প্রকাশ বাধ্যতামূলক
  • ইভিএম কেনায় অনিয়মের অভিযোগ, ইসির কাছে নথি চেয়েছে দুদক
  • ইভিএম যারা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত: বদিউল আলম মজুমদার
  • আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো পরিকল্পনা নেই: সিইসি
  • প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: সিইসি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net