Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
যুগ যুগ ধরে বয়ে চলা সম্প্রীতি

ফিচার

রিপন দে, মৌলভীবাজার
07 March, 2020, 04:25 pm
Last modified: 07 March, 2020, 04:44 pm

Related News

  • প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ফ্যাসিবাদী সরকার ইসলামের নামে, মসজিদের নামে যা করেছে, তা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর
  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

যুগ যুগ ধরে বয়ে চলা সম্প্রীতি

বিশ্বব্যাপী নানা অস্থিরতার মধ্যেও দৃষ্টান্ত হয়ে মসজিদের মিনার আর মন্দিরের চূড়া একসঙ্গে মিশে আছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে। এ যেন হিন্দু-মুসলমানের ভাতৃত্বের অমলীন বন্ধন।
রিপন দে, মৌলভীবাজার
07 March, 2020, 04:25 pm
Last modified: 07 March, 2020, 04:44 pm
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে ৭৩ বছর ধরে পাশাপাশি রয়েছে মসজিদ-মন্দির। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায়ই ঘটছে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা; হচ্ছে হানাহানিও। তবে এতকিছুর মধ্যে কিছু বিষয় মানুষকে স্বপ্ন দেখায়। বিশ্বব্যাপী নানা অস্থিরতার মধ্যেও দৃষ্টান্ত হয়ে মসজিদের মিনার আর মন্দিরের চূড়া একসঙ্গে মিশে আছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে।

৭৩ বছর ধরে একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ভৈরব মন্দির আর মাজদিহি জামে মসজিদ; যা দেশের সাম্প্রদায়িক সম্প্রতির এক উজ্জ্বল নিদর্শন। দু'টি উপাসনালয়ের পাশাপাশি অবস্থান শিক্ষা দিচ্ছে হিন্দু-মুসলমানের ভাতৃত্বের বন্ধন। শান্তিপূর্ণভাবে এখানে দুই ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করেন। মন্দির-মসজিদ পাশাপাশি থাকায় উভয় ধর্মের মানুষ একে অন্যের ধর্ম সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারেন। আর এ বিষয়টি সমাজে বিভেদহীন জীবনযাপনে সহায়ক বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০০ বছর আগে মন্দিরটি স্থাপিত হলেও মসজিদটি নির্মিত হয় ৭৩ বছর আগে। এই সময়ে দেশব্যাপী অনেক সাম্প্রদায়িক উস্কানি ছড়ালেও তার প্রভাব এখানে বিন্দুমাত্রও পড়েনি। দুই প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব মাত্র ২০ গজ। 

স্থানীয় কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল জানান, এই মন্দিরের পাশেই এক সময় বাজার গড়ে ওঠে; সেটি এখনো ভৈরব বাজার নামে পরিচিত। লোকমুখে প্রচলিত আছে, প্রায় দুইশ বছর আগে পূণ্যদত্তের পরিবার মন্দিরটি স্থাপন করেছিলেন। 

তিনি আরও বলেন, ১৯৪৭ সালের দিকে এখানে মসজিদ স্থাপন করা হয়। এলাকাবাসী ও মাজদিহি চা বাগান কর্তৃপক্ষ নিজেদের অর্থায়নে মসজিদটি নির্মাণ করেন। এরপর থেকে এখন পর্যন্ত কোনো রকম ঝামেলা ছাড়াই দুই ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মকর্ম পালন করে যাচ্ছেন।

মসজিদের ইমাম জাফর আহমদ বলেন, '১৫ বছর ধরে এখানে খতিবের দায়িত্ব পালন করছি। প্রায় ৭৩ বছরের ইতিহাসে এখানে দুই ধর্মের মানুষের মধ্যে কোনো তিক্ত অভিজ্ঞতা নেই।'

তিনি জানান, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর প্রায়ই তার সঙ্গে মন্দিরের পুরোহিত জন্মজয় ভট্টাচার্য্যের দেখা হয়। তখন তারা কুশল বিনিময় করেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, 'আমি ছেলেবেলা থেকেই এভাবে দেখে আসছি। নিজেও ৪০ বছর ধরে এই মসজিদে নামাজ পড়ছি। আমরা উভয় ধর্মের মানুষ একে অপরের সমস্যায় এগিয়ে আসি। আমাদের মধ্যে সাম্প্রদায়িক কোনো সমস্যা নেই।' 

ওই এলাকার কবি শেখ শাহ্ জামাল আহমদ জানান, মন্দিরে প্রায়ই অনেক রাত পর্যন্ত পূর্জা ও কীর্তন হয়। এতে কারও কোনো আপত্তি নেই। বরং দুই ধর্মীয় প্রতিষ্ঠানেই প্রতিদিন এলাকার মুসল্লি ও হিন্দু ধর্মালম্বীরা যাতায়াত করেন।

স্থানীয় চাতালী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় নুনিয়া জানান, নতুন প্রজন্ম এই মন্দির এবং মসজিদ থেকে অনেক কিছু শিখতে পারবে বলে আমি বিশ্বাস করি।

মন্দিরের পুরোহিত জন্মজয় ভট্টাচার্য্য জানান, 'বিভিন্ন অনুষ্ঠানে মুসলমান ধর্মাবলম্বীদের নিমন্ত্রণ জানালে তারা সেখানে আসেন। আমরা প্রায়ই অনেক রাত পর্যন্ত কীর্তন করি। শুধু নামাজের সময় আমাদের বাদ্যযন্ত্রের আওয়াজ নিয়ন্ত্রণে রাখি। পূর্জাচনায় মুসল্লি ভাইয়েরাও সহায়তা করেন। গত ৩০ বছরে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই পূজা অর্চনা করে আসছি।'

শ্রীমঙ্গল ভৈরব বাজারের এই মন্দির ও মসজিদ বিশ্বের সাম্প্রদায়িক শক্তির জড়তা দূর করবে। এর চূড়া ও মিনারের মতো পাশাপাশি অবস্থান করে বিশ্বব্যাপী ধর্মীয় বিভেদ দূর করে মানুষে মানুষে জাগ্রত হবে ভাতৃত্ব বন্ধন, এমনটাই আশা এলাকার মানুষের।

Related Topics

টপ নিউজ

মৌলভীবাজার / সম্প্রীতি / হিন্দু-মুসলমান / মসজিদ / মন্দির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ফ্যাসিবাদী সরকার ইসলামের নামে, মসজিদের নামে যা করেছে, তা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর
  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net