Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
৭.৮৭ শতাংশ কমেছে চলতি অর্থবছরের এডিপি ব্যয়

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 March, 2022, 10:30 am
Last modified: 03 March, 2022, 11:06 am

Related News

  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • ১৩% বরাদ্দ কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করল সরকার
  • রমজানের বাজার সামলানোর চ্যালেঞ্জসহ বাড়তি আয়-ব্যয়ের চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার
  • প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার অভাব: সংশোধিত এডিপিতে স্বাস্থ্য ও শিক্ষায় ব্যাপক বরাদ্দ কমছে

৭.৮৭ শতাংশ কমেছে চলতি অর্থবছরের এডিপি ব্যয়

চলতি অর্থবছরে মূল এডিপি’র আকার ছিল ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
03 March, 2022, 10:30 am
Last modified: 03 March, 2022, 11:06 am

চলতি অর্থবছরে (২০২১-২২) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাজেট ৭.৮৭ শতাংশ কমিয়ে ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকায় নির্ধারণ করেছে সরকার। বুধাবার (২ মার্চ) মূল এডিপি'র চেয়ে সংশোধিত এডিপি বাজেট ৭.৮৭ শতাংশ কমিয়ে আনলেও তা গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরে মূল এডিপি'র আকার ছিল ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

সংশোধিত বাজেটে সরকারি তহবিলের ১ লাখ ৩৭ হাজার ৩০০ কোটি টাকা অপরিবর্তিত থাকলেও বৈদেশিক সাহায্য উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। সংশোধিত এডিপিতে ৮৮ হাজার ২৪ কোটি টাকার মূল বিদেশি তহবিলের ২০ শতাংশ বা ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি) চলতি অর্থবছরের সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে অনলাইনে এনইসি সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। 

সংশোধিত এডিপিতে বরাদ্দ পেয়েছে ১ হাজার ৭৭০টি প্রকল্প। এরমধ্যে ৩৭৮টি প্রকল্প চলতি অর্থবছরে সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ৬০০টি অনুমোদিত প্রকল্প সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো পর্যালোচনার পর অনুমোদন দেওয়া হবে। 

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, এডিপি বাস্তবায়নের গতি বাড়াতে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 
পরিকল্পনা মন্ত্রী বলেন, "ভূমি অধিগ্রহণের পরিকল্পনা করার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্য জায়গাগুলোর ছবি তুলে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে কেউ পরবর্তীতে মিথ্যা তথ্য দিয়ে অযৌক্তিক ক্ষতিপূরণ দাবি করতে না পারে।" 

বেশি পরিমাণে ক্ষতিপূরণ আদায়ের জন্য ভূমি অধিগ্রহণের ঘোষণার পর রাতারাতি ওই জায়গায় বাড়িঘর নির্মাণের অবৈধ অনুশীলনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ ধরনের কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন।

সংশোধিত এডিপিতে পরিবহন খাত শীর্ষে 

সংশোধিত উন্নয়ন বাজেটের ২৬.৯০ শতাংশ নিয়ে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৮.৮৯ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। গৃহায়ণ ও কমিউনিটি সুবিধা খাতে তৃতীয় সর্বোচ্চ ১১ শতাংশ এবং শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ শতাংশ। 

এছাড়া, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত এবং স্বাস্থ্য খাতে যথাক্রমে ৭.৪৮ ও ৬.৬৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ১০ মন্ত্রণালয় ও বিভাগ। এরমধ্যে সবচেয়ে বেশি ১৬.৬৬ শতাংশ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। দ্বিতৃীয় সর্বোচ্চ ১৩.৭২ শতাংশ বরাদ্দ পেয়েছে  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বিদ্যুৎ বিভাগে বরাদ্দ দেওয়া হয়েছে ১১ শতাংশ। এছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ৭.৭ শতাংশ, রেলপথ মন্ত্রণালয়ে ৬ শতাংশ, স্বাস্থ্য বিভাগে ৪.৮৪ শতাংশ, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ে ৪.৪৭ শতাংশ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ৪ শতাংশ, পানি সম্পদ মন্ত্রণালয়ে ৩.৮ শতাংশ এবং সেতু বিভাগে ২.৭৮ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। 

সংশোধিত এডিপিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বরাদ্দ সমান্য বাড়লেও কমেছে রেল মন্ত্রণালয় ও সেতু বিভাগের বরাদ্দ।

Related Topics

টপ নিউজ

এডিপি / বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • ১৩% বরাদ্দ কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করল সরকার
  • রমজানের বাজার সামলানোর চ্যালেঞ্জসহ বাড়তি আয়-ব্যয়ের চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার
  • প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার অভাব: সংশোধিত এডিপিতে স্বাস্থ্য ও শিক্ষায় ব্যাপক বরাদ্দ কমছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net