Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
দুই বছরে ‘৫০ বারেরও বেশি’ জার্মানি গিয়েছেন পুতিনকন্যা কাতেরিনা!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 May, 2022, 02:15 pm
Last modified: 20 May, 2022, 02:22 pm

Related News

  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

দুই বছরে ‘৫০ বারেরও বেশি’ জার্মানি গিয়েছেন পুতিনকন্যা কাতেরিনা!

২০২০ সালের ফ্লাইট রেকর্ড ঘেঁটে দেখা গেছে, সে সময়ে মস্কো থেকে মিউনিখগামী ফ্লাইটগুলোতে ২ বছর বয়সী একটি শিশুকন্যাও ছিল কাতেরিনার সঙ্গে। ধারণা করা হয়, শিশুটি প্রেসিডেন্ট পুতিনের নাতনী এবং মিউনিখের একটি ব্যালেট নৃত্য সংগঠনের সাবেক পরিচালক ইগোর জেলেনস্কির মেয়ে।
টিবিএস ডেস্ক
20 May, 2022, 02:15 pm
Last modified: 20 May, 2022, 02:22 pm
কাতেরিনা টিখোনোভা ও ইগোর জেলেনস্কি। ছবি: রয়টার্স

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিমাপন্থী রুশদের বিরুদ্ধে এক ধরনের আক্রমণাত্মক মনোভাব দেখিয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী, সুযোগ পেলেই চালচলনে পশ্চিম ইউরোপীয়দের  প্রতি নিজের বিদ্বেষ উগরে দেন রুশ প্রেসিডেন্ট।

তবে পশ্চিম ইউরোপের প্রতি পুতিনকন্যার যে টান রয়েছে, তা তার মনোভাবের একেবারেই বিপরীত। 

২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ৫০ বারেরও বেশি জার্মানির মিউনিখে গিয়েছেন পুতিনের ছোট মেয়ে কাতেরিনা টিখোনোভা। সম্প্রতি রাশিয়ার স্বাধীন মিডিয়া আউটলেট আইস্টোরিস এবং জার্মান ম্যাগাজিন দের স্পিগেলের যৌথ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিষ্ঠান দুটি কাতেরিনার ফ্লাইট রেকর্ড বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে। 

জানা গেছে, সম্পূর্ণ রাষ্ট্রীয় সহায়তায় এবং পুতিনের নিজস্ব প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা পরিষেবা কর্মীদের সঙ্গে নিয়ে চার্টার্ড ফ্লাইটে করে দুই বছরে ৫০ বারেরও বেশি মিউনিখ ভ্রমণ করেছেন পুতিনকন্যা কাতেরিনা। 

২০২০ সালের ফ্লাইট রেকর্ড ঘেঁটে দেখা গেছে, সে সময়ে মস্কো থেকে মিউনিখগামী ফ্লাইটগুলোতে ২ বছর বয়সী একটি শিশুকন্যাও ছিল কাতেরিনার সঙ্গে। ধারণা করা হয়, শিশুটি প্রেসিডেন্ট পুতিনের নাতনী এবং মিউনিখের একটি ব্যালেট নৃত্য সংগঠনের সাবেক পরিচালক ইগোর জেলেনস্কির মেয়ে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জেলেনস্কি হলেন কাতেরিনার সঙ্গী এবং তার সন্তানের বাবা।

ইউক্রেনের প্রেসিডেন্ট এবং কাতেরিনার সঙ্গীর নাম এক হলেও তারা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ৫২ বছর বয়সী ইগর জেলেনস্কি ২০১৬ সালে বেরিশেস স্ট্যাটসব্যালেটের পরিচালক হওয়ার আগে থেকেই আন্তর্জাতিক পর্যায়ে একজন জনপ্রিয় নৃত্যশিল্পী ছিলেন।

তবে, গত ৪ এপ্রিল তিনি 'ব্যক্তিগত পারিবারিক কারণ' দেখিয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেন। ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের নিন্দা করার আহ্বানে প্রতিক্রিয়া জানাতেও তিনি ব্যর্থ হয়।

রাশিয়ার ন্যাশনাল কালচারাল হেরিটেজ ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক বোর্ডে এখনও চাকরি রয়েছে ইগোর জেলেনস্কির। এই সংস্থা রুশ অধিভুক্ত ক্রিমিয়া অঞ্চলে একটি সাংস্কৃতিক কেন্দ্র তৈরির কাজ করছে। ধারণা করা হয়, পুরো ব্যাপারটির সঙ্গে প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠভাবে জড়িত। 

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাভারিয়ান স্টেট ব্যালে-এর একটি সূত্র দের স্পিগেলকে বলেছে, "জেলেনস্কি সম্ভবত পুতিনের মেয়ের সঙ্গী।" ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এ ব্যাপারে সাংবাদিকরা বিশেষভাবে জানতে চাওয়ার আগেই নাম প্রকাশ না করা শর্তে এ তথ্য দিয়েছে বেনামী ওই সূত্র। 

৩৫ বছর বয়সী কাতেরিনা টিখোনোভা নিজেও একজন সাবেক 'রক অ্যান্ড রোল' নৃত্যশিল্পী। এর আগে তিনি রাশিয়ার কনিষ্ঠতম বিলিয়নিয়ার কিরিল শামালভকে বিয়ে করেছিলেন।  যদিও ২০১৮ সালে এই দম্পতি আলাদা হয়ে গেছেন বলে জানা যায়।

আইস্টোরিজ এবং দের স্পিগেল ২০১৭ সালে জন্ম হওয়া শিশুটির নাম প্রকাশ না করলেও অন্যান্য মিডিয়া আউটলেটগুলো লিখেছে, মেয়েটির পিতৃনাম ইগোরেভনা, যা ইগোর জেলেনস্কির নামের সঙ্গে মিলে যায়।

দের স্পিগেলের অনুরোধে সাড়া দেননি কাতেরিনা। তার এবং জেলেনস্কির বর্তমান অবস্থান সম্পর্কেও জানা নেই গণমাধ্যমগুলোর। 


 

  • সূত্র: দ্য গার্ডিয়ান
     

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / রাশিয়া / পুতিনের মেয়ে / কাতেরিনা টিখোনোভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net