Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন গৌতম ঘোষ

বিনোদন

টিবিএস রিপোর্ট
13 May, 2022, 08:05 pm
Last modified: 13 May, 2022, 08:14 pm

Related News

  • সোনার ডিম, টুপি এবং সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা: মেলানিয়ার তথ্যচিত্র থেকে যা যা জানা গেল
  • ধানমন্ডি ৩২: আ.লীগ সমর্থকদের বাধা দিল বিএনপি কর্মীরা, পুলিশে সোপর্দ
  • ‘মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ থেকে বাতিল হল মুজিব বাহিনী, মুজাহিদ বাহিনীর নাম
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ স্থাপনার নাম পরিবর্তন
  • তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী 

বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন গৌতম ঘোষ

টিবিএস রিপোর্ট
13 May, 2022, 08:05 pm
Last modified: 13 May, 2022, 08:14 pm
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন পশ্চিমবঙ্গের পরিচালক গৌতম ঘোষ। গত মাসে কলকাতায় 'কলকাতায় বঙ্গবন্ধু' শিরোনামের এই তথ্যচিত্রটির শুটিং শুরু হয়েছে। 

বাংলাদেশ অংশে ঢাকা ও টুঙ্গিপাড়ার শুটিং করার জন্য পরিচালক গৌতম ঘোষ এখন ঢাকায় রয়েছেন।

গৌতম ঘোষ বলেন, "এটা আমার জন্য সত্যিই খুব কঠিন দায়িত্ব। কিন্তু আমি খুবই আনন্দিত এরকম একটি কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে। কারণ কলকাতায় জাতির পিতা বঙ্গবন্ধুর অবাধ যাতায়াত ছিলো। তিনি সেখানে থেকেছেন, পড়েছেন, চিকিৎসার জন্যও গিয়েছেন। তার মতো মানুষকে নিয়ে কাজ করা আমার জন্য গর্বের।"

বাংলাদেশে তথ্যচিত্রটির কিছু অংশ শুটিংয়ের আগে বিস্তারিত জানাতে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।  

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফ্রেন্ডস অফ বাংলাদেশের (ভারত চ্যাপ্টার) যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কলকাতা জীবনকে উপজীব্য করে "কলকাতায় বঙ্গবন্ধু" নামের এই তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেও য়া হয়েছে। 

গত ১৯ মার্চ কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে এই তথ্যচিত্র নির্মাণ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রায় ৩০ মিনিটের এই তথ্যচিত্রটির শুটিং শেষে আগামী জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হবে। তারপর এটি মুক্তি পাবে।

গত ৪ এপ্রিল বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কলকাতার মওলানা আজাদ কলেজে (আগের নাম ইসলামিয়া কলেজ) এই তথ্যচিত্র নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়।

তথ্যচিত্রটি নির্মাণে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী বইয়ের পাশাপাশি আরও কিছু বই ও বিভিন্ন ঘটনার সহযোগিতা নিয়েছেন গৌতম ঘোষ।

তথ্যচিত্রটির বাজেট কতো টাকা নির্ধারণ করা হয়েছে তা জানাতে চাননি সংশ্লিষ্ট কেউ। 

শুক্রবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে গৌতম ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট অনেকেই।  

Related Topics

টপ নিউজ

গৌতম ঘোষ / বঙ্গবন্ধু / তথ্যচিত্র / কলকাতায় বঙ্গবন্ধু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • সোনার ডিম, টুপি এবং সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা: মেলানিয়ার তথ্যচিত্র থেকে যা যা জানা গেল
  • ধানমন্ডি ৩২: আ.লীগ সমর্থকদের বাধা দিল বিএনপি কর্মীরা, পুলিশে সোপর্দ
  • ‘মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ থেকে বাতিল হল মুজিব বাহিনী, মুজাহিদ বাহিনীর নাম
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ স্থাপনার নাম পরিবর্তন
  • তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী 

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net