Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

খেলা

টিবিএস রিপোর্ট
04 April, 2022, 04:35 pm
Last modified: 04 April, 2022, 04:53 pm

Related News

  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

সোমবার টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন’ ঘোষণা করে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির প্রতিনিধিসহ ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের নিয়ে গড়া ছয় জনের একটি প্যানেল এই একাদশ তৈরি করেছে।
টিবিএস রিপোর্ট
04 April, 2022, 04:35 pm
Last modified: 04 April, 2022, 04:53 pm
বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন। ছবি: আইসিসি

র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের। প্রথম অভিজ্ঞতায় চোখ ধাঁধানো পারফরম্যান্স না করতে পারলেও কাউকে ছেড়ে কথা বলেননি বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে হারানোসহ কয়েকটি ম্যাচে নিজেদের সামর্থ্যের ছাপ রেখেছেন সালমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তাররা। 

ভালো খেলার পুরস্কারও মিললো, বিশ্বকাপের সেরা একাদশে জায়গা হেয়েছে বাংলাদেশের একজন ক্রিকেটারের। আইসিসির গড়া টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের অফ স্পিনিং অলরাউন্ডার সালমা খাতুন। 

বিশ্বকাপ শেষ হওয়ার পরদিন সোমবার টুর্নামেন্টের 'মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন' ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির প্রতিনিধিসহ ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের নিয়ে গড়া ছয় জনের একটি প্যানেল এই একাদশ তৈরি করেছে।

বাংলাদেশের নারী ক্রিকেটে সালমা কাণ্ডারীর ভূমিকায়। যাদের হাত ধরে বাংলাদেশের নারী ক্রিকেট আলোর পথ পেয়ে, জিততে শিখেছে; তাদের মধ্যে অন্যতম ডানহাতি এই অলরাউন্ডার। এবারের বিশ্বকাপে দলের সেরা পারফর্মার সালমা। দারুণ অফ স্পিনে ৭ ম্যাচে তার শিকার ১০ উইকেট। এই বোলিংয়ের কারণে তাকে একাদশের ১১তম সদস্য হিসেবে রাখা হয়েছে। 

সবচেয়ে মূলবান এই একাদশের নেতৃত্বে রাখা হয়েছে চ্যাম্পিয়নের মুকুট জেতা অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংকে। শিরোপাজয়ী অজি দলের ৪ জন ক্রিকেটার আছেন সেরা একাদশে। ওপেনার হিসেবে রাখা হয়েছে ফাইনালে ১৭০ রানের ইতিহাসগড়া ইনিংসে ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা লিসা হিলিকে। দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট তার সঙ্গী। 

অধিনায়ক মেগ ল্যানিং তিন নম্বরে, র‌্যাচেল হেইন্স চার নম্বরে। ফাইনালে ইংল্যান্ড হেরে গেলেও ১৪৮ রানের অসাধারণ ইনিংস উপহার দেওয়া ন্যাট সিভার পাঁচে। অস্ট্রেলিয়ার বেথ মুনি ছয়ে জায়গা পেয়েছেন। সাত নম্বরে আছেন হেইলি ম্যাথিউজ। বিশেষজ্ঞ দুই পেসার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার নতুন বলের জুটি মারিজান ক্যাপ ও শাবনিম ইসমাইল। স্পিন আক্রমণে সালমার সঙ্গী সোফি এক্লেস্টোন। 

বিশ্বকাপের সেরা একাদশ: লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া). মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), র‌্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) ও সালমা খাতুন (বাংলাদেশ)।

দ্বাদশ: চার্লি ডিন (ইংল্যান্ড)।

Related Topics

টপ নিউজ

সালমা খাতুন / বাংলাদেশ নারী ক্রিকেট দল / বিশ্বকাপ / নারীদের ওয়ানডে বিশ্বকাপ / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net