Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
ঈদের আগে বাজার থেকে সয়াবিন তেল উধাও!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2022, 02:15 pm
Last modified: 30 April, 2022, 02:23 pm

Related News

  • টিসিবির জন্য এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ৫ শতাংশ অগ্রিম আমদানি কর প্রত্যাহার

ঈদের আগে বাজার থেকে সয়াবিন তেল উধাও!

হাতিরঝিল মহানগর প্রজেক্টের স্বপ্ন সুপারশপে বেলা ১২ টার দিকে গিয়ে দেখা গেল, মাত্র ৫-৬টি ১ লিটারের সয়াবিন তেলের বোতল। যেখানে সারি সারি ২, ৫ ও ১ লিটারের বোতলে ভরা থাকে।
টিবিএস রিপোর্ট
30 April, 2022, 02:15 pm
Last modified: 30 April, 2022, 02:23 pm

মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ৬-৭ নাম্বার রোডের মাঝামাঝিতে প্রতিদিন ইফতারের খাবার তৈরি ও বিক্রি করেন আজিজুর রাহমান। খোলা সয়াবিন বা পাম তেল দিয়ে ইফতারি তৈরি করলেও কদিন ধরে খোলা তেল মিলছে কম। যে দু একটি দোকানে তেল পাওয়া যাচ্ছে সেখানেও কেজি প্রতি ২০-২৫ টাকা বাড়তি রাখা হচ্ছে।

এ কারণে তিনি পাঁচ লিটারের বোতল কিনে ভাজাপোড়া তৈরি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শুক্রবার জুম্মার নামাজ শেষে তিনি অন্তত ৮-১০টি দোকান ঘুরেও যখন বোতলের তেল পাচ্ছিলেন না, তখন একটি দোকান থেকে ১৯০ টাকা কেজি দরে খোলা সয়াবিন কিনে নিয়ে যান।

এই অবস্থা এখন ঢাকার বিভিন্ন খুচরা ও পাইকারী দোকানে। রোজায় ভোজ্যতেলের সরবরাহে কোনো সংকট তৈরি হবে না, সরকারের এমন ঘোষণার পরও ঠিক ঈদের আগেই চরম সরবরাহ সংকট তৈরি হয়েছে। যেখানে বাজারে নামমাত্র দু একটি দোকানে অল্প পরিমাণে সয়াবিন, পাম ওয়েল পাওয়া যাচ্ছে। বেশিরভাগ দোকানেই কোনো তেল নেই।

আজিজুর রহমান টিবিএসকে বলেন, "এমন সময় সংকট তৈরি হলো যখন রোজা প্রায় শেষ পর্যায়ে। আরও হয়তো দু-একদিন ইফতারি তৈরি করতাম। কিন্ত তেলের সংকটের কারণে এটা আজকেই বন্ধ করে দিব।"

হাতিরঝিল মহানগর প্রজেক্টের স্বপ্ন সুপারশপে বেলা ১২ টার দিকে গিয়ে দেখা গেল, মাত্র ৫-৬টি ১ লিটারের সয়াবিন তেলের বোতল। যেখানে সারি সারি ২, ৫ ও ১ লিটারের বোতলে ভরা থাকে। তবে সয়াবিন না থাকলেও সেখানে সূর্যমুখি ও কয়েকটি রাইস ব্র্যান অয়েলের বোতল দেখা গেছে।

প্রায় একই ধরনের সংকটের চিত্র দেখা গেল মগবাজার ও দিলু রোডের কয়েকটি সুপার শপে। মুদি দোকানগুলো কয়েকদিন ধরেই এই সংকট ধীরে ধীরে বড় হচ্ছিল।

বিক্রেতারা জানালেন, সকাল থেকে সয়াবিন তেলের বেশ চাহিদা ছিল, ফলে র‍্যাক খালি হয়ে হয়ে গেছে। তবে কোম্পনি থেকে সাপ্লাই পাওয়া যাচ্ছে না।

কারওয়ানবাজারে বেঙ্গল অয়েল স্টোরের পাইকারি বিক্রেতা সজিব আহমেদ টিবিএসকে বলেন, "কোম্পানিগুলো তেল দিচ্ছে না। যে কারণে বাজারে তেল শেষ হয়ে গেছে।"

কারওয়ানবাজারের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান রিফাত স্টোরের প্রোপাইটার রিফাত হোসেন বলেন, "প্রতিদিন যে পরিমাণ তেল বিক্রি হয় তার চারভাগের এক ভাগও সরবরাহ পাচ্ছি না। যে কারণে তেলই বিক্রি করতে পারছি না। ঈদের আগে তেল না থাকলে ক্রেতারা বিপদে পড়বে।"

তবে তেল প্রক্রিয়াজাত ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, তারা তেলের সরবরাহ ঠিক রেখেছে।  

সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা বলেন, "আমরা নিয়মিত তেল সরবরাহ করছি।"

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারির শেষদিকে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো সয়াবিন তেলের দাম বৃদ্ধির আবেদন করলে সরকার সেটা সরকার বাতিল করে দেয়। পরবর্তীতে ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির দোহাই দিয়ে দিয়ে তেলের সরবরাহ বন্ধ করে দেয় এবং খুচরা দোকানগুলো তেলশূন্য হয়ে পড়ে। ঢাকার ভোক্তারা বাজার থেকে তেল কিনতে গিয়ে ফেরত আসে। 

সরকারি-বেসরকারি বিভিন্ন মহলের তৎপরর পরও ১৫ দিনের বেশি সময় লেগেছিল এই অবস্থা পুরোপুরি দূর হতে। অবশ্য সে সময় বিভিন্ন পর্যায়ে ভ্যাট কমিয়ে তেলের দামও কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা ও পাচ লিটারের বোতল ৭৬০ টাকা নির্ধারণ করে দেয় সরকার। যেখানে খোলা সয়াবিন ১৪৩ টাকা ও পাম ১৩০ টাকা নির্ধারণ করে। 

এবার ঠিক একই অবস্থা তৈরি হয়েছে। ভোক্তারা বাজার থেকে তেল কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছে। অনেকেই হয়তো বিকল্প হিসেবে সড়িষা বা রাইস ব্র্যান কিনে নিয়ে যাচ্ছে। 

তবে এবারের প্রেক্ষাপটও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি। ইন্দোনেশিয়া পাম ওয়েল রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই লাগামহীন হয়ে পড়েছে সয়াবিন ও পাম ওয়েলের দাম। সয়াবিন তেল প্রায় দুই হাজার ডলার ও পাম ওয়েল ১৮০০শ ডলারের বেশি দামে বিক্রি হচ্ছে। 

এবারও তেল প্রক্রিয়াজাত ও বাজারজাতের সঙ্গে জড়িত কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দাম বৃদ্ধি করতে চায়। এ কারণে সরবরাহ কমিয়ে দিয়ে আগে থেকেই সরকারের উপর একটি চাপ তৈরি করে রাখছে বলে জানা গেছে। 

এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামন টিবিএসকে বলেন, "প্রক্রিয়াজাতকারী কোম্পনিগুলোর কাছে এখনো প্রায় দেড় মাসের তেল রিজার্ভ রয়েছে। সংকট হওয়ার সুযোগ নেই। আমরা দ্রুত বিষয়টির সমাধানে বসবো।"

Related Topics

টপ নিউজ

সয়াবিন তেল / সয়াবিন / ভোজ্যতেলের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • টিসিবির জন্য এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ৫ শতাংশ অগ্রিম আমদানি কর প্রত্যাহার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net