Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
‘মেসি, মেসি’ স্লোগানে মুখরিত স্টেডিয়াম, আপ্লুত আর্জন্টাইন জাদুকর

খেলা

টিবিএস রিপোর্ট
26 March, 2022, 03:10 pm
Last modified: 26 March, 2022, 03:14 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

‘মেসি, মেসি’ স্লোগানে মুখরিত স্টেডিয়াম, আপ্লুত আর্জন্টাইন জাদুকর

কাতার বিশ্বকাপের পর মেসি যে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিতে পারেন, সেটার ইঙ্গিত তার কথাতেই। এ কারণেই কিনা ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে প্রিয় খেলোয়াড়কে এক ধরনের ‘ফেয়ারওয়েল’ দিয়ে দিলেন আর্জেন্টিনার সমর্থকরা। 
টিবিএস রিপোর্ট
26 March, 2022, 03:10 pm
Last modified: 26 March, 2022, 03:14 pm

বিশ্রামে থাকার পর আর্জেন্টিনার হয়ে এটাই প্রথম ম্যাচ লিওনেল মেসির। বিশ্বকাপের আগে হয়তো ঘরের মাঠে এটাই শেষ ম্যাচ তার। এমনকি ঘরের মাঠেই এটা হতে পারে আর্জেন্টাইন জাদুকরের শেষ ম্যাচ। এ কারণেই কিনা ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে প্রিয় খেলোয়াড়কে এক ধরনের 'ফেয়ারওয়েল' দিয়ে দিলেন আর্জেন্টিনার সমর্থকরা। 

এই ম্যাচটি যেন ছিল শুধু মেসিরই। তার নাম ধরে চলে গান, স্লোগান। ৫০ হাজার দর্শকে ঠাসা গ্যালারি থেকে ভেসে আসতে থাকে 'মেসি, মেসি' ধ্বনি। আর্জেন্টিনার জয় ছাপিয়ে একটা পর্যায়ে সবার দৃষ্টি মেসিতেই। ঘরের মাঠের দর্শকদের এমন আবেগ-ভালোবাসায় আপ্লুত মেসি। ম্যাচ শেষে দর্শকদের ভালোবাসার জবাব দেন সাতবারের ব্যালড ডি'অর জয়ী। 

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় শনিবার ভোরে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) এখনও চেনা চেহারায় ফেরার অপেক্ষায় থাকা মেসি এই ম্যাচে ছিলেন দুর্বার। বোকা জুনিয়র্সের মাঠে অনুষ্ঠিত ম্যাচের পুরোটা সময় জাদুকরী পারফরম্যান্স করা মেসি শেষদিকে একটি গোল করেন।

আগামী নভেম্বরে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে এটিই হতে পারে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে মেসিরও হতে এটা শেষ ম্যাচ। কারণ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে তার আর খেলার সম্ভাবনা আছে কমই। 

বিশ্বকাপের চূড়ান্ত পর্ব আগেই নিশ্চিত হয় আর্জেন্টিনার। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় মেসিকে। মাঠে ফিরেই চেনা ছন্দে মাঠ মাতান তিনি। তার পারফরম্যান্সে গ্যালারি মেতে থাকে। দারুণ জয়ের পর দল নিয়ে মাঠে 'ল্যাপ অব অনার' দিয়ে দর্শকের অভিনন্দনের জবাব দেন মেসি।

সমর্থকদের প্রমিত কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, 'মানুষের কাছ থেকে এর চেয়ে কম কিছু আমি আশা করিনি। আর্জেন্টিনার মানুষ ও এই দলের বন্ধন সবসময়ই দারুণ। আমি এখানে খুশি দীর্ঘদিন ধরেই, কোপা আমেরিকা জয়ের আগ থেকেই। লোকে সব সময়ই দেখিয়েছে, তারা আমাকে ভালোবাসেন এবং আমি এ জন্য কৃতজ্ঞ। এই ভালোবাসা সহজাতভাবেই আসে এবং তাতে মাঠের ভেতরে ও বাইরে আমাকে তা অনুপ্রাণিত করে।' 

বিশ্বকাপের পর মেসি যে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিতে পারেন, সেটার ইঙ্গিত তার কথাতেই, 'আমি জানি না, সত্যি বলতে জানি না কী হবে (বিশ্বকাপের পরে)। সামনে যা আছে (মঙ্গলবার ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ), আপাতত তা নিয়েই ভাবছি। জুনে ও সেপ্টেম্বরে প্রস্তুতি ম্যাচও আছে। আশা করি, সবকিছু ভালোভাবেই হবে। তবে এটা নিশ্চিত, কাতার বিশ্বকাপের পর অনেক কিছুই পাল্টে যাবে।'

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / আর্জেন্টিনা ফুটবল দল / বিশ্বকাপ বাছাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net