Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
সেলফিতে বিগড়ে যেতে পারে মুখের গড়ন, বলছে গবেষণা

অফবিট

টিবিএস ডেস্ক
11 April, 2022, 01:25 pm
Last modified: 11 April, 2022, 01:28 pm

Related News

  • পাকা চুল কেবল বয়সের ছাপ নয়, বরং ক্যানসার প্রতিরোধে শরীরের নিজস্ব প্রক্রিয়া: গবেষণা
  • গবেষণা প্রস্তাব মূল্যায়নে চাপ-প্রভাবের কাছে নতি স্বীকার না করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • ‘ব্যথা’ অনুভব করে এআই, নিজের যন্ত্রণা ‘উপশমে’ মানুষের ক্ষতিও করতে পারে: গবেষণা
  • বয়স বাড়লে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হয় কেন?

সেলফিতে বিগড়ে যেতে পারে মুখের গড়ন, বলছে গবেষণা

গবেষণার ফলাফলে সেলফি ও সাধারণ ছবির মধ্যে দেখা গেছে বড় ধরনের পার্থক্য। ১২ ইঞ্চি দূর থেকে তোলা ছবিতে গড়ে ৬.৪ শতাংশ লম্বা দেখিয়েছে নাক। অপরদিকে, সেলফিতে চিবুকের দৈর্ঘ্য কমে যায়।
টিবিএস ডেস্ক
11 April, 2022, 01:25 pm
Last modified: 11 April, 2022, 01:28 pm
ছবি: সংগৃহীত

উৎসবের উদযাপন হোক বা ব্যক্তিগত মুহূর্ত, স্মৃতিতে ধরে রাখতে সেলফি তুলতে দেখা যায় অনেককেই। সাধারণ মানুষ থেকে তারকা, কেউই বাদ যান না এই প্রবণতা থেকে। কিন্তু জানেন কি সেলফিতে আদৌ ফুটে ওঠে না মুখের প্রকৃত গড়ন? বরং অনেকটাই বদলে যায় মুখের চেহারা। অন্তত এমনটাই দাবি আমেরিকার টেক্সাসের একদল গবেষকের।

সেলফিতে কী ভাবে মুখের গড়ন বদলে যায় তা জানতে প্লাস্টিক সার্জন বার্ডিয়া আমিরলাকের নেতৃত্বে একদল গবেষক ৩০ জন ব্যক্তির উপর একটি পরীক্ষা চালান। অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে ২৩ জন ছিলেন নারী ও সাত জন ছিলেন পুরুষ। প্রত্যেক ব্যক্তির তিনটি করে ছবি তোলেন গবেষকরা। প্রথম দু'টি ছবি তোলা হয় মুখ থেকে ১২ ও ১৮ ইঞ্চি দূর থেকে। সাধারণত হাত ভাঁজ করে ও সোজা করে সেলফি তুললে এই দূরত্বেই থাকে ফোনের ক্যামেরা। তৃতীয় ছবিটি তোলা হয় পাঁচ ফুট দূর থেকে। প্রতিটি ছবি তোলার সময়েই একই স্থানে বসে ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তি।  

গবেষণার ফলাফলে সেলফি ও সাধারণ ছবির মধ্যে দেখা গেছে বড় ধরনের পার্থক্য। ১২ ইঞ্চি দূর থেকে তোলা ছবিতে গড়ে ৬.৪ শতাংশ লম্বা দেখিয়েছে নাক। ১৮ ইঞ্চি দূর থেকে তোলা ছবিতে নাক শতকরা ৪.৩ ভাগ লম্বা দেখিয়েছে। অপরদিকে, সেলফিতে চিবুকের দৈর্ঘ্য কমে যায়। ১২ ও ১৮ ইঞ্চি দূর থেকে তোলা সেলফিতে চিবুকের দৈর্ঘ্য কমে যথাক্রমে ১২ ও ১৭ শতাংশ।

বিশেষজ্ঞদের একাংশের মতে, নতুন প্রজন্মের মধ্যে ক্রমেই বাড়ছে সেলফি তোলার আগ্রহ। অনেক সময় নিজেকে কেমন দেখতে লাগছে তার উপর দাঁড়িয়ে আত্মপরিচয় নির্মাণের একটি প্রবণতাও দেখা যায় অনেকের মধ্যে। সেক্ষেত্রে সেলফি এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলেই মত অধিকাংশের।

সূত্র: দ্য প্রিন্ট

Related Topics

টপ নিউজ

সেলফি / মুখের গড়ন / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • পাকা চুল কেবল বয়সের ছাপ নয়, বরং ক্যানসার প্রতিরোধে শরীরের নিজস্ব প্রক্রিয়া: গবেষণা
  • গবেষণা প্রস্তাব মূল্যায়নে চাপ-প্রভাবের কাছে নতি স্বীকার না করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
  • হাতিরা নিজেদের চিকিৎসায় ঔষধি গাছ ব্যবহার করে: গবেষণা
  • ‘ব্যথা’ অনুভব করে এআই, নিজের যন্ত্রণা ‘উপশমে’ মানুষের ক্ষতিও করতে পারে: গবেষণা
  • বয়স বাড়লে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হয় কেন?

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net