Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
বসফরাস ও দার্দানেলিস প্রণালীতে যুদ্ধজাহাজ চলতে দেবে না তুরস্ক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 March, 2022, 12:00 pm
Last modified: 01 March, 2022, 12:23 pm

Related News

  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বসফরাস ও দার্দানেলিস প্রণালীতে যুদ্ধজাহাজ চলতে দেবে না তুরস্ক

প্রণালী দুটি ব্যবহার করে কোনো যুদ্ধজাহাজ যেন চলাচল করতে না পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট নদী তীরবর্তী ও নদী দূরবর্তী দেশগুলোকে সতর্ক করা হয়েছে।
টিবিএস ডেস্ক
01 March, 2022, 12:00 pm
Last modified: 01 March, 2022, 12:23 pm
ছবি: রয়টার্স

তুরস্কের বসফরাস ও দার্দানেলিস প্রণালী দুটি দিয়ে কোনো যুদ্ধজাহাজ যেন চলাচল করতে না পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সমস্ত নদী তীরবর্তী ও নদী দূরবর্তী দেশগুলোকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। সোমবার এক বিবৃতিতে তিনি এ সতর্কবার্তা দেন। 

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা কমাতে ১৯৩৬ সালের মন্ট্রেক্স কনভেনশন চুক্তি স্বচ্ছতার সঙ্গে পালন করবে তার দেশ। এরপরেই পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলুর এ মন্তব্য আসে।

১৯৩৬ সালের মন্ট্রেক্স কনভেনশন অনুসারে, ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরকে সংযুক্তকারী দার্দানেলিস ও বসফরাফ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ রয়েছে ন্যাটোর মুসলিম সদস্য দেশ তুরস্কের। ফলে যুদ্ধের সময় অথবা কোনো হুমকি মুখোমুখি হলে, এই প্রণালীগুলোতে যুদ্ধজাহাজের চলাচল বন্ধ রাখা বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে দেশটির হাতে। এছাড়া, নিবন্ধিত ঘাঁটিতে ফিরে আসা জাহাজগুলোকে অব্যাহতি দেওয়ারও একটি ধারা রয়েছে চুক্তিতে।

রোববার ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে 'যুদ্ধ' হিসেবে অভিহিত করে তুরস্ক। সেইসঙ্গে কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ চলাচলের ক্ষেত্রে আন্তর্জাতিক মন্ট্রেক্স চুক্তি 'স্বচ্ছতার' সঙ্গে বাস্তবায়ন করার ঘোষণা দেয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলু জানান, প্রণালীগুলোতে রাশিয়ার যুদ্ধজাহাজের চলাচলও সীমিত করা হবে।

রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, "মন্ট্রেক্স চুক্তিতে যা বলা হয়েছে, আমরা তা বাস্তবায়ন করেছি এবং এখন থেকে আমরা তাই করব। আজ এখন পর্যন্ত প্রণালী ব্যবহারের কোনো অনুরোধ আসেনি।"

উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সামুদ্র সীমানা রয়েছে তুরস্কের। সেইসঙ্গে উভয়ের সঙ্গে সুসম্পর্কও রয়েছে দেশটির।

  • সূত্র: ডেইলি সাবাহ

Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / তুরস্ক / ইউক্রেন / রাশিয়া / যুদ্ধজাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net