Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
রাজস্ব আদায় বৃদ্ধিকে মরীচিকা বলছেন অর্থনীতিবিদেরা

অর্থনীতি

রিয়াদ হোসেন
24 May, 2022, 12:45 am
Last modified: 24 May, 2022, 06:13 pm

Related News

  • সব খাতে একক ১৫ শতাংশ ভ্যাট হার বাস্তবায়নের পরিকল্পনা চলছে: এনবিআর চেয়ারম্যান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • দীর্ঘ বিলম্ব সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় কর মনিটরিংয়ের লক্ষ্য এনবিআরের 
  • জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

রাজস্ব আদায় বৃদ্ধিকে মরীচিকা বলছেন অর্থনীতিবিদেরা

চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ১৫ শতাংশ
রিয়াদ হোসেন
24 May, 2022, 12:45 am
Last modified: 24 May, 2022, 06:13 pm

অর্থনীতির বিভিন্ন সূচকে অস্বস্তি দেখা গেলেও, অভ্যন্তরীণ রাজস্ব আদায়ে কিছুটা স্বস্তিতে রয়েছে সরকার। তবে তার মানেই পুরো চিত্রটি সুখকর নয়। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এই প্রবৃদ্ধি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি এবং বিগত পাঁচ অর্থবছরের একই সময়ের গড় প্রবৃদ্ধির তুলনায়ও বেশি। 

এপর্যন্ত এনবিআর আদায় ২ লাখ ২৭ হাজার কোটি টাকার কিছু বেশি রাজস্ব আদায় করেছে। সর্বশেষ এপ্রিল মাসে আদায় হয়েছে প্রায় ২৩ হাজার কোটি টাকা। তবে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা গত অর্থবছরের চেয়ে ২৪ শতাংশ বেশি বা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। 

লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে, বাকী দুই মাসের প্রতি মাসে গড়ে আদায় করতে হবে ৫১ হাজার কোটি টাকা করে, যা কার্যত অসম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 

এনবিআর কর্মকর্তারা অবশ্য বলছেন, অর্থবছরের বাকী সময়ে তারা রাজস্ব আদায়ে আরও বেশি বা ১৭ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধির আশা করছেন। 

তবে এ ধরনের অতি-আশাব্যঞ্জক পূর্বাভাসে আস্থা রাখছেন না অর্থনীতিবিদেরা। তাদের মতে, রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, তা মূলত আমদানি পণ্যের মূল্য বেড়ে যাওয়ার কারণে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত প্রথম ৯ মাসে আমদানি বেড়েছে সাড়ে ৪৩.৫ শতাংশ।  

এনবিআরের রাজস্বের পরিসংখ্যান বিশ্লেষণ করলে, আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় শুল্ক আদায় বেড়ে যাওয়ার সত্যতা মেলে। অর্থবছরের প্রথম ১০ মাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে শুল্ক আদায়ে, যা মূলত আমদানি পণ্যের উপর আদায় করা হয়। স্থানীয় পর্যায়ে বিক্রির উপর ভ্যাট বা মূল্য সংযোজন কর (মূসক) আদায়ে প্রবৃদ্ধির হার সবচেয়ে কম। 

সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডির জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন,  রাজস্বের এই প্রবৃদ্ধিকে সন্তোষজনক বলা যাবে না। কেননা, এটি আমদানি পণ্যের মূল্য অনেক বেড়ে যাওয়ায় ফলে হয়েছে। এই আদায় প্রধানত মূল্যস্ফীতি চালিত; এনবিআরের প্রশাসনিক দক্ষতা থেকে তা হয়নি।

তিনি উল্লেখ করেন যে, এই প্রবৃদ্ধি সত্ত্বেও অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে ২৮-৩০ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।

সামনে কঠিন সময়ের আভাস দিয়ে তৌফিকুল বলেছেন, এই সময়ে ভর্তুকি ও সরকারি ব্যয়ের চাপ বাড়বে। তা মোকাবেলা করতে এনবিআরের প্রশাসনিক দক্ষতা বাড়িয়ে এবং কর ফাঁকি ঠেকানোর মাধ্যমে আদায় বাড়াতে হবে।

আগামী বাজেটে পণ্যমূল্যে শুল্ক কমানো, করমুক্ত আয় সীমা বাড়ানো, বৃহৎ শিল্পকে দেওয়া কর অব্যাহতি কমিয়ে দেওয়া এবং কর্পোরেট কর- এ ছাড় না দেওয়ার পরামর্শও দেন তিনি। 

তৌফিকুল একাই এমনটা মনে করেন না। একই উপসংহার টেনেছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।

তিনি বলেন, আমদানি পণ্যের মূল্য অত্যধিক বেড়ে যাওয়ায় আমদানি শুল্ক বেড়েছে, যা সরকারের রাজস্ব আদায় বাড়িয়েছে। এর ফলে এনবিআরের রাজস্ব আদায়ে সাময়িক স্বস্তি দেখা গেলেও পণ্য মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি বেড়েছে। 

টিবিএসকে তিনি আরও বলেন, অর্থনীতির যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে বাকী মাসগুলোয় রাজস্ব আদায়ে নাটকীয় অগ্রগতির সম্ভাবনা নেই, বিশেষত ভ্যাট আদায়ে।

২০২০-২১ অর্থবছরে এনবিআর রাজস্ব সংগ্রহ করেছে ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা।আগামী ২০২২-২৩ অর্থবছরে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা হতে চলেছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।

এনবিআর গত এপ্রিলে ২৩ হাজার কোটি টাকার কিছু বেশি আদায় করেছে। গত বছরের ফেব্রুয়ারি ও মার্চে আদায় ছিল প্রায় ২৩ হাজার ও ২৭ হাজার কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

রাজস্ব আদায় / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) / কর / শুল্ক / ভ্যাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • সব খাতে একক ১৫ শতাংশ ভ্যাট হার বাস্তবায়নের পরিকল্পনা চলছে: এনবিআর চেয়ারম্যান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • দীর্ঘ বিলম্ব সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় কর মনিটরিংয়ের লক্ষ্য এনবিআরের 
  • জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net