Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ওয়ানডের র‌্যাঙ্কিং থেকে কাটা পড়লো সাকিবের নাম

খেলা

টিবিএস রিপোর্ট
14 November, 2024, 06:30 pm
Last modified: 16 November, 2024, 05:17 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

ওয়ানডের র‌্যাঙ্কিং থেকে কাটা পড়লো সাকিবের নাম

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, একই সময়ে তিন ফরম্যাটেরই শীর্ষ অলরাউন্ডার হওয়া প্রথম ক্রিকেটারও তিনি। সেই সাকিব আল হাসানের নামই বাদ পড়ে গেল আইসিসির ওয়ানডের র‌্যাঙ্কিং থেকে।
টিবিএস রিপোর্ট
14 November, 2024, 06:30 pm
Last modified: 16 November, 2024, 05:17 pm

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, একই সময়ে তিন ফরম্যাটেরই শীর্ষ অলরাউন্ডার হওয়া প্রথম ক্রিকেটারও তিনি। সেই সাকিব আল হাসানের নামই বাদ পড়ে গেল আইসিসির ওয়ানডের র‌্যাঙ্কিং থেকে। আইসিসির করা সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের হালনাগাদে নাম নেই বাংলাদেশের তারকা এই ক্রিকেটারের। 

অবাক শোনালেও ব্যাপারটা স্বাভাবিকই। আর এটা হয়েছে সাকিবের কারণেই। এই ফরম্যাটে দীর্ঘদিন খেলেন না বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার, যা ছাড়িয়ে এক বছরের সীমা। আর আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার এক বছর কোনো ফরম্যাটে না খেললে সেই ফরম্যাটের র‌্যাঙ্কিং থেকে তার নাম বাদ দেওয়া হয়। সাকিবের নাম এ কারণেই কাটা পড়েছে। 

আট মাস পর প্রিয় ফরম্যাট ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ। দুবাইয়ে অনুষ্ঠিত সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে তারা। এই সিরিজে খেলেননি সাকিব। বাঁহাতি এই অভিজ্ঞ অলরাউন্ডার সর্বশেষ ওয়ানডে খেলেন গত বছরের ৬ নভেম্বর। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচের পর এই ফরম্যাটে আর খেলেননি তিনি। মাঝে এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে।

এই এক বছরে বাকি দুই ফরম্যাটে বাংলাদেশের হয়ে খেলেছেন সাকিব। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বাইরে থেকেই খেলতে হয়েছে তাকে। প্রায় ছয় মাস ধরে দেশের বাইরে থেকে খেলছেন তিনি। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরে দুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে চলে যান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, খেলেন মেজর লিগে (এমএলসি)। 

পরে কানাডাতে বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক হিসেবে খেলেন গ্লোবাল টি-টোয়েন্টি। এরপর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলেন সাকিব। এই সিরিজের পর ইংল্যান্ডে কাউন্টি খেলে ভারতে যোগ দেন বাংলাদেশ দলের সঙ্গে। টেস্ট সিরিজ খেলে যুক্তরাষ্ট্রে ফেরেন তিনি। মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাইলেও নিজের নিরাপত্তার স্বার্থে দেশে ফেরা হয়নি সাকিবের।  

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ওয়ানডে র‌্যাঙ্কিং / বাংলাদেশ ক্রিকেট দল / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net