Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
রুশ সংবাদের উৎস বন্ধ করবেন না ইলন মাস্ক   

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 March, 2022, 04:10 pm
Last modified: 06 March, 2022, 06:32 pm

Related News

  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা

রুশ সংবাদের উৎস বন্ধ করবেন না ইলন মাস্ক   

মাস্ক জানিয়েছেন, তিনি বাকস্বাধীনতায় বিশ্বাসী এবং তাই বন্দুকের নলের মুখে না পড়া পর্যন্ত রুশ সংবাদের উৎসগুলো ব্লক করবেন না তিনি।
টিবিএস ডেস্ক
06 March, 2022, 04:10 pm
Last modified: 06 March, 2022, 06:32 pm
ছবি: এবিসি নিউজ

প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার সিইও ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক জানিয়েছেন, বিশ্বের একাধিক দেশের নেতা (ইউক্রেন নয়) তার স্টারলিংক ব্রডব্যান্ড সার্ভিসকে অনুরোধ করেছেন, রাশিয়ান সংবাদের উৎসগুলোকে ব্লক করে দিতে। কিন্তু স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা সাফ জানিয়ে দিয়েছেন, বন্দুকের নলের মুখে না পড়া পর্যন্ত তিনি এই কাজ করবেন না!

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যেই ইউক্রেনের জনসাধারণকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করছেন বিলিয়নিয়ার ইলন মাস্ক। কিন্তু রাশিয়ার সংবাদের উৎসগুলো বন্ধ করতে তিনি নারাজ। কারণ হিসেবে মাস্ক বলছেন, তিনি বাকস্বাধীনতায় বিশ্বাসী একজন মানুষ।

ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদ রাশিয়া-নিয়ন্ত্রিত সংবাদ নেটওয়ার্ক আর টি ও স্পুটনিকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে অ্যাপল, গুগল, মাইক্রোসফট, টুইটার, ইউটিউব, মেটাসহ অসংখ্য টেক জায়ান্ট।
রাশিয়ার সব সংবাদই প্রোপাগান্ডা- এক ইন্টারনেট ব্যবহারকারীর এমন মন্তব্যের জবাবে মাস্ক সাথে সাথে বলেন, "সব সংবাদের উৎসই আসলে আংশিক প্রোপাগান্ডা, কোনো কোনোটা আবার অন্যদের চেয়ে অনেক বেশি।"

পরবর্তীতে ৫০ বছর বয়সী এই বিলিয়নিয়ার আরও জানান, সিগন্যাল জ্যামিং কাটিয়ে উঠতে সাইবার নিরাপত্তার দিকে আরও মনোযোগ দিবে স্পেসএক্স। সে কারণে স্টারশিপ এবং স্টারলিংক ভি২ এর সেবায় খানিকটা দেরি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার ইলন মাস্ক ইউক্রেনীয়দের স্টারলিংক স্যাটেলাইট সিস্টেম ব্যবহারে সতর্কতা অবলম্বন করার কথা বলেন। কারণ মাস্ক মনে করেন, যেহেতু স্টারলিংক একটি অ-রাশিয়ান স্যাটেলাইট ইন্টারনেট সেবা, তাই রাশিয়ানরা এটিকে টার্গেট করে এর পুরো সিস্টেম অকেজো করে দিতে পারে।

ইলন মাস্ক এও জানান, সংঘাতপূর্ণ এলাকার দিকে কিছু স্টারলিংক টার্মিনাল ঘন্টার পর ঘন্টা ধরে জ্যামে আটকে আছে। তবে সর্বশেষ সফটওয়্যার আপডেটের মাধ্যমে তার দলের কর্মীরা এই জ্যাম কিছুটা সরাতে সক্ষম হয়েছেন।

মাস্ক বলেন, এরপরে কি হয় তা দেখার জন্য কৌতূহল হচ্ছে তার!

মাস্ক মজার ছলে এও জানান যে, এর মাধ্যমে তার কোম্পানি বিনা পয়সায় গ্রাহকসেবার মান উন্নত করার সুযোগ পেয়েছে।

তবে এইসবের পাশাপাশি ইউক্রেনীয়দের সাথে সংহতি প্রকাশ করতে ভোলেননি এই ধনকুবের। মাস্ক ইউক্রেনীয়দের 'শক্ত' থাকতে বলেন এবং রাশিয়ার যারা এই যুদ্ধের বিরোধী, সেসব 'মহান মানুষের' প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা যেন সচল থাকে, সেজন্যে গেল বৃহস্পতিবার এক ট্রাকবোঝাই স্টারলিংক ইউজার টার্মিনাল ইউক্রেনে পাঠিয়েছেন ইলন মাস্ক।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / রুশ সংবাদ উৎস / বাকস্বাধীনতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net