Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
তরমুজ মিষ্টি কি না বুঝবেন কিভাবে? 

অফবিট

টিবিএস ডেস্ক
22 April, 2022, 01:25 pm
Last modified: 22 April, 2022, 02:49 pm

Related News

  • সাতক্ষীরায় অসময়ের তরমুজ চাষে বাজিমাত, এক বিঘায় দেড় লাখ টাকা লাভের দাবি
  • গ্রীষ্মে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে যায়—কিন্তু কেন?
  • গ্রীষ্মে শুক্রাণু দ্রুত সাঁতার কাটে, বলছে গবেষণা
  • রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে আগাম তরমুজ, দাম চড়া
  • গ্রামীণ বাংলাদেশে যেভাবে এসির বিপ্লব ঘটছে

তরমুজ মিষ্টি কি না বুঝবেন কিভাবে? 

গরমে নিশ্চয়ই প্রচুর তরমুজ খাচ্ছেন? কিন্তু তার সব ক’টি যে ভালো- তা নয়। তাই তরমুজ কেনার সময়ে সচেতন থাকুন। তরমুজ মিষ্টি কি না, কী করে বুঝবেন? 
টিবিএস ডেস্ক
22 April, 2022, 01:25 pm
Last modified: 22 April, 2022, 02:49 pm
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালে বহু রসালো ফল বাজারে ওঠে। তার মধ্যে একেবারে গোড়াতেই থাকবে তরমুজের নাম। এই ফলের বহু ধরনের গুণ রয়েছে।
• তরমুজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

• ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে

• চোখের উপকার করে

• লিভারের ক্ষমতা বাড়ায়

• পেশি ও স্নায়ুর উপকার করে

যেকোনো তরমুজ থেকেই এসব উপকার পাওয়া যায়। কিন্তু এর পাশাপাশি যদি তরমুজ মিষ্টি হয়, তাহলে তো কথাই নেই।

তরমুজ মিষ্টি কি না, কী করে বুঝবেন?

• তরমুজের কাঁচা ডাঁটা থাকলে বোঝায় এটি পাকেনি। পাকার আগেই তরমুজটি বাজারে আনা হয়েছে। এ ধরনের তরমুজ কিনবেন না। এমন তরমুজ কিনুন, যার ডাঁটা শুকিয়ে গিয়েছে। সেটি মিষ্টি হওয়ার আশঙ্কা বেশি।

• খুব বড় বা খুব ছোট তরমুজ না কিনে মাঝারি আকারের তরমুজ কেনাই ভালো। সেগুলো মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।

• অনেকে মজা করে তরমুজকে নারী-পুরুষ— দু'ভাগে ভাগ করেন। গোলগুলিকে বলা হয় নারী তরমুজ। আর পুরুষগুলি লম্বাটে। এর মধ্যে নারী তরমুজ বেশি মিষ্টি হয়, আর পুরুষগুলি একটু পানসে।

• কেনার সময়ে তরমুজের গায়ে টোকা দিয়ে দেখুন। ভারি আওয়াজ হলে, সেটি রসালো ও পাকা তরমুজ। না হলে তাতে পানি বেশি।

• রসে ভরা মিষ্টি তরমুজ হবে ভারী। হাতে নিয়ে যদি তরমুজটি হালকা বা ফাঁপা মনে হয়, তাহলে সেটি না কেনাই ভালো।

• তরমুজের যে অংশ দীর্ঘদিন মাটির সঙ্গে লেগে থাকে, সেই অংশ হলুদ হয়ে যায়। তরমুজ কেনার আগে দেখে নিন, তাতে হলদে দাগ আছে কি না। বড় হলুদ দাগ থাকা মানে তা পেকে যাওয়ার পর জমি থেকে ওঠানো হয়েছে। সাদা দাগ মানে তরমুজ কাঁচা অবস্থায় জমি থেকে উঠিয়ে আনা হয়েছে।

• একদিক বড় অন্যদিক ছোট— এমন তরমুজ কিনবেন না। অনেক সময়ে পানির অভাবে তরমুজের এমন আকার হয়। এসব তরমুজে রস বেশি হয় না।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

তরমুজ / মিষ্টি / বুঝার উপায় / রসালো ফল / গ্রীষ্মকাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • সাতক্ষীরায় অসময়ের তরমুজ চাষে বাজিমাত, এক বিঘায় দেড় লাখ টাকা লাভের দাবি
  • গ্রীষ্মে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে যায়—কিন্তু কেন?
  • গ্রীষ্মে শুক্রাণু দ্রুত সাঁতার কাটে, বলছে গবেষণা
  • রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে আগাম তরমুজ, দাম চড়া
  • গ্রামীণ বাংলাদেশে যেভাবে এসির বিপ্লব ঘটছে

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net