Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
শুরুর চেয়ে এখন অনেক বেশি সেনা হারাচ্ছে ইউক্রেন: দেশটির এমপি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 May, 2022, 02:00 pm
Last modified: 14 May, 2022, 02:03 pm

Related News

  • ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে মার্কিন সরকারের হাত থাকতে পারে, ইঙ্গিত মাস্কের
  • রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা না থামালে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য, অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
  • রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের
  • হুথিদের ছোড়া ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
  • উত্তর কোরিয়ার দুই সৈন্যকে দক্ষিণ কোরিয়া পাঠাল ইউক্রেন

শুরুর চেয়ে এখন অনেক বেশি সেনা হারাচ্ছে ইউক্রেন: দেশটির এমপি

ইউক্রেন এখন আর সোভিয়েত যুগের মিগ যুদ্ধবিমানে আগ্রহী নয় কারণ 'যুদ্ধ এখন বদলে গেছে'।
টিবিএস ডেস্ক
14 May, 2022, 02:00 pm
Last modified: 14 May, 2022, 02:03 pm
আহত সৈনিককে হাসপাতালে পাঠানোর আগে প্রাথমিক শুশ্রূষা করছে ইউক্রেন সেনাবাহিনীর ভ্রাম্যমাণ উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য। ১০ মে। ছবি: ইয়াসুইয়োশি চিবা/এএফপি/গেটি ইমেজেস

যুদ্ধ শুরুর সময়ের চেয়ে বর্তমান অবস্থা আরও গুরুতর জানিয়ে ইউক্রেনের একজন আইনপ্রণেতা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছেন।

ওয়াশিংটনে শুক্রবার (১৩ মে) সাংবাদিকদের রণাঙ্গনের পরিস্থিতি এখন 'নরকতুল্য' বলে জানান ওলেকসান্ড্রা উস্তিনোভা নামের ওই আইনপ্রণেতা। 'যুদ্ধ শুরু হওয়ার সময়ের তুলনায় এখন আমরা আরও বেশি সেনা হারাচ্ছি,' বলেন তিনি।

ইউক্রেনের সুশীল সমাজের একজন অগ্রগণ্য ব্যক্তি ডারিয়া কালেনিয়াক ব্যাখ্যা করেন, 'আমরা সোভিয়েত আমলের অস্ত্রশস্ত্র দিয়ে এ যুদ্ধে জিততে পারব না। কারণ, প্রথমত রাশিয়ার কাছে (ইউক্রেনের তুলনায়) অনেক বেশি সোভিয়েত অস্ত্র রয়েছে।

দ্বিতীয়ত, এসব অস্ত্রের গোলাবারুদ সংগ্রহ করার আমাদের কোনো উপায় নেই। এবং তৃতীয়ত, রাশিয়ার জনসংখ্যা ও সৈন্যসংখ্যা দুটোই অনেক বেশি।

উস্তিনোভা বলেন, ইউক্রেন এখন আর সোভিয়েত যুগের মিগ যুদ্ধবিমানে আগ্রহী নয় কারণ 'যুদ্ধ এখন বদলে গেছে'। তার বদলে রাশিয়াকে যথোপযুক্ত জবাব দিতে ইউক্রেনের মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এমএলআরএস, প্যালাডিন সেল্ফ-প্রপেল্ড হাউইটজার, ও এফ-১৬-এর মতো যুদ্ধবিমান প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

উস্তিনোভা এ সময় ইউক্রেনের পাইলটদের এ ধরনের যুদ্ধবিমানে প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান।

ডারিয়া কালেনিয়াক জানান তিনি সম্প্রতি কিয়েভে ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, 'ইউক্রেনের এখন যুদ্ধের-অভিজ্ঞতাসম্পন্ন পাইলট রয়েছেন যারা প্রশিক্ষণের জন্য ইচ্ছুক ও প্রস্তুত। তারা গতকাল প্রশিক্ষণের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু তাদেরকে গ্রহণ করার বা প্রশিক্ষণ দেওয়ার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ যুদ্ধবিমান সরবরাহ করার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।'

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে ভারী অস্ত্রশস্ত্র পাঠাতে শুরু করলেও এখনো এমএলআরএস বা যুদ্ধবিমান সরবরাহ করেনি।

উস্তিনোভা ও কালেনিয়াক মনে করেন, ইউক্রেনকে এসব অস্ত্র না পাঠানোর ক্ষেত্রে এখনো 'রাজনৈতিক সদিচ্ছার অভাব' ও মস্কোকে খেপিয়ে তোলার ভয় দুটোই রয়েছে।

উস্তিনোভা বলেন, 'দুই মাস আগে আমরা যদি হাউইটজার পেতাম, তাহলে মারিওপোলের আজকের এ দশা হতো না। রাশিয়ানরা শহরটিকে ঘেরাও করে সব ধ্বংস করতে পারত না।'

'আমাদের কাছে এখন সময়ের অর্থ হচ্ছে জীবন, হাজার হাজার জীবন।... এবং দূর্ভাগ্যবশত আমাদের এখানে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার জন্য বারবার আহ্বান জানিয়ে যেতে হচ্ছে', বলেন এ আইনপ্রণেতা।


সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ইউক্রেন / আকাশ প্রতিরক্ষা / যুদ্ধবিমান / মিগ / সেনাক্ষয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে মার্কিন সরকারের হাত থাকতে পারে, ইঙ্গিত মাস্কের
  • রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা না থামালে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য, অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
  • রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের
  • হুথিদের ছোড়া ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
  • উত্তর কোরিয়ার দুই সৈন্যকে দক্ষিণ কোরিয়া পাঠাল ইউক্রেন

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net