Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
অর্থনৈতিক সংকটে পালাচ্ছে মানুষ, ভারতীয় উপকূলে শ্রীলঙ্কান শরণার্থীর ঢল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 March, 2022, 01:30 pm
Last modified: 25 March, 2022, 01:55 pm

Related News

  • বড় প্রতিশ্রুতি, দুর্বল রাজস্ব: সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পরিকল্পনার পেছনের আর্থিক সংকট
  • আমদানি কম, আস্থা নেই, প্রবৃদ্ধি শ্লথ: বাংলাদেশ কি ধীরে ধীরে অর্থনৈতিক সংকটের মুখে পড়ছে?
  • ধসের মুখে ট্রিলিয়ন ডলারের শেয়ার বাজার: সংকটে ভারতের মধ্যবিত্তরা
  • দেশ আর্থিক সংকটে নেই, তবে রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জে রয়েছে: অর্থ উপদেষ্টা
  • 'টাকা নেই': গ্রিড ব্যর্থতা এবং আর্থিক সংকটের মধ্যে কিউবা সম্পূর্ণ পতনের মুখে

অর্থনৈতিক সংকটে পালাচ্ছে মানুষ, ভারতীয় উপকূলে শ্রীলঙ্কান শরণার্থীর ঢল

তামিলনাড়ু ইন্টেলিজেন্সের বক্তব্য অনুযায়ী এটা কেবল শুরু। খুব শীঘ্রই আরও অন্তত দুই হাজার শ্রীলঙ্কার শরণার্থী ভারতে পাড়ি জমাবেন।
টিবিএস ডেস্ক
25 March, 2022, 01:30 pm
Last modified: 25 March, 2022, 01:55 pm
ছবি: টুইটার/ ইন্ডিয়ান কোস্ট গার্ড

শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের মুখে দেশটির নাগরিকরা ভারতে আসতে শুরু করেছে। মঙ্গলবার ভারতের তামিলনাড়ুতে ১৬ শ্রীলঙ্কান শরণার্থীকে উদ্ধার করে উপকূল রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর থেকেই বাড়ছে শরণার্থীদের আগমন।

তামিলনাড়ু ইন্টেলিজেন্সের বক্তব্য অনুযায়ী এটা কেবল শুরু। খুব শীঘ্রই আরও অন্তত দুই হাজার শ্রীলঙ্কার শরণার্থী ভারতে পাড়ি জমাবেন।

গত মঙ্গলবার শরণার্থীদের দুটি দল তামিলনাড়ুতে পৌঁছে। প্রথম দলে ৪ মাসের শিশুসন্তান নিয়ে এক দম্পতি এবং ছয় ও ১২ বছরের দুই সন্তান নিয়ে এক নারী উপকূলে এসে পৌঁছায়। পরবর্তীতে ১০ জনের দ্বিতীয় আরেকটি দল আসে।

শ্রীলঙ্কায় হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। চাল ও দুধের মতো খাদ্যপণ্যের দামও আকাশচুম্বী। পেট্রোল ও ডিজেল না থাকায় জ্বালানি পাম্প স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রশ্নপত্র ছাপা ও পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত কাগজ আমদানি সম্ভব না হওয়ায় স্কুল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিন শিশুসহ উদ্ধার হওয়া দলটি জানায়, শ্রীলঙ্কায় তাদের কোনো চাকরি নেই। নিত্যপণ্যও মিলছে না। কালোবাজারে চড়াদামে বিক্রি হচ্ছে পণ্য। ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে মানুষ।

শিশুসন্তান নিয়ে আগত শরণার্থী দম্পতি

তারা জানায়, ৫০ হাজার রুপির বিনিময়ে এক মাঝি মঙ্গলবার সকালে তাদের রামেশ্বরমের কাছে নামিয়ে দিয়ে যায়। পরবর্তীতে ভারতীয় উপকূল রক্ষাকারী বাহিনী দলটিকে উদ্ধার করে। সেদিন বিকেলে আরও ১০ জনের একটি দল এলেও তাদের বিবরণ পাওয়া যায়নি।

বুধবার রামানাথপুরমের একটি আদালতে তাদের হাজির করার কথা জানিয়েছে পুলিশ।

১৯৪৮ সালের স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে ভয়ংকর অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কা।  বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কায় খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো প্রয়োজনীয় পণ্য আমদানিতেও চাপ সৃষ্টি হয়েছে।

শরণার্থীরা জানান দেশটিতে খাদ্যদ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়েছে। প্রতি কেজি চালের দাম ৫০০ টাকা কেজি পর্যন্ত পৌঁছেছে। চিনির দাম প্রতি কেজি রাখা হচ্ছে ২৯০ টাকা। ৪০০ গ্রাম গুড়োদুধের দাম হয়েছে ৭৯০ টাকা।

এর আগে ৮০-র দশকের শুরুতে গৃহযুদ্ধের কারণে শ্রীলঙ্কা থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেয় তামিল নাড়ু। বর্তমানে রাজ্যের ১০৭টি শিবিরে প্রায় ৬০ হাজার শরণার্থী বসবাস করছে। এর বাইরে শ্রীলঙ্কা থেকে আসা আরও ৩০ হাজার মানুষ সেখানে বসবাস করছেন।

  • সূত্র: ইকোনমিক টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কার অর্থনীতি / শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট / অর্থনৈতিক সংকট / আর্থিক সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • বড় প্রতিশ্রুতি, দুর্বল রাজস্ব: সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পরিকল্পনার পেছনের আর্থিক সংকট
  • আমদানি কম, আস্থা নেই, প্রবৃদ্ধি শ্লথ: বাংলাদেশ কি ধীরে ধীরে অর্থনৈতিক সংকটের মুখে পড়ছে?
  • ধসের মুখে ট্রিলিয়ন ডলারের শেয়ার বাজার: সংকটে ভারতের মধ্যবিত্তরা
  • দেশ আর্থিক সংকটে নেই, তবে রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জে রয়েছে: অর্থ উপদেষ্টা
  • 'টাকা নেই': গ্রিড ব্যর্থতা এবং আর্থিক সংকটের মধ্যে কিউবা সম্পূর্ণ পতনের মুখে

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net