Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বানর চুরি করলো প্রমাণের প্যাকেট, ভারতে বন্ধ হত্যা-মামলার বিচারকাজ

অফবিট

টিবিএস রিপোর্ট
06 May, 2022, 06:40 pm
Last modified: 06 May, 2022, 06:53 pm

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • ১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ 
  • হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল, নতুন তারিখ ২৮ জুন
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন

বানর চুরি করলো প্রমাণের প্যাকেট, ভারতে বন্ধ হত্যা-মামলার বিচারকাজ

ওই বানরটি প্রমাণাদির একটি প্যাকেট নিয়ে উধাও হয়ে যায়। ওই প্যাকেটে ১৫টি প্রামাণিক উপাদান ছিল।
টিবিএস রিপোর্ট
06 May, 2022, 06:40 pm
Last modified: 06 May, 2022, 06:53 pm
ভারতেত প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছে একটি বানর। করোনাভাইরাস মহামারির সময়ে তোলা ছবি। মার্চ ২২, ২০২০। ফাইল ফটো: রয়টার্স/অনুশ্রী ফাদনাভিস

ভারতের একটি হত্যা-মামলার কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ একটি বানর চুরি করে নিয়ে যাওয়ায় ওই মামলার বিচারকাজ স্থগিত করতে হয়েছে।

২০১৬ সালে রাজস্থানের জয়পুরের চাঁদবাজি পুলিশ স্টেশনের পাশে শশীকান্ত শর্মার লাশ পাওয়া যায়। তারই হত্যা-মামলার বিচার কাজ শুরু হওয়ার কথা ছিল।

ওই বানরটি প্রমাণাদির একটি প্যাকেট নিয়ে উধাও হয়ে যায়। ওই প্যাকেটে ১৫টি প্রামাণিক উপাদান ছিল। এগুলোর মধ্যে ছিল হত্যার সম্ভাব্য অস্ত্র, একটি ছুরি। বুধবার (৪ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অভ ইন্ডিয়া।

বিচার-পূর্ববর্তী শুনানিতে জয়পুরের পুলিশ আদালতের কাছে এ চুরির ঘটনাটি স্বীকার করেছে। প্রমাণগুলো স্থানান্তর করায় সময় তার থেকে একটি প্যাকেট ছিনতাই করে ওই বানরটি।

পুলিশ জানিয়েছে, মালখানা গ্রামে ওই প্রমাণ নিরাপদ হেফাজতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রমাণগুলোর দায়িত্বে থাকা কনস্টেবলকে সে সময় বরখাস্ত করা হয়েছিল। তিনি অবসরে যান ও পরে মৃত্যুবরণ করেন।

শশীকান্তের লাশ পাওয়ার পর ওখানকার একটি প্রধান সড়ক দখল করে প্রতিবাদ করে তার পরিবার। কিছুটা চাপের মুখে পড়ে পুলিশ পাঁচদিন পরে চাঁদবাজি এলাকার দুই সন্দেহভাজন রাহুল ও মোহনলাল কান্দেরাকে গ্রেপ্তার করে।

ওই খুনের প্রধান প্রমাণ ছিল একটি ছুরি। ধারণা করা হয়েছিল, ওই ছুরি দিয়েই শশীকান্তকে খুন করা হয়। পুলিশ সেটি সংগ্রহ করে প্রমাণের প্যাকেটে রাখে যাতে বিচার কাজ শুরু হলে আদালতের কাছে তা পেশ করা যায়।

তবে ভারতের আরেকটি গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মালখানা'র অডিটঘরে জায়গা না হওয়ায় ওই কনস্টেবল প্রমাণগুলো সাময়িকভাবে একটি গাছতলায় রাখেন।

পুলিশের লিখিত বক্তব্যে জানা যায়, তখনই বানরটি ১৫টি প্রমাণের ওই প্যাকেটটি নিয়ে পালিয়ে যায়। তারপর থেকে আজ পর্যন্ত প্রমাণগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে এ ঘটনায় পাবলিক প্রসিকিউটর পুলিশের অযোগ্যতায় ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, পুলিশের ওই অজুহাত অস্বাভাবিক। আদালতও এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন।

জয়পুর রুরাল পুলিশ সুপারিন্টেনডেন্ট-এর কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে তাকে ঘটনার ব্যাখ্যা দিতে, ও কীভাবে একটি বানর প্রমাণ চুরি করতে সক্ষম হলো তা পরিষ্কার করতে বলা হয়েছে।

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ভারত / আদালত / বানর / বিচারকাজ / হত্যা মামলা / প্রমাণ / চুরি / প্রমাণ চুরি / রাজস্থান / জয়পুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • ১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ 
  • হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল, নতুন তারিখ ২৮ জুন
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net