Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সরিষা ও রাইস ব্র্যান বিকল্প খুঁজছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2022, 02:15 pm
Last modified: 18 May, 2022, 05:05 pm

Related News

  • টিসিবির জন্য এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ৫ শতাংশ অগ্রিম আমদানি কর প্রত্যাহার
  • শিগগিরই সয়াবিন তেলের দাম কমানোর চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা

সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সরিষা ও রাইস ব্র্যান বিকল্প খুঁজছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী বলেছেন, দেশে এই মুহূর্তে ভোজ্যতেলের কোন সংকট নেই।
টিবিএস রিপোর্ট
18 May, 2022, 02:15 pm
Last modified: 18 May, 2022, 05:05 pm

সরকার সয়াবিন তেলের বিকল্প উৎস খোঁজার ওপর জোর দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

সরিষা, ব্রান ও ক্যানোলা অয়েলকে সয়াবিনের বিকল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশে সরিষা ও রাইস ব্রান উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও নেয়া হয়েছে। তা ছাড়া সয়াবিনের চেয়ে রাইস ব্র্যান ভালো। সয়াবিন তেল শরীরের জন্য ক্ষতিকর।

বুধবার (১৮ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে এসব বলেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী আরও বলেছেন, দেশে এই মুহূর্তে ভোজ্যতেলের কোন সংকট নেই।

তিনি বলেন, "মিলাররাও জানিয়েছেন, দেশে যে তেল আছে তা দিয়ে আমাদের প্রয়োজন মিটে যাবে। কিন্তু প্রশ্ন হলো সেটি কতদিন? আমরা শুধু সয়াবিন তেলের ওপর এবং আমদানি নির্ভর থাকবো না। সয়াবিনের বিকল্প সরিষা ও রাইস ব্র্যান কিংবা ক্যানোলা তেল খাব।" 

"আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে, অভ্যাসের পরিবর্তন করতে হবে", যোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে সরকার সয়াবিনের বিকল্প হিসেবে দেশে সরিষা ও রাইস ব্র্যান উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কৃষি মন্ত্রণালয় সেই মতো পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করছে।

টিপু মুনশি বলেন, "বর্তমানে দেশের রাইস ব্র্যান অয়েল উৎপাদন মাত্র ৫০ হাজার টন। আমরা হিসাব করে দেখেছি প্রতিবছর দেশে এই রাইস ব্রান অয়েল ৭ লাখ টন উৎপাদন করা সম্ভব। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের মোট ভোজ্যতেলের চাহিদার ২০ শতাংশ রাইস ব্র্যান থেকেই মিটে যাবে। একইভাবে আমরা সরিষা উৎপাদনেও জোর দিতে যাচ্ছি।"

তিনি আরও বলেন, "আমাদের সরিষা উৎপাদনও উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানো সম্ভব যা থেকে আমাদের অভ্যন্তরীণ চাহিদার একটা উল্লেখযোগ্য অংশ পূরণ হবে। এছাড়া ক্যানোলা অয়েল আমদানি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।"

তবে সয়াবিনের বিকল্প এসব তেলের উপকারিতা সম্পর্কে তথ্য মন্ত্রণালয় এবং সাংবাদিক সবাইকে জোরালোভাবে প্রচার চালাতে হবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

ব্রিফিংয়ে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইএম সফিকুজ্জামান সহ বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
Related Topics

টপ নিউজ

সয়াবিন তেল / সয়াবিন / সয়াবিন তেলের বিকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • টিসিবির জন্য এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ৫ শতাংশ অগ্রিম আমদানি কর প্রত্যাহার
  • শিগগিরই সয়াবিন তেলের দাম কমানোর চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net