Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় চিপে স্বয়ংসম্পূর্ণ হওয়ার তাগিদ পাচ্ছে চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 March, 2022, 06:10 pm
Last modified: 01 March, 2022, 06:51 pm

Related News

  • ইরানকে দেওয়া রাশিয়ার সামরিক সহায়তা কতটা বিস্তৃত?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় চিপে স্বয়ংসম্পূর্ণ হওয়ার তাগিদ পাচ্ছে চীন

জাতিসংঘের কমট্রেডের তথ্য বলছে, ২০২০ সালে রাশিয়াকে আনুমানিক ১০ বিলিয়ন ডলারের ইলেকট্রনিকস সরবরাহ করে চীন। দেশটির রপ্তানির প্রায় ২০ শতাংশ এটি। 
টিবিএস ডেস্ক
01 March, 2022, 06:10 pm
Last modified: 01 March, 2022, 06:51 pm
ছবি: রয়টার্স

ইউক্রেন সংকটকে ঘিরে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা পড়েছে বৈশ্বিক রপ্তানিপণ্য চিপ থেকে শুরু করে কম্পিউটার আর ইলেকট্রনিকসের ওপরেও। সেইসঙ্গে চীনের সেমি-কন্ডাক্টর খাতেও এর প্রভাব পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

পশ্চিমা দেশগুলোর জারি করা নিষেধাজ্ঞার রপ্তানি বাধার কারণে কোম্পানিগুলোর মার্কিন প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করা হয়েছে এমন হাই আর লো-টেক পণ্য রাশিয়ায় সরবরাহের আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। 

চিপ উৎপাদনের ক্ষেত্রে চীনের রাশিয়ার মতো উন্নত সক্ষমতা নেই। তবে সেমিকন্ডাক্টর খাতে স্বনির্ভর হওয়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য ও নীতিমালা আছে দেশটির। 

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার পর হুয়াওয়ে টেকনোলজিস কো লিমিটেডের স্মার্টফোন ব্যবসায় যখন ধস নামলো, তখনই এ খাতে দেশটির স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে। এই নিষেধাজ্ঞার ফলে দেশের বাইরে থেকে আসা অধিকাংশ চিপ সরবরাহ বন্ধ হয়ে যায়, নিজস্ব উৎপাদনেও বাধা পড়ে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কনসালট্যান্ট চীন থেকে রয়টার্স্কে বলেন, রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞা, আসন্ন পরিস্থিতি ও প্রভাব পর্যবেক্ষক করে সিদ্ধান্ত নিতে পারে চীন। 

২০২০ সালে চীনের শীর্ষ চিপ উৎপাদনকারী সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনের (এসএমআইসি) ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। 

গত ১০ বছর ধরে বিশ্বের শীর্ষ চিপ আমদানিকারক দেশ চীন 'মেইড ইন চায়না ২০২৫' প্রকল্পকে সামনে রেখে সেমিকন্ডাক্টর প্রকল্পগুলোতে ব্যাপক অর্থায়ন করেছে। এ প্রকল্প অনুযায়ী ২০২৫ সালের মধ্যে জটিল প্রযুক্তির ক্ষেত্রে মূল উপাদানগুলোতে ৭০ শতাংশ স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে চীন। 

খুব দ্রুতই দেশটির চিপ উৎপাদন খাত বড় হচ্ছে। তবে দেশটির চিপ রপ্তানির এখনো বেশ কম। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, দেশটির ফ্যাবলেস চীপ উৎপাদনকারীদের দখলে বিশ্ব বাজারের ১৬ শতাংশ শেয়ার। 

নিষেধাজ্ঞা আরোপ হওয়া রাশিয়াকে সাহায্য করতে চীন কতোটুকু করতে পারবে তাও সীমাবদ্ধ এ কারণে। 

একজন সিনিয়র মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেন, 'চীন একা রাশিয়ার সব মিলিটারি প্রয়োজন সরবরাহ করতে পারবে না"। 

"বেশিরভাগ উন্নত প্রযুক্তির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের কোনো উৎপাদন করে না চীন। একারণে চীন আর রাশিয়া দুটি দেশই অন্যান্য দেশের সরবরাহকারীদের ওপর নির্ভরশীল, এবং মার্কিন প্রযুক্তিই তাদের প্রয়োজন মেটায়"। 

জাতিসংঘের কমট্রেডের তথ্য বলছে, ২০২০ সালে রাশিয়াকে আনুমানিক ১০ বিলিয়ন ডলারের ইলেকট্রনিকস সরবরাহ করে চীন। দেশটির রপ্তানির প্রায় ২০ শতাংশ এটি। 

এর মধ্যে একটি বড় অংশ স্মার্টফোন, চীনা ব্র্যান্ড শাওমি আর রিয়েলমি রাশিয়ায় অন্যতম শীর্ষ মোবাইল বিক্রেতা। 

"রাশিয়ার চিপের প্রয়োজন খুব বেশি না, এর অর্ধেকের বেশিই সরবরাহ করে চীন," বলেন সিটি ইউনিভার্সিটি অব হংকংয়ে চীনের প্রযুক্তি নীতি নিয়ে গবেষণায় নিয়োজিত ডোগ ফুলার। 

"অন্য সবখান থেকে চিপ সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেলে রপ্তানিতে চীন আনুমানিক অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলার পাবে। এরমধ্যে রাশিয়ার এমন কিছু চিপ লাগে যা চীন বানায়-ই না"। 


সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

রাশিয়া / চীন / চিপ / চিপ সংকট / রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা / মার্কিন নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • ইরানকে দেওয়া রাশিয়ার সামরিক সহায়তা কতটা বিস্তৃত?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net