Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
নেক্সাস টেলিভিশনে নারী উদ্যোক্তা মেলা শুরু 

অন্যান্য

টিবিএস রিপোর্ট
08 March, 2022, 02:30 pm
Last modified: 08 March, 2022, 02:34 pm

Related News

  • ‘অদম্য নারী’ সম্মাননা: খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা
  • গ্রামের নারীরা যেভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন
  • সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: প্রধানমন্ত্রী
  • নারী প্রার্থীদের সহায়তায় নির্বাচনি তহবিল গঠন ও মনোনয়ন বাড়ানোর সুপারিশ নারী উদ্যোক্তাদের
  • বাজেট ২০২৫-২৬: নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ

নেক্সাস টেলিভিশনে নারী উদ্যোক্তা মেলা শুরু 

নারী উদ্যোক্তাদের গণমাধ্যমে যুক্ত করা এবং তাদের পাশে থাকা ও উৎসাহ দিতেই এই মেলার আয়োজন।
টিবিএস রিপোর্ট
08 March, 2022, 02:30 pm
Last modified: 08 March, 2022, 02:34 pm

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দেশের প্রথম নন-ফিকশন স্যাটেলাইট চ্যানেল নেক্সাস টেলিভিশনে শুরু হয়েছে দু'দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে নেক্সাস টেলিভিশন কার্যালয়ে এই মেলার উদ্বোধন করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

মেলার উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, 'উন্নয়ন শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়। আমরা অনেক টাকা আয় করলাম, ব্যাংকে রাখলাম, গাড়ি কিনলাম, বাড়ি বানালাম—এগুলো উন্নয়ন নয়। উন্নয়ন হচ্ছে একটি সংস্কৃতি। আমরা কীভাবে চলাফেরা করি, কীভাবে কথা বলি, কীভাবে কাজ করি, কীভাবে সবাইকে সম্পৃক্ত করি এবং সবাইকে নিয়ে কীভাবে আমরা এগিয়ে যাই—সেগুলোই উন্নয়ন। সবাইকে সম্পৃক্ত করা না গেলে প্রকৃত উন্নয়ন হয় না। কাউকে পেছনে ফেলে টেকসই উন্নয়ন হয় না।' নারী উদ্যোক্তাদের নিয়ে এরকম একটি আয়োজন করায় নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ জানান কাজী খলীকুজ্জমান আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে নেক্সাস টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 'করোনাকালে আমরা দেখেছি অনেক নারী, যারা সরাসরি অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না, অর্থাৎ যারা কর্মজীবী নন, তাদের একটি বিরাট অংশ ছোট ছোট পরিসরে উদ্যোক্তা হয়েছেন। তারা অনলাইন প্লাটফর্ম কাজে লাগিয়ে নিজেদের উদ্যোগকে সফল করেছেন। এভাবে নারীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন।'

মোহাম্মদ সানাউল্লাহ জানান, নারী উদ্যোক্তাদের গণমাধ্যমে যুক্ত করা এবং তাদের পাশে থাকা ও উৎসাহ দিতেই এই মেলার আয়োজন। তবে এটিই শেষ নয়, বরং শুরু। শুধু ঢাকা নয়, সারা দেশেই নারী উদ্যোক্তাদের নিয়ে নেক্সাস টেলিভিশনের এরকম মেলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্দীপনের এমিরেটাস চেয়ারম্যান শহীদ হোসেন তালুকদার বক্তব্য রাখেন।

মেলায় ৩৫ জন নারী উদ্যোক্তা দেশীয় পণ্য প্রদর্শন করছেন। সেইসাথে তাদের উদ্যোক্তা হয়ে ওঠা এবং সংগ্রাম ও চ্যালেঞ্জ নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করছেন।

৮ ও ৯ মার্চ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা দর্শক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত।

নেক্সাস টেলিভিশনের আয়োজন এবং উদ্দীপন-এর সৌজন্যে এই মেলার সহযোগী ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড ও লাইমস্টোন হজ গ্রুপ। মেলার অংশীদার সামাজিক প্লাটফর্ম উই, হার ই ট্রেড, উই ক্যান ও ব্রান্ড কার্ট।

Related Topics

টপ নিউজ

নেক্সাস টেলিভিশন / নারী উদ্যোক্তা / নারী দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ‘অদম্য নারী’ সম্মাননা: খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা
  • গ্রামের নারীরা যেভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন
  • সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: প্রধানমন্ত্রী
  • নারী প্রার্থীদের সহায়তায় নির্বাচনি তহবিল গঠন ও মনোনয়ন বাড়ানোর সুপারিশ নারী উদ্যোক্তাদের
  • বাজেট ২০২৫-২৬: নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net