Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
আগামী ২৫ বছরে বিলুপ্ত হতে পারে যে ১০ চাকরি!

ফিচার

টিবিএস ডেস্ক
15 April, 2022, 04:20 pm
Last modified: 16 April, 2022, 10:21 am

Related News

  • টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ১০ বছরের তথ্য বিশ্লেষণ করে বাজারে পণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী
  • টাইম ট্রাভেলে ওয়াশিংটনকে রক্ষা আর ইরানের ওপর হামলা: ট্রাম্পের বিচিত্র ‘এআই’ পোস্টের জোয়ার
  • সস্তা চীনা প্রতিদ্বন্দ্বীদের হুমকিতে যুক্তরাষ্ট্রের এআই ল্যাবগুলো
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?

আগামী ২৫ বছরে বিলুপ্ত হতে পারে যে ১০ চাকরি!

আগামী ১৫ থেকে ২৫ বছরের মধ্যে বিশ্বের ৪০ শতাংশ চাকরি চলে যাবে স্বয়ংক্রিয় রোবটের নিয়ন্ত্রণে। ভবিষ্যতে শ্রমশক্তির সাথে যুক্ত বৃহৎ খাতগুলো ব্যাপক বেকারত্বের মুখোমুখি হবে। বিলুপ্তির হুমকিতে আছে গাড়ির মেকানিক, অনুবাদক, লাইব্রেরিয়ানের মতো অনেক পেশা।
টিবিএস ডেস্ক
15 April, 2022, 04:20 pm
Last modified: 16 April, 2022, 10:21 am
ছবি: শাটারস্টক

সিবিএস নিউজের 'সিক্সটি মিনিটস'কে দেওয়া এক সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ কাই-ফু লি চাকরির বাজার নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, আগামী ১৫ থেকে ২৫ বছরের মধ্যে বিশ্বের ৪০ শতাংশ চাকরি চলে যাবে স্বয়ংক্রিয় রোবটের নিয়ন্ত্রণে।

এছাড়া, এক অক্সফোর্ড গবেষণায় কৃত্তিম বুদ্ধিমত্তার অগ্রগতি নিয়ে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে শ্রমশক্তির সাথে যুক্ত বৃহৎ খাতগুলো ব্যাপক বেকারত্বের মুখোমুখি হবে।

এটি সত্য যে, অনেকের জন্যই এটি কর্মসংস্থানজনিত সমস্যা তৈরি করবে—সম্ভবত আপনার জন্যেও।

ওয়্যারহাউস কর্মী

ফ্রিস্কো মেইডসের জেনারেল ম্যানেজার আলবার্তো নাভারেতে বলেন, "বেজোস বেশ কিছু সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন যে, তিনি তার ওয়্যারহাউস সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় রাখতে চান। তারা এমন রোবট তৈরি করছে যা সহজেই দিনের ২৪ ঘণ্টা কাজ করতে পারবে।"

তিনি ইলন মাস্কের কথা উল্লেখ করে বলেন, "ইলন জানেন যে, রোবট দিয়ে কাজ করাও বেশ জটিল। ফলে, ওয়্যারহাউসগুলো কখনোই শতভাগ মানবমুক্ত হবে না। তবে, সেখানেও কাজের ধরনে পরিবর্তন আসবে।"

ট্যাক্সি ও উবার ড্রাইভারসহ অন্যান্য রাইড-শেয়ার ড্রাইভার

ফিটস্মলবিজনেস ডটকমের ক্যারিয়ার এবং কর্মক্ষেত্র বিশ্লেষক লরা হ্যান্ড্রিক বলেন, "স্বয়ংক্রিয় গাড়িগুলো ড্রাইভ করার জন্য ভবিষ্যতে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হবে। এছাড়া, কাকে পিক আপ এবং ড্রপ অফ করা দরকার তা সনাক্ত করতে প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার শুরু হবে ভবিষ্যতে।"

তিনি আরও বলেন, ক্রেডিট-কার্ডের মাধ্যমে গাড়ির ভাড়া দেওয়া হবে, যা এখনই অনেক কোম্পানি চালু করেছে।

প্রাইসিং অ্যানালিস্ট বা মূল্য বিশ্লেষক

"আমার কোম্পানিতে আমরা একটি এআই অ্যালগরিদম নিয়ে কাজ করছি যার মাধ্যমে প্রাইসিং অ্যানালিস্টের বেশ কিছু কাজ করা সম্ভব হবে," বলছিলেন মমবিচ ডটকমের ওয়েব ডেভেলপার এবং ব্লগার বেকি বিচ।

 তিনি আরও বলেন, এআই-তে মেশিন লার্নিং থাকবে যাতে এটি পণ্যের খরচ এবং বাজারের  ট্রেন্ড বের করতে পারে।

"এই মুহুর্তে আমাদের কাছে প্রাইসিং অ্যানালিস্টরা এক্সেল শীটের মাধ্যমে ম্যানুয়ালি এই কাজটি করছেন। কিন্তু ভবিষ্যতে এই পদগুলো না থাকার সম্ভাবনাই বেশি," বলেন তিনি।

গাড়ির মেকানিক

সেলম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা শন পোর বলেন, "আমরা সবাই টেসলার স্বয়ংক্রিয় শিল্পে দ্রুত এগিয়ে যেতে দেখছি, কিন্তু এটি কেবলই শুরু। ভবিষ্যতে মেকানিকদের কাজ হবে কম্পিউটার বিজ্ঞানীদের মত। গাড়িতে কাজ করার চেয়ে কম্পিউটারে বসে কাজ করতে হবে তাদেরকে।"

ছবি: শাটারস্টক

যুক্তরাজ্যের ইন্সটিটিউট অফ দ্য মোটর ইন্ডাস্ট্রির একটি গবেষণায় বলা হয়েছে, সক্রিয় অটো মেকানিকদের ৯৭ শতাংশই ইলেকট্রিক গাড়িতে কাজ করার যোগ্য নয়। যোগ্য বাকি ৩ শতাংশ মেকানিকের বেশিরভাগই প্রস্তুতকারকের ডিলারশিপে নিযুক্ত।

এয়ার ট্রাফিক কন্ট্রোলার

"অটোমেশন অবশ্যই চাকরির বাজারে একটি গুরুতর প্রভাব ফেলবে। কিন্তু আমার মনে হয়, যেসব কাজে সামান্য ত্রুটি থেকে ব্যাপক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে- সেসব কাজে অটোমেশন ব্যবহার হবে বেশি," বলেন ই-কমার্সের ভাইস প্রেসিডেন্ট এবং ক্যানভাসপিপলের জেনারেল ম্যানেজার জেসন ইয়াউ।

এক্ষেত্রে প্রথমেই আসে এয়ার-ট্রাফিক কন্ট্রোলের কথা। তবে, এক্ষেত্রেও প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

"প্রতিদিন প্রচুর অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় যা একটি কম্পিউটার এখনও নিয়ন্ত্রণ করতে সক্ষম নয়। কিন্তু, এটি বলার অপেক্ষা রাখে না যে আগামী দশকগুলোতে এটিও পরিবর্তন হবে," বলেন তিনি।

ফাস্ট ফুড রেস্টুরেন্টের সার্ভার

ইতোমধ্যেই জাপানে মানুষের চেহারা ধারণকারী রোবটরা রেস্টুরেন্টে অর্ডার নেওয়ার কাজ করে এবং রেস্টুরেন্টে খাবার সরবরাহ করে। এছাড়া রয়েছে স্বয়ংক্রিয়ভাবে অর্ডার করার সিস্টে। উদাহরণস্বরূপ বলা যায়, যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল্ডসের কথাই।

ভবিষ্যতে হয়তো রেস্টুরেন্টে রান্নার কাজ করবে কোনো মানুষ, কিন্তু তা আপনার টেবিল পর্যন্ত পৌঁছে দেবে মানুষের চেহারা ধারণকারী কোনো রোবট!

লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক

রিজিউমল্যাবের ক্যারিয়ার বিশেষজ্ঞ রজার মাফতেন বলেন, "লাইব্রেরিয়ানের বিষয়টি কেবল কাজের স্বয়ংক্রিয়করণের সাথে জড়িত না, বরং জীবনযাত্রার পরিবর্তনের সাথেও জড়িত।"

আজকাল বেশিরভাগ লোকই ইলেকট্রনিক পাঠক, অর্থাৎ অডিওবুকের পাঠক। ভবিষ্যতে হয়তো লাইব্রেরি থেকে বই নিতে গেলেও আর লাইব্রেরিয়ানের প্রয়োজন পড়বেনা।

ছবি: শাটারস্টক

অনুবাদক

রজার মাফতেন আরও বলেন, "এমন নয় যে আমরা হঠাৎ করে বিভিন্ন ভাষায় কথা বলতে শিখব, বরং আমাদের কাজ করে দেবে মেশিন।"

অনলাইনের অনুবাদক ওয়েবসাইটগুলো একটি কথোপকথন শোনা, অনুবাদ করা, এবং এক ভাষা থেকে আরেক ভাষায় অদলবদল করতে সক্ষম।

ক্যাশিয়ার

ফার্মিংডেল স্টেট কলেজের সহকারী অধ্যাপক এবং ট্যালেন্ট মেট্রিক্সের কনসাল্টিং এর ভাইস প্রেসিডেন্ট সাই ইসলাম বলেন, ক্যাশিয়ারের মতো চাকরিগুলো ইতোমধ্যেই পরিবর্তিত হলেও সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়নি।

তবে, মেশিনের ব্যবহারে ক্যাশিয়ারের কাজের পরিমাণ যে কমে আসবে তা বোঝাই যায়।

ব্যাংক টেলার

আমেরিকার শ্রম পরিসংখ্যান ব্যুরো অনুসারে, ২০২৬ সালের মধ্যে দেশটিতে ব্যাংক টেলার হিসেবে কাজ করা মানুষের সংখ্যা প্রায় ৪১ হাজার কমে যাবে।

অনলাইন ও মোবাইল ব্যাংকিং সুবিধা থাকায় গতানুগতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন কমে আসছে। এর অর্থ হলো, কমে আসবে ব্যাংক টেলারের সংখ্যাও, বলছিলেন দ্য গ্রেট গুয়াক অফের সিইও তাসিয়া ডুস্ক।

"সময়ের সাথে সাথে আমরাই আমাদের নিজস্ব ব্যাংক টেলার হয়ে উঠব," যোগ করেন তিনি।


  • সূত্র: রিডার্স ডাইজেস্ট

Related Topics

টপ নিউজ

চাকরি / পেশা / এআই / কৃত্রিম বুদ্ধিমত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ১০ বছরের তথ্য বিশ্লেষণ করে বাজারে পণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী
  • টাইম ট্রাভেলে ওয়াশিংটনকে রক্ষা আর ইরানের ওপর হামলা: ট্রাম্পের বিচিত্র ‘এআই’ পোস্টের জোয়ার
  • সস্তা চীনা প্রতিদ্বন্দ্বীদের হুমকিতে যুক্তরাষ্ট্রের এআই ল্যাবগুলো
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net