Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
‘উই উইল গো ফর কিল’- দলকে বলেছিলেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
24 March, 2022, 02:30 pm
Last modified: 24 March, 2022, 02:40 pm

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

‘উই উইল গো ফর কিল’- দলকে বলেছিলেন তামিম

প্রোটিয়াদের ২ উইকেট পড়তেই সতেজ বাংলাদেশ, তামিম জানিয়ে দেন তার বার্তা। অধিনায়কের ডাকে সারা মেলে, প্রাণ লাগিয়ে লড়েন সবাই। তাতে লেখা হয়ে যায় ইতিহাস, প্রথমবারের মতো দক্ষিণ মাটিতে ম্যাচ জেতার সিরিজটি নিজেদের করে নেয় বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
24 March, 2022, 02:30 pm
Last modified: 24 March, 2022, 02:40 pm

রক্তে নাচন উঠেই ছিল, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিততে মরিয়া ছিল বাংলাদেশ দল। তাতে দরকার ছিল আরেকটু অনুপ্রেরণা, অধিনায়ক হিসেবে তামিম ইকবাল সেটাই করেছেন। টস হারের পর প্রোটিয়া ওপেনারদের দারুণ শুরুর পর চিন্তায় পড়ে যেতে হয় তাকে। কিন্তু ২ উইকেট পড়তেই সতেজ বাংলাদেশ, তামিম তার বার্তায় জানান; এখান থেকেই দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরতে হবে। 

অধিনায়কের ডাকে সারা মেলে, প্রাণ লাগিয়ে লড়েন সবাই। তাতে লেখা হয়ে যায় ইতিহাস, প্রথমবারের মতো দক্ষিণ মাটিতে ম্যাচ জেতার সিরিজটি নিজেদের করে নেয় বাংলাদেশ। দলকে উদ্বুদ্ধ করতে মাঠে কী বলেছেন, ম্যাচের পর তা জানান তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের একটাই কথা ছিল, 'উই উইল গো ফর কিল।'

টস জিতে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন ইয়ানেমান মালান ও কুইন্টন ডি কক। পেসাররা সুবিধা করতে না পারায় মেহেদী হাসান মিরাজকে আক্রমণে আনেন তামিম। আস্থার প্রতিদান দিয়ে ডি কককে ফেরান মিরাজ। এরপরও মালান-ভেরেইনার জুটিতে বাড়ছিল অস্বস্তি। এই জুটি ভেঙে স্বস্তি ফেরান তাসকিন আহমেদ। এরপরই তামিম তার বার্তা দিয়ে দেন দলের প্রতি। 

বাংলাদেশ অধিনায়ক ম্যাচের পর বলেন, 'ওরা যেভাবে শুরু করেছিল, তাতে এটা মনে করিনি যে ১৫০ (১৫৪) রানে অলআউট করে দেব। কিন্তু একটা কথাই, সবাই বলেছি যে আমাদের যা আছে, আমরা সব যেন দিয়ে আসি মাঠে। এটাই ছিল আলোচনা।'

'ওরা ভালো শুরুর পর আমরা যখন দ্রুত দুটি উইকেট পেলাম, আমার মাথায় একটাই ভাবনা ছিল, 'উই উইল গো ফর কিল। নো ম্যাটার হোয়াট, আমরা আগ্রাসী থাকব। তাসকিন যত জোরে সম্ভব বল করবে এবং আমরা উইকেট নেব। কারণ, সাধারণত আমাদের এ রকম হয় যে আমরা ৩-৪ উইকেট নিয়ে নিই, এরপর বড় জুটি হয় আর ওরা বড় রান করে ফেলে। তাই যত কমে সম্ভব অলআউট করতে চেয়েছি।' যোগ করেন তামিম। 

১৫৪ রানেই শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস। এরপরও আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা ছিল বাংলাদেশের। তামিমের ভাষায়, 'প্রথম ইনিংস শেষে আমার কথা একটাই ছিল যে, আমরা যেন এই ইনিংসে ১৫৪ বা ১৫৫ রানের ইনিংস হিসেবে না দেখি। আমাদের যেন চিন্তা থাকে যে ২৭০-২৮০ রান তাড়া করছি। কারণ এ রকম ছোট রানের ম্যাচ অনেক সময় 'ট্রিকি' হয়ে ওঠে। শুরুতে একটি-দুটি উইকেট পড়ে গেলে বিপদ চলে আসে। আমাদের চিন্তাই ছিল যেন যতটা সম্ভব আগ্রাসী থাকতে পারি।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা / বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net