Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
আমি কি এত ভালোবাসা পাওয়ার যোগ্য?: মোশাররফ করিম

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
03 March, 2022, 12:00 pm
Last modified: 03 March, 2022, 07:38 pm

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন

আমি কি এত ভালোবাসা পাওয়ার যোগ্য?: মোশাররফ করিম

গুণী এই অভিনেতা জনপ্রিয়তার শীর্ষে আছেন অনেকদিন ধরেই। জনপ্রিয়তার ছাপ রাখছেন পাশের দেশ ভারতের কলকাতাতেও। সেখানে কিছুদিন আগে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত ও ব্রাত্যবসু পরিচালিত ‘ডিকশনারী’ নামের একটি ছবি।
হাবিবুল্লাহ সিদ্দিক
03 March, 2022, 12:00 pm
Last modified: 03 March, 2022, 07:38 pm
মুখোশ ছবিতে মোশাররফ করিম/ ছবি- ফেসবুক থেকে সংগৃহীত

"সিনেমা নিয়ে আমি খুব বেশি ভালো বা খারাপ বলতে চাই না। বলতে পারবোও না। সিনেমা ব্যাপারটা কিন্তু আমার একার ওপর নির্ভর করে না। অন্যন্যা সহশিল্পী আছেন। গল্প, চিত্রনাট্য, এডিটিং, মিউজিক, কালারসহ অনেক কিছুর ওপরই তা নির্ভর করে। তবে এতটুকু বলতে পারি এবারের গল্পটি আলাদা। ডিরেক্টর তরুণ বয়সী, খুব মন দিয়ে কাজ করেছেন," 'মুখোশ' সিনেমা মুক্তির আগে এভাবেই বলছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

আগামীকাল (৪ মার্চ) মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের নতুন এই সিনেমা। এতে ইব্রাহিম খালিদি চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

নতুন সিনেমা মুক্তি, কলকাতা, দেশে সামনে যেসব কাজ রয়েছে এবং নিজের ছোটবেলা নিয়ে উত্তরার রানাভোলার এক কাপ চা নামের রেস্টুরেন্টে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেন এই অভিনেতা।

মুখোশ নিয়ে শুরুতেই তিনি বলেন, "এই মুভির গল্প একটি উপন্যাস থেকে নেওয়া। আমি শুটিং করেছি অল্প কয়েকদিন। শুটিং ও ডাবিংয়ের অভিজ্ঞতা থেকে বলব এটা একটি ভালো মানের সিনেমা।"

"গল্পটা যখন পরিচালক ইফতেখার শুভ আমাকে বলে তখনই মনে হয়েছে কাজটা করব। গল্পটা অন্য সবার চেয়ে আলাদা। এক কথায় দারুণ গল্প," বলছিলেন তিনি।

শুধু সিনেমার গল্প নয়, কথায় কথায় নিজের ছোটবেলার গল্পও বললেন এই অভিনেতা। জানালেন, ছোট বেলায় ভীষণ ডানপিটে ছিলেন তিনি।

সেই স্মৃতি মনে করে বলেন, "খুব ছোটবেলাটা ঢাকায় কেটেছে। তারপর ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছি নিজের গ্রামের স্কুলে। পড়াশোনা বিষয়ে বলব, আমাকে বই পুস্তকের চেয়ে নদী, বর্ষা, জোসনা অমাবস্যা টানতো। ঠিক দস্যিপনা বলব না আমি এটাকে; প্রকৃতিপনা বলব। আমি এটার মধ্যেই বড় হয়েছি। এসব এখন খুব মিস করি।"

"আমার বাড়ির পাশ দিয়ে চলে গেছে আড়িয়াল খা। সেই নদীতে আমার শৈশবের দিনগুলো দারুণ কেটেছে। স্কুলে ক্লাসের বাইরে বেশি সময় কাটতো। তবে ক্লাসটাও করতে হতো। আমার কাছে মনে হয় যারা সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তারাই আলাদা। আমরা যারা ডানপিটে ছিলাম তারা তো আসলে শৈশবের তাড়নায় অমন ছিলাম," যোগ করেন তিনি।

মুখোশ ছবির পোস্টার

ক্লাস টেনের পর থেকে ঢাকায় পড়াশোনা করেছেন বলে জানান মোশাররফ করিম। পাশাপাশি থিয়েটার করতেন। তারপর অভিনেতার কাতারে নাম লেখান।

গুণী এই অভিনেতা জনপ্রিয়তার শীর্ষে আছেন অনেকদিন ধরেই। জনপ্রিয়তার ছাপ রাখছেন পাশের দেশ ভারতের কলকাতাতেও। সেখানে কিছুদিন আগে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত ও ব্রাত্যবসু পরিচালিত 'ডিকশনারী' নামের একটি ছবি। আবার করতে যাচ্ছেন 'গু কাকু' নামে নতুন আরেকটি ছবি।

নতুন ছবি নিয়ে এই অভিনেতা বলেন, "ছবির নামটা অদ্ভুত। গু কাকু ইংরেজিতে দ্য পটি আঙ্কেল। নামটা শুনে আমি প্রথমে না করেছিলাম কিন্তু গল্পটি শুনে মুগ্ধ হয়ে গেছি। মনে হয়েছে এটার চেয়ে যথার্থ নাম আর হতে পারে না। গল্পতে আমরা দেখব, একটা মানুষের নিজের কোনো নাম নেই। নাম হয়ে গেছে গু কাকু। খুব তাড়াতাড়ি এটার শুটিং শুরু হবে।"

এছাড়া দেশের নতুন আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মোশাররফ করিম। তরুণ এক নির্মাতার এই ছবিতে কদিন আগে সাইন করেছেন। আসছে ঈদুল ফিতরের পরপরই সেটির শুটিং শুরু হবে বলে জানান।

বলেন, "আমি অভিনেতা। তাই যতদিন বাঁচি অভিনয় করতে চাই। আমি কাজটা করে আনন্দ পাই। আর এই আনন্দটা আমি সারাজীবন পেতে চাই। ভালো না লাগলে সেটা তো আমি করি না, করতে পারি না।"

কথা শেষ করার আগে নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে বলেন, "মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে। মাঝে মধ্যে অনেক ভক্ত দেখা করতে আসেন। একবার দুবার দুর্ঘটনাও ঘটেছে। আমাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল তারা। আমি মানুষের এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা, তা ঠিক জানিনা।" 

Related Topics

টপ নিউজ

মোশাররফ করিম / মুখোশ / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net