Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
১৭০ বছর পরে দার্জিলিং-এ আবার দেখা মিললো বিরল প্রজাতির পাখির

অফবিট

টিবিএস ডেস্ক
27 April, 2022, 10:10 pm
Last modified: 28 April, 2022, 10:17 am

Related News

  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • এক শ পূর্ণ করলেন ডেভিড 
  • এক দিনের স্বর্গপাখি

১৭০ বছর পরে দার্জিলিং-এ আবার দেখা মিললো বিরল প্রজাতির পাখির

এ পাখি ওক গাছে বাসা বাঁধে। ঘন ঝোপঝাড় ও বাঁশঝাড়ে ভরা রোদরঞ্জন গাছের জঙ্গলেও এটাকে দেখতে পাওয়া যায়।
টিবিএস ডেস্ক
27 April, 2022, 10:10 pm
Last modified: 28 April, 2022, 10:17 am
ক্রিমসন হর্নড ফ্যাজেন্ট। ছবি: সংগৃহীত

জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা ১৭০ বছর পর বিরল একটি পাখিকে পুনরায় দেখতে পেয়েছেন।

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সেনচল বণ্যপ্রাণী অভয়ারণ্যে ক্রিমসন হর্নড ফ্যাজেন্ট নামের রঙিন এ পাখিটিকে পুনরায় আবিষ্কার করেন ওই বিজ্ঞানীরা। এ পাখির বৈজ্ঞানিক নাম Tragopan Satyra।

জেডএসআই-এর পরিচালক ধৃতি ব্যানার্জি এক বিবৃতিতে বলেছেন, ১৭০ বছর পরে এ পাখিকে আবারও খুঁজে পাওয়া খুবই আশাপ্রদ একটি খবর। এর মানে হচ্ছে এ জঙ্গলের বন্যপ্রাণীগুলো ভালোভাবেই সংরক্ষিত আছে।

পুরুষ সাটির ট্রাগোপ্যান পাখিটি ভারতের সবচেয়ে সুন্দর পাখিগুলোর একটি। একই সাথে এটি বিরলতম একটি পাখি-প্রজাতিও। দার্জিলিং-এর নিওরা ভ্যালি ন্যাশনাল পার্ক-এ এটিকে সবচেয়ে বেশি দেখা যেত।

পুরুষ পাখিটি দৈর্ঘ্যে ৬৮ সেন্টিমিটার হয়। গায়ের রং টকটকে লাল, তার ওপর সাদা সাদা ছোপ। স্ত্রী ফ্যাজেন্ট পাখির গায়ের রঙ বাদামি। অন্যান্য ধরনের ট্র্যাগোপ্যানের মতো সাটির ট্র্যাগোপানও বাসস্থান বিনষ্ট ও শিকারের মতো দুরবস্থার মুখে পড়েছে।

এ পাখি ওক গাছে বাসা বাঁধে। ঘন ঝোপঝাড় ও বাঁশঝাড়ে ভরা রোদরঞ্জন গাছের জঙ্গলেও এটাকে দেখতে পাওয়া যায়।

ভারতের সেনচল অভয়ারণ্যে সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রজাতির আবাস রয়েছে। জেডএসআই-এর বিজ্ঞানীদের দীর্ঘমেয়াদি এ গবেষণায় পাখিটি খুঁজে পাওয়ার বাইরেও তারা ১৭টি বড় ও মাঝারি আকৃতির স্তন্যপায়ী প্রাণীর ডকুমেন্টেশনের কাজ সম্পন্ন করেছেন।

১৮৪২ সালে অধুনা দার্জিলিং-এর কুরসেয়ং ও সোনাদা অঞ্চলের মাঝামাঝি এলাকায় পাখিটির দেখা পাওয়ার কথা প্রথম উল্লেখ করেন হিকেল। ১৮৬৩ সালে জের্ডন ও ১৯৩৩ সালে ইংলেস আবারও পাখিটির দর্শন লাভ করেন। স্থানীয়ভাবে মুনাল নামে পরিচিত এ পাখিটির দেখা তারা পেয়েছিলেন বর্তমানের সিংগালিয়া ন্যাশনাল পার্কে ও দার্জিলিং-এ ভূপৃষ্ঠ থেকে সাত থেকে আট হাজর ফুট ওপরে।


সূত্র: নিউজ সেন্স

Related Topics

টপ নিউজ

পাখি / জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া / ক্রিমসন হর্নড ফ্যাজেন্ট / দার্জিলিং / প্রজাতি / বিরল প্রজাতি / অভয়ারণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • এক শ পূর্ণ করলেন ডেভিড 
  • এক দিনের স্বর্গপাখি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net