Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
মুশফিক-মিরাজের পর লিগের মাঝে দল পাল্টালেন সাকিবও

খেলা

টিবিএস রিপোর্ট
19 April, 2022, 08:15 pm
Last modified: 20 April, 2022, 12:57 am

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

মুশফিক-মিরাজের পর লিগের মাঝে দল পাল্টালেন সাকিবও

ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীনই মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ মোহামেডান ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লেখান। সাকিবও বেছে নিলেন তার পছন্দের ক্লাব।
টিবিএস রিপোর্ট
19 April, 2022, 08:15 pm
Last modified: 20 April, 2022, 12:57 am

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপার আশায় এবার শক্তিশালী দল গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঐতিহ্যবাহী ক্লাবটি দলে ভেড়ায় সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকারের মতো তারকা ক্রিকেটারদের। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের কারণে এসব ক্রিকেটারের মধ্যে সৌম্য ছাড়া কেউ-ই খেলতে পারেননি। 

মোহামেডানও লক্ষ্যে এগিয়ে যেতে পারেনি। সুপার লিগে নিশ্চিত করতে পারেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি। তাতে তাদের এবারের মিশন শেষ। মোহামেডান টুর্নামেন্টে টিকে না থাকায় ঠিকানা বদলে নিলেন সাকিব। মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ মোহামেডান ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লেখান। সাকিব বেছে নিলেন লেজেন্ডস অব রূপগঞ্জকে। 

লিগে খেলার ইচ্ছা থাকায় সাকিবের সঙ্গে যোগাযোগ করে রূপগঞ্জ। মোহামেডান কোনো আপত্তি না করায় রূপগঞ্জের হয়ে খেলার অপেক্ষায় বাঁহাতি এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র থেকে বুধবার দেশে ফিরবেন সাকিব। বিসিবি অনুমতি দিলে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। সাকিবের দল বদলের বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের পরিচালক ও ক্লাবটির ক্রিকেট কমিটির কো-অর্ডিনেটর এজিএম সাব্বির।

সাকিব দলবদল নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডাকে মোহামেডান। এজিএম সাব্বির বলেছেন, 'আমাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এটা হয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সাকিব। সাকিব জানিয়েছে, লেজেন্ডস অব রূপগঞ্জ ওর সঙ্গে যোগাযোগ করেছে। আমাদের কাছে গুরুত্বপূর্ণ সাকিবের খেলতে চাওয়ার ব্যাপারটি। খেলার জন্য আমাদের কাছে সাকিব অনাপত্তিপত্র চেয়েছে, আমরা ওকে অনাপত্তিপত্র দিয়েছি।'

এই মৌসুমে সাকিবকে ছেড়ে দিলেও আগামী মৌসুমে তাকে দলে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, 'আমারা আগামী বছর রিটেইন করব সাকিবকে। এখন যেটা হচ্ছে, সমঝোতার ভিত্তিতেই হচ্ছে। সাকিব পরের বছর আমাদের দলের হয়েই খেলবে। সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তার আগে সাকিব খেলতে চায়। এটাকে বিবেচনা করে আমরা সাকিবকে খেলার অনুমতি দিয়েছি।'

মোহামেডানের অনাপত্তিপত্রতেই হচ্ছে না, খেলতে হলে বিসিবির অনুমতি নিতে হবে সাকিব। এ নিয়ে সাব্বির বলেন, 'বিসিবি অনুমতি তেববে কি দেবে না, এটা বিসিবির সিদ্ধান্ত। আমরা ক্লাব থেকে অনুমিত দিয়ে দিয়েছি। আমি জানি না বিসিবি কী সিদ্ধান্ত নেবে, দেওয়ার কথা। বিসিবি চায় সবাই খেলুক। এটা বিসিবির একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বড় বড় খেলোয়াড়রা যখন খেলবে টুর্নামেন্টের জৌলুস ছড়াবে।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ঢাকা প্রিমিয়ার লিগ / মোহামেডান স্পোর্টিং ক্লাব / লেজেন্ডস অব রূপগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: এআই
    পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের
  • কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
    কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
    মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ছবি: রয়টার্স
    ‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
প্রতীকী ছবি: এআই
অর্থনীতি

পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের

2
কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
বাংলাদেশ

কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার

3
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

4
ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

5
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net