Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
রসগ্রাম: ইনস্টাগ্রামের বিকল্প আনছে রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 March, 2022, 11:15 am
Last modified: 19 March, 2022, 11:19 am

Related News

  • শিশুদের বিপদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক না করায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
  • ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করেছে রাশিয়া, দাবি কিয়েভের
  • রাশিয়ার তৈরি ক্যানসারের টিকায় ‘ইতিবাচক’ ফল মিলেছে, ‘কার্যকরভাবে’ কাজ করছে প্রথম রোগীর শরীরে
  • ‘প্রধানমন্ত্রী নন, মোদির ইনফ্লুয়েন্সার হওয়া উচিত’: ককরোচ পার্টির অভিজিৎ দীপকে
  • সন্ত্রাসবাদের অভিযোগে টেলিগ্রামের প্রতিষ্ঠাতাকে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করল রাশিয়া

রসগ্রাম: ইনস্টাগ্রামের বিকল্প আনছে রাশিয়া

সম্প্রতি রসগ্রাম ছাড়াও আরও বেশ কিছু লোকাল অ্যাপ্লিকেশন তৈরি করছে রাশিয়া।
টিবিএস ডেস্ক
19 March, 2022, 11:15 am
Last modified: 19 March, 2022, 11:19 am
ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে নতুন একটি ছবি-শেয়ারিং অ্যাপ চালু হতে চলেছে রাশিয়ায়। ১৪ মার্চ দেশটিতে ইনস্টাগ্রাম নিষিদ্ধ হওয়ার পর, রুশদের ব্যবহারের জন্য 'রসগ্রাম' নামের ওই অ্যাপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে।

রুশবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মেটার মালিকানাধীন ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ব্যবহার আগেই দেশটিতে বন্ধ করেছে রাশিয়া। এরপর গত সপ্তাহে ইনস্টাগ্রামও বন্ধ করে দেওয়া হয় সেখানে।

আর এখন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর শূন্যতা পূরণ করতে, রাশিয়ার প্রযুক্তিবিদরা এগুলোর বিকল্প খুঁজতে শুরু করছেন।

জানা গেছে, আগামী ২৮ মার্চ থেকে চালু হতে যাচ্ছে নতুন অ্যাপ্লিকেশন রসগ্রাম। এতে ক্রাউডফান্ডিংয়ের মতো ফাংশন যুক্ত করা হবে।

রুশ উদ্যোক্তা আলেকজান্ডার জবভ বলেন, "আমার অংশীদার কিরিল ফিলিমোনভ এবং আমাদের ডেভেলপার গ্রুপ ইতোমধ্যেই এর জন্য প্রস্তুত ছিল এবং দেশবাসীর জন্য জনপ্রিয় একটি সামাজিক নেটওয়ার্কের রুশ অ্যানালগ তৈরির সুযোগটি হাতছাড়া না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।" 

ইউক্রেন সংকটে ফেসবুকের ভূমিকায় মেটাকে 'চরমপন্থী সংগঠন' হিসেবে চিহ্নিত করেছে রাশিয়া। এর পাশাপাশি কোম্পানিটির বিরুদ্ধে ফৌজদারি তদন্তেরও উদ্যোগ নিয়েছে।

সাম্প্রতিক সময়ে রসগ্রাম ছাড়াও বেশ কিছু লোকাল অ্যাপ্লিকেশন তৈরি করছে রাশিয়া। উদাহরণ হিসেবে 'ইয়াপি'র কথা বলা যেতে পারে, যা টিকটকের প্রতিদ্বন্দ্বী।

আলেকজান্ডার জবভের ভাষ্যমতে, রসগ্রামের কালার স্কিম এবং বিন্যাস ইনস্টাগ্রামের মতোই হবে। আশা করা হচ্ছে, ভিডিও, ছবি শেয়ারিং বা মেসেজ পাঠানোসহ ইনস্টাগ্রামের ফিচারগুলো রসগ্রামেও থাকবে।

  • সূত্র: জিও নিউজ

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ইনস্টাগ্রাম / রসগ্রাম / ইউক্রেন সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির

Related News

  • শিশুদের বিপদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক না করায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
  • ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করেছে রাশিয়া, দাবি কিয়েভের
  • রাশিয়ার তৈরি ক্যানসারের টিকায় ‘ইতিবাচক’ ফল মিলেছে, ‘কার্যকরভাবে’ কাজ করছে প্রথম রোগীর শরীরে
  • ‘প্রধানমন্ত্রী নন, মোদির ইনফ্লুয়েন্সার হওয়া উচিত’: ককরোচ পার্টির অভিজিৎ দীপকে
  • সন্ত্রাসবাদের অভিযোগে টেলিগ্রামের প্রতিষ্ঠাতাকে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করল রাশিয়া

Most Read

1
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

3
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net