Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
শাহরুখের ঈদ শুভেচ্ছাবার্তায় ‘ভুল’! 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
04 May, 2022, 09:30 am
Last modified: 04 May, 2022, 09:39 am

Related News

  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • প্রথমে ভারতে নিষিদ্ধ, এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকেও উধাও গুম-খুন নিয়ে তৈরি ছবি ‘সাতলুজ’
  • অস্কার-মনোনীত ছবির অভিনেতা, জিতেছেন ভারতের জাতীয় পুরস্কার, এখন সংসার চালান অটো চালিয়ে
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

শাহরুখের ঈদ শুভেচ্ছাবার্তায় ‘ভুল’! 

ঈদের দিন সন্ধ্যা সাড়ে ছয়টার পর পড়ন্ত বিকালের আলো গায়ে মেখে মান্নাতের ব্যালকনিতে ওঠেন শাহরুখ।
হিন্দুস্তান টাইমস
04 May, 2022, 09:30 am
Last modified: 04 May, 2022, 09:39 am

তিনি দর্শন দেবেন এমন পূর্বাভাস ছিল না, তবুও ঈদের দিন প্রিয় তারকার এক ঝলক পাওয়ার আশা নিয়ে 'মান্নাতে'র বাইরে কাতারে কাতারে ভিড় জমিয়েছিল শাহরুখ ভক্তরা। ঈদের দিন নিজের বাড়ির ব্যালকনিতে দেখা দেন শাহরুখ, হাত নাড়েন ভক্তদের উদ্দেশে। দূর থেকেই জানান, 'ঈদ মোবারক'। এটাই 'বাদশাহী রীতি', যদিও গত দু-বছর করোনার জেরে তাল কেটেছিল এই ঐতিহ্যে। কিন্তু এবার ঠিক আগের প্রথা মেনে ফ্যানদের সামনে হাজির শাহরুখ খান।

সন্ধ্যা সাড়ে ছয়টার পর পড়ন্ত বিকালের আলো গায়ে মেখে মান্নাতের ব্যালকনিতে ওঠেন শাহরুখ। পরনে ব্লু ডেনিম আর গাঢ় নীল টি-শার্ট, চোখে রোদচশমা- ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন শাহরুখ খান। এই মুহূর্তটা অপেক্ষারত ভক্তদের খুশির ঈদের আমেজ জমিয়ে দেয়। নিজের ফোন হাতে ভক্তদের সঙ্গে তুলেন 'গ্রুপফি'। 

সে ছবি পোস্ট করেই সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ভক্তের সঙ্গে 'ঈদ মোবারক' সারেন শাহরুখ। অথচ তার সোশ্যাল মিডিয়া পোস্টে 'ভুল' খুঁজতে নেমেছে নেটিজেনদের একাংশ। এদিন ইনস্টাগ্রামে ইংরেজিতে শাহরুখ লেখেন, 'How lovely to meet you all on Eid…. May Allah bless you with love happiness and may the best of your past be the worst of your future. Eid Mubarak'।

শাহরুখের এই পোস্টের বাংলা তর্জমা করলে খানিকটা দাঁড়ায়, 'ঈদে আপনাদের সকলের সঙ্গে দেখা হল। আমার জন্য এই অভিজ্ঞতা অত্যন্ত মধুর। প্রার্থনা করি, আল্লাহ আপনাদের সকলকে ভালোবাসায় ভরিয়ে দিক। আপনাদের অতীতের সবচেয়ে ভালো সময় যেন ভবিষ্যতের সবচেয়ে খারাপ সময় হয়ে ওঠে। ঈদ মোবারক!' শাহরুখের শুভেচ্ছার শেষ লাইনেই যত বিপত্তি। 

আসলে শেষ লাইনে যে শব্দবন্ধ ব্যবহার করেছেন শাহরুখ, তার মাধুর্য অনেকেই গুলিয়ে ফেলেছেন। তাই কেউ কেউ প্রশ্ন তুলেছেন, 'অতীতের ভালো সময় ভবিষ্যতে খারাপ কেন হতে যাবে?' যদিও শাহরুখের এই পোস্টের অন্তর্নিহিত অর্থটা অনেক গভীর।

বাদশা আদতে বোঝাতে চেয়েছেন, ভবিষ্যতে তার ফ্যানদের সময় এতোটাই ভালো আসুক, যে অতীতের ভালো সময়টাও তার সামনে ফিকে হয়ে যাক।

শাহরুখ ভক্তরা অবশ্য অনেকেই বাদশার মনের কথা বুঝতে পেরেছেন। সেরা দোয়াটাই ভক্তদের জন্য করেছেন, দাবি কিং খানের 'জাবরা' ফ্যানেদের।

গত কয়েক মাস বেশ চ্যালেঞ্জিং ছিল শাহরুখ খানের কাছে। অক্টোবরে মাদক বিতর্কে নাম জড়ায় শাহরুখ পুত্র আরিয়ানের। প্রায় একমাস জেলবন্দি ছিলেন শাহরুখ-গৌরী পুত্র। মুম্বাই হাইকোর্টের রায়ে আপাতত জামিনে মুক্ত আরিয়ান। আরিয়ান কাণ্ডের পর নিজেকে লাইমলাইট থেকে অনেকখানি গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। ঈদের দিন সব পর্দা সরিয়ে প্রকাশ্যে এলেন কিং খান।  

Related Topics

টপ নিউজ

শাহ্রুখ খান / মান্নাত / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • প্রথমে ভারতে নিষিদ্ধ, এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকেও উধাও গুম-খুন নিয়ে তৈরি ছবি ‘সাতলুজ’
  • অস্কার-মনোনীত ছবির অভিনেতা, জিতেছেন ভারতের জাতীয় পুরস্কার, এখন সংসার চালান অটো চালিয়ে
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net