Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
নিজের মেয়েদের অপহরণ করেছিলেন দুবাই শাসক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 March, 2020, 05:05 pm
Last modified: 06 March, 2020, 05:36 pm

Related News

  • ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • ৩১ মে পর্যন্ত দুবাইয়ে বিদেশি ফ্লাইটে বিধিনিষেধ, ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইনস
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

নিজের মেয়েদের অপহরণ করেছিলেন দুবাই শাসক

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের বিরুদ্ধে নিজ কন্যাদের অপহরণসহ একাধিক গুরুতর অভিযোগ করেছিলেন তারই প্রাক্তন স্ত্রী প্রিন্সেস হায়া। ব্রিটিশ আদালত সেইসব অভিযোগকে সত্য বলে রায় দিয়েছেন।
টিবিএস ডেস্ক
06 March, 2020, 05:05 pm
Last modified: 06 March, 2020, 05:36 pm
কন্যাদের সঙ্গে দুবাই শাসক

অপহরণ, জোর করে বাড়ি ফেরানো, নির্যাতন ও হুমকি দেওয়া- এ রকম একগুচ্ছ অভিযোগ ছিল সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের বিরুদ্ধে। অভিযোগ ছিল, নিজের ছোট মেয়েকে ১১ বছর বয়সেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন শেখ মোহাম্মদ। অভিযোগকারী তারই প্রাক্তন স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইন। 

হায়ার অভিযোগের প্রেক্ষিতে, ব্রিটিশ হাইকোর্টে আট মাস আগে এই 'হাই প্রোফাইল' মামলার কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার আদালত তথ্য অনুসন্ধানী সিরিজ রায়ে জানিয়েছেন, দুবাই থেকে গত বছর দুই সন্তানকে নিয়ে পালিয়ে আসা প্রিন্সেস হায়ার অভিযোগগুলোর সত্যতা রয়েছে। ২০০৪ সালে ৭০ বছর বয়সী দুবাই শাসকের ষষ্ঠ স্ত্রী হন হায়া। দুটি সন্তান রয়েছে এ দম্পতির। খবর বিবিসির।

আদালত বলেন, দুবাইয়ের শাসক যে আদালতের প্রতি উদার ও সৎ নন, সেটিও প্রমাণিত হয়েছে।

বিশদ সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে রায়ে ব্রিটিশ আদালত জানান, অন্য স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া দুই কন্যাকে অপহরণ ও জোর করে দুবাইয়ে ফিরিয়ে নেওয়ার যে অভিযোগ শেখ মোহাম্মদের বিরুদ্ধে করা হয়েছিল, সেটির সত্যতা পাওয়া গেছে। 

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম এবং প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইন

ওই দুই কন্যার মধ্যে ২০০০ সালে যুক্তরাজ্যের সারি কাউন্টির পারিবারিক বাসা থেকে পালিয়ে গিয়েছিলেন শেখ শামসা। কিন্তু তাকে পরে ক্যামব্রিজশায়ার থেকে অপহরণ করে দুবাইয়ে নিয়ে যায় শাসকের লোকেরা। অভিযোগ ওঠে, তাকে সেখানে বন্দি রাখা হয়েছে। কিন্তু এ ব্যাপারে দুবাই গিয়ে তদন্ত করতে চাইলেও ব্রিটিশ পুলিশকে সেই অনুমতি দেয়নি সংযুক্ত আরব আমিরাত।

অন্য মেয়ে শেখ লতিফাও বাড়ি থেকে পালাতে চেয়েছিলেন। কিন্তু তার ২০০২ সালের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। ধরা পড়ায় তিন বছর গৃহবন্দি থাকতে হয় তাকে। ২০১৮ সালে আরও একবার পালানোর চেষ্টা করেন লতিফা। সেবার তার বাবার লোকেরা তাকে ভারতীয় উপকূলের কাছে, সমুদ্র থেকে ধরে নিয়ে যায়।

সে সময় বাবার নির্যাতনের বর্ণনা দিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন লতিফা। ব্রিটিশ আদালত সেটিকে বিশ্বাসযোগ্য হিসেবে রায় দিয়েছেন।

এদিকে, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এতদিন শেখ মোহাম্মদকে মধ্যপ্রাচ্যের উদার শাসকদের অন্যতম বলে গণ্য করা হতো। আদালতের এ রায়ের পর সেই বিশ্বাসের জায়গাটি ভালোই নড়বড়ে হয়ে উঠেছে!

অবশ্য রায় প্রকাশের পর এক বিবৃতিতে অভিযুক্ত দুবাই শাসক জানিয়েছেন, সরকারপ্রধান হিসেবে তার পক্ষে ব্রিটিশ আদালতের এই তথ্য অনুসন্ধানী প্রক্রিয়ায় অংশ নেওয়া সম্ভব হয়নি। এ কারণে প্রকাশিত রায়কে তিনি একপেশে বলে অভিহীত করেছেন।

Related Topics

টপ নিউজ

দুবাই / অপহরণ / সংযুক্ত আরব আমিরাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • ৩১ মে পর্যন্ত দুবাইয়ে বিদেশি ফ্লাইটে বিধিনিষেধ, ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইনস
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net