Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আফিফের বড় লাফ

খেলা

টিবিএস ডেস্ক
23 March, 2022, 06:05 pm
Last modified: 23 March, 2022, 06:10 pm

Related News

  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ
  • ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে নাহিদা, এগিয়েছেন ফারজানা-নিগার
  • ওয়ানডের র‌্যাঙ্কিং থেকে কাটা পড়লো সাকিবের নাম
  • ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, এগোলেন মিরাজ-মাহমুদউল্লাহ

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আফিফের বড় লাফ

প্রথম ওয়ানডেতে ৫০ রান করা লিটন কুমার দাসের উন্নতি হয়েছে এক ধাপ। ৩১ নম্বরে আছেন ডানহাতি এই ওপেনার। অবনতি হয়েছে তিন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের।
টিবিএস ডেস্ক
23 March, 2022, 06:05 pm
Last modified: 23 March, 2022, 06:10 pm

ত্রাতা হয়ে দেখা দিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন মাঝ দরিয়ায়, তখন মাঝি হয়ে হাল ধরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১১৫ রানের জুটি গড়ার পথে তুলে নেন মহাকার্যকর এক হাফ সেঞ্চুরি। তার দারুণ ইনিংসটির প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

গত সপ্তাহে অনুষ্ঠিত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ওয়ানডে, অস্ট্রেলিয়া-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ও ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের পারফরম্যান্স বিবেচনায় র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করেছে আইসিসি, যা বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এই প্রথম ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে একশ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন আফিফ। ২৩ ধাপ এগিয়ে ৮১ নম্বরে উঠেছেন বাংলাদেশের তরুণ এই ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেভাবে অবদান রাখা হয়নি আফিফের। সেই ম্যাচে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১৩ বলে ১৭ রান করেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে কঠিন সময়ে কাণ্ডারির ভূমিকায় থেকে দলের স্কোরকার্ডে ১৯৪ রানের মতো পূঁজি যোগ করেন আফিফ। ১০৯ বলে ৯টি চারে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন তিনি। 

সেঞ্চুরিয়নে ৩৮ রানে জেতা প্রথম ওয়ানডেতে ৫০ রান করা লিটন কুমার দাসের উন্নতি হয়েছে এক ধাপ। ৩১ নম্বরে আছেন ডানহাতি এই ওপেনার। অবনতি হয়েছে তিন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের। তিন ধাপ নিচে নেমে গেছেন মুশফিক, এক ধাপ করে অবনতি হয়েছে সাকিব ও তামিমের।

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে কুইন্টন ডি কক এগিয়েছেন এক ধাপ। প্রথম ওয়ানডেতে দলের বাইরে থাকা উইকেটরক্ষক এই ব্যাটসম্যান দ্বিতীয় ম্যাচে দলে ফিরে খেলেন ৪১ বলে ৬২ রানের ইনিংস। তাতে ক্যারিয়ার সেরা তিন নম্বরে উঠেছেন প্রোটিয়া এই ওপেনার।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিল তাসকিন আহমেদের। দুর্দান্ত বোলিংয়ে ৩৬ রান খরচায় ৩ উইকেট নেন ডানহাতি এই পেসার। এই পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ উন্নতি হয়েছে তার। ৪৮তম স্থানে আছেন তাসকিন। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের সেরা দশে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন মিরাজ। ডানহাতি এই স্পিনার আছেন ৭ নম্বরে।  এক ধাপ করে নিচে নেমে গেছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব। প্যাট কামিন্সের সঙ্গে যৌথভাবে ১২ নম্বরে সাকিব, মুস্তাফিজ আছেন ১৭ নম্বরে।

Related Topics

টপ নিউজ

আফিফ হোসেন ধ্রুব / ওয়ানডে র‌্যাঙ্কিং / ব্যাটসম্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, ফিরলেন হাসান-আফিফ
  • ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে নাহিদা, এগিয়েছেন ফারজানা-নিগার
  • ওয়ানডের র‌্যাঙ্কিং থেকে কাটা পড়লো সাকিবের নাম
  • ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, এগোলেন মিরাজ-মাহমুদউল্লাহ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net