Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
‘এয়ারপোর্ট রোডে কি ভালো কোনো ওয়াশরুম আছে?’ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2022, 12:40 pm
Last modified: 19 May, 2022, 12:56 pm

Related News

  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • জ্বালানি সরবরাহ বাড়লেও চট্টগ্রামে পাম্পগুলোতে দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • সরকার রেশনিং তুলে নিলেও পাম্প মালিকরা কমাচ্ছেন তেল বিক্রির পরিমাণ

‘এয়ারপোর্ট রোডে কি ভালো কোনো ওয়াশরুম আছে?’ 

ভোর সাড়ে তিনটার দিকে বিজয় সরণিতে বাস ও কাভার্ড ট্রাকের মধ্যে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণেই রাস্তার একটা পাশ অবরুদ্ধ হয়ে পড়ে।
টিবিএস রিপোর্ট
19 May, 2022, 12:40 pm
Last modified: 19 May, 2022, 12:56 pm
ছবি- টিবিএস

'এয়ারপোর্ট রোডে কি ভালো কোনো ওয়াশরুম আছে?' সুদীর্ঘ জ্যামে বসে এভাবেই নিজের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

তার মতোই সকাল থেকেই তীব্র জ্যামে ভোগান্তিতে পড়েন উত্তরা থেকে ঢাকার দক্ষিণে যাত্রা করা মানুষ। মেইন রোডের এক পাশে সারি সারি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বাস, প্রাইভেট কারসহ ট্রাক ও কাভার্ড ভ্যানও।

ঢাকার এক প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত নাদিয়া নায়লা জানান, খিলক্ষেত থেকে তিনি মগবাজারের উদ্দেশে সকাল ৭.৩০ টায় যাত্রা করেন। দুর্বিষহ জ্যামের কারণে ১১ টারও পর এসে পৌঁছান গন্তব্যে। এসে দেখেন, মগবাজারেও বাসের দীর্ঘ সারি।

জ্যামের ভোগান্তির পেছনে অপরিকল্পিত নগরায়নই মূল কারণ উল্লেখ করে ফেসবুকে লিখেছেন কলামিস্ট শরিফুল হাসান। তিনি লিখেন, 'ঢাকা মানেই নিত্য দুর্ভোগ আর যানজটের দুঃসহ এক জীবন। বছরের পর বছর অপরিকল্পিত নগরায়নের মাধ্যমে এই ঢাকাকে আমরা হত্যা করেছি। যে ভিআইপিরা ভেবেছিল নিজের কোটি টাকার দামী গাড়ি থাকলেই হলো এখন তারাও রাস্তায় আটকে থাকেন, থাকেন লাখ লাখ গাড়িওয়ালা। আফসোস পরিকল্পনা করে নতুন একটা রাজধানী গড়ার বদলে মৃত এই শহরেই আমরা রোজ বাঁচার বৃথা এক যুদ্ধ করছি!'

তিনি আরও লিখেন, 'আফসোস যানজট বা নগরের সমস্যাগুলো সমাধানের যথাযথ উদ্যোগ না নিয়ে আমরা চাইছি সবাই এগুলোতেই অভ্যস্ত হয়ে যাক। অথচ কোথাও রাজধানী সরাতে হবে নতুবা গণপরিবহন ব্যবস্থা ঠিক করতে হবে- এই দুই ছাড়া এই শহরকে বাঁচানোর কোন পথ নেই।'

গুগল ম্যাপে আজকের জ্যামের চিত্র

ঢাকার আজকের জ্যাম নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আরও অনেকেই। মো. শরিফুল ইসলাম সোহেল নামক এক ফেসবুক ব্যবহারকারী বলেন, গত কয়েকদিনের মধ্যে এত বড় জ্যাম আর দেখা যায়নি।

আসলে সকালের এই তীব্র যানজটের কারণ বিমানবন্দর সড়কের একটি দুর্ঘটনা।

ছবি- টিবিএস

পুলিশের মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনার আশফাক আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ভোর সাড়ে তিনটার দিকে বিজয় সরণিতে বাস ও কাভার্ড ট্রাকের মধ্যে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণেই রাস্তার একটা পাশ অবরুদ্ধ হয়ে পড়ে।"

সকাল সোয়া ৯টার দিকে সড়ক থেকে কাভার্ড ভ্যানটি সরিয়ে নেওয়া হয়। তবে গাড়ির চাপ তাতে বিন্দুমাত্র কমেনি।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানটি সরিয়ে নেওয়ার ঘণ্টা দুয়েক পরেও মানুষজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে যেতে দেখা গেছে। 

ছবি- টিবিএস

অনেকে আবার বিজয় সরণী, মহাখালির দিকের সড়ক আজ এড়িয়ে যাবার পরামর্শ দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। 

এইচ এম ফরহাদ হোসেন নামক আরেকজন ফেসবুক ব্যবহারকারী লিখেন, মিরপুরেও প্রচুর জ্যাম পোহাতে হচ্ছে যাত্রীদেরকে। কালশী থেকে ইসিবি যেতে তার ৪৪ মিনিট লেগেছে বলে উল্লেখ করেন তিনি।

 

Related Topics

টপ নিউজ

ট্র্যাফিক জ্যাম / যানজটের প্রভাব / ঢাকার যানজট / ভোগান্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • জ্বালানি সরবরাহ বাড়লেও চট্টগ্রামে পাম্পগুলোতে দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • সরকার রেশনিং তুলে নিলেও পাম্প মালিকরা কমাচ্ছেন তেল বিক্রির পরিমাণ

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net