Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
এবাদত-খালেদদের দায়িত্বশীল হতে বলছেন লিটন

খেলা

টিবিএস রিপোর্ট
24 May, 2022, 08:25 pm
Last modified: 24 May, 2022, 08:28 pm

Related News

  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন এখন ‘টাইগার’
  • লিটনের আরেকটি দুর্বার ইনিংস, আবারও জিতলো ঢাকা
  • দর্শকদের দুয়ো, দলকে পাশে পেয়ে আপ্লুত লিটন

এবাদত-খালেদদের দায়িত্বশীল হতে বলছেন লিটন

একই ম্যাচে দুই দলের পেসারদের মধ্যে কতোই না বৈপরীত্য! যে উইকেটে রাজত্ব করলেন শ্রীলঙ্কার পেসাররা, সেই উইকেটেই নির্বিষ বোলিং করতে দেখা গেল বাংলাদেশের পেসারদের।
টিবিএস রিপোর্ট
24 May, 2022, 08:25 pm
Last modified: 24 May, 2022, 08:28 pm

একই ম্যাচে দুই দলের পেসারদের মধ্যে কতোই না বৈপরীত্য! যে উইকেটে রাজত্ব করলেন শ্রীলঙ্কার পেসাররা, সেই উইকেটেই নির্বিষ বোলিং করতে দেখা গেল বাংলাদেশের পেসারদের। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে খালেদ আহমেদ ও এবাদত হোসেন মিলে ১৮ ওভার বোলিং করে নিয়েছেন এক উইকেট। লঙ্কান ব্যাটসম্যানদের বিন্দুমাত্র পরীক্ষায় ফেলতে পারেননি তারা। তাই তো লিটন কুমার দাস বলছেন, বাংলাদেশের এই দুই পেসারকে দায়িত্বশীল হতে হবে।  

মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের শুরুটা এলোমেলো করে দেন শ্রীলঙ্কার দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো। এই দুজনের বোলিং তোপে পড়ে ২৪ রানের মধ্যেই ৫ উইকেট হারায় মুমিনুল হকের দল। লিটন ও মুশফিকের রেকর্ড গড়া জুটিতে বাংলাদেশ ঘুরে দাঁড়ালেও পরের উইকেটগুলো লঙ্কান পেসারদের ঝুলিতেই গেছে। 

এবাদত রান আউট হন, বাংলাদেশের বাকি ৯ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন রাজিথা ও ফার্নান্দো। অর্থাৎ, পেসারদের বিপক্ষেই ভুগেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে বিশ্ব ফার্নান্দোর কনকাশন সাব হিসেবে মাঠে নামা রাজিথা ৪ উইকেট নেন। মিরপুর টেস্টে ডানহাতি এই লঙ্কান পেসার ছিলেন বিধ্বংসী চেহারায়, তার শিকার ৫ উইকেট। ৪ উইকেট নেন ফার্নান্দো। 

কীভাবে মিলেছে এই সফলতা? দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রাজিথা বললেন লাইন ও লেংন্থ ঠিক রেখে বোলিং করার বাইরে অন্য কিছুই চেষ্টা করেননি তিনি। রাজিথার ভাষায়, 'দুই ম্যাচেই লাইন ও লেংন্থ ধরে বোলিং করেছি। বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে রাউন্ড দ্য উইকেটে বোলিং করি। আমি শুধু লাইন ও লেংন্থ ঠিক রাখছি, এর বাইরে আমি অন্য কিছু চেষ্টা করছি না।' 

একই উইকেটে বাংলাদেশের দুই পেসার বিবর্ণ থেকে গেছেন। ৯ ওভার করে দারুণ কিছুর ছাপ রাখতে পারেননি খালেদ-এবাদত। এবাদত একটি উইকেট নিলেও তেমন কোনো পার্থক্য গড়ে দিতে পারেননি। অথচ লিটন বললেন, মিরপুরের এই উইকেট পেসারদের জন্য সুবিধা আছে, 'পেস বোলারদের জন্য উইকেটে সহায়তা আগের দিনও ছিল, আজও ছিল।'

'আমি মনে করি না যে স্পিনারদের জন্য খুব একটা সহায়তা ছিল। তারপরও আমাদের স্পিনাররা যথেষ্ট ভালো বোলিং করেছেন। আমার মনে হয়, আমাদের যে ফ্রন্ট লাইনে দুজন বোলার (পেসার) আছে, তাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে। কিছু উইকেট নিতে না পারলেও ইকোনোমি দিয়ে যদি বোলিং করতে পারে…। কিছু তো চড়াই উতরাই থাকবেই, ওই জিনিসটার জন্যই আমাদের অপেক্ষা করতে হবে।'

Related Topics

টপ নিউজ

খালেদ আহমেদ / এবাদত হোসেন / লিটন কুমার দাস / বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন এখন ‘টাইগার’
  • লিটনের আরেকটি দুর্বার ইনিংস, আবারও জিতলো ঢাকা
  • দর্শকদের দুয়ো, দলকে পাশে পেয়ে আপ্লুত লিটন

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net