Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
শতাধিক ভাষা অনুবাদে সক্ষম এআই ট্রান্সলেটর তৈরি করছে মেটা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 February, 2022, 05:35 pm
Last modified: 27 February, 2022, 05:44 pm

Related News

  • ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তির কথা জানালেন ব্যবহারকারীরা
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?
  • হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ব্যবহার করা যাচ্ছে না ডেস্কটপে
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ প্রমাণিত, সহকারী রেজিস্ট্রার চাকরিচ্যুত
  • এআই সফটওয়্যার দিয়ে বেছে বেছে অসুস্থ ও প্রতিবন্ধী কর্মী ছাঁটাইয়ের অভিযোগ মেটার বিরুদ্ধে; মামলা

শতাধিক ভাষা অনুবাদে সক্ষম এআই ট্রান্সলেটর তৈরি করছে মেটা

নতুন এই এআই মডেলটিকে ডাকা হচ্ছে "নো ল্যাঙ্গুয়েজ লেফট বিহাইন্ড" নামে। বলা হচ্ছে, বর্তমানে বিদ্যমান মেশিন ট্রান্সলেশন মডেলগুলোর নতুন কোনো ভাষা শিখতে যে পরিমাণ লার্নিং ডেটার প্রয়োজন হয়, নতুন এই এআই তারচেয়ে অনেক কম ডেটা দিয়েই কাজ চালাতে পারবে।
টিবিএস ডেস্ক
27 February, 2022, 05:35 pm
Last modified: 27 February, 2022, 05:44 pm
ছবি: সংগৃহীত

কেমন হতো, যদি আপনি পৃথিবীর সবগুলো ভাষাতেই কথা বলতে পারতেন? বিশ্বভ্রমণ করে এই ছোট্ট গ্রহটির প্রতিটি প্রান্তেই বন্ধু বানিয়ে ফেলতে পারতেন অনায়াসে। আর যদি সশরীরে বিশ্বব্যাপী ঘুরে বেড়ানো সম্ভব না-ও হতো, ইন্টারনেটের কল্যাণে তা করতে পারতেন তো বটেই। 

এবার মেটা আপনাকে দিতে চলেছে সেরকমই অবিশ্বাস্য অথচ পরম আকাঙ্ক্ষিত ক্ষমতা। সম্প্রতি কোম্পানিটি তাদের প্রকাশিত একটি নতুন ব্লগে জানিয়েছে এ কথা। 

ব্লগটির ভাষ্য অনুযায়ী, মেটা বর্তমানে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-ফোকাসড ট্রান্সলেটর তৈরির কাজ চালাচ্ছে। ট্রান্সলেটরটির সাহায্যে তাৎক্ষণিকভাবে বিশ্বজনীন বহুল ব্যবহৃত ও প্রচলিত প্রায় সকল ভাষাই অনুবাদ করা যাবে। এতে করে মানুষের পারস্পরিক যোগাযোগের ধরন চিরতরে বদলে যাবে বলে আশা করা হচ্ছে। 

একটি শক্তিশালী অনুবাদক এআই

মেটার সিইও মার্ক জাকারবার্গ গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) এক অনলাইন ইভেন্টেও এ ব্যাপারে কথা বলেন। তিনি জানান, "যে কারও সঙ্গে যেকোনো ভাষায় যোগাযোগ — এটি রীতিমতো একটি সুপারপাওয়ার। মানুষ আজন্মকাল ধরে এমন শক্তির আশা করে এসেছে। এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) আমাদের জীবদ্দশাতেই এমন ক্ষমতা উপহার দিতে চলেছে।"

জাকারবার্গ আরও যোগ করেন, "এই ক্ষমতাটি বিশেষত তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যখন মানুষ ভার্চুয়াল জগতজুড়ে টেলিপোর্টিং করতে শুরু করবে, এবং ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষের সঙ্গে মিশে নতুন নতুন অভিজ্ঞতা লাভ করবে।"

নতুন এই এআই মডেলটিকে ডাকা হচ্ছে "নো ল্যাঙ্গুয়েজ লেফট বিহাইন্ড" নামে। বলা হচ্ছে, বর্তমানে বিদ্যমান মেশিন ট্রান্সলেশন মডেলগুলোর নতুন কোনো ভাষা শিখতে যে পরিমাণ লার্নিং ডেটার প্রয়োজন হয়, নতুন এই এআই তারচেয়ে অনেক কম ডেটা দিয়েই কাজ চালাতে পারবে। তাছাড়া এটি কোনো কথাকে সরাসরি অনুবাদ করে ফেলবে। আগে সেটিকে ট্রান্সক্রাইব বা লিপিবদ্ধ করার প্রয়োজন পড়বে না। 

"আমরা একটি একক মডেল তৈরি করছি যেটি শত শত ভাষাকে স্টেট-অব-দ্য-আর্ট রেজাল্টের সঙ্গে অনুবাদ করতে পারবে। সেখানে অস্ট্রিয়ান থেকে উগান্ডা থেকে উর্দু, প্রায় সব ধরনের ভাষার জোড়ই থাকবে," জাকারবার্গ বলেন।

দূর হবে ভাষার প্রতিবন্ধকতা

মেটা অবশ্য কোনো টাইমফ্রেম জানায়নি যে কবে নাগাদ তারা এই নতুন প্রোডাক্টটি বাজারে আনবে। তাছাড়া কীভাবে এটি ডেভেলপ করা হবে, সে সংক্রান্ত কোনো রোডম্যাপও তারা দেখায়নি। 

তবে মেটার দাবি, তাদের এই নতুন উদ্ভাবনটি বিশ্বজুড়ে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। 

"ভাষাগত প্রতিবন্ধকতা দূর করার ব্যাপারটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে শত কোটি মানুষের পক্ষে তাদের আঞ্চলিক বা পছন্দসই ভাষাতেই অনলাইন থেকে যেকোনো তথ্য পাওয়ার সুযোগ তৈরি হবে," নিজেদের ব্লগে মেটা বলেছে। 

"এমটি (মেশিন ট্রান্সলেশন) খাতে অগ্রগতি কেবল তাদেরকেই সাহায্য করবে না যারা বর্তমানে ইন্টারনেটে আধিপত্য বিস্তার করছে। এটি গঠনগতভাবে বিশ্ববাসীর পারস্পরিক যোগাযোগ ও আইডিয়া আদানপ্রদানের ধরনেও পরিবর্তন নিয়ে আসবে।" 

কোম্পানিটি আরও জানিয়েছে, বর্তমানে যেসব আধুনিক ট্রান্সলেশন সিস্টেম রয়েছে, সেগুলো বিশ্বের মোট জনসংখ্যার ২০ শতাংশের বেশিকেই সেবা দিতে পারে না। এই অবহেলিত জনগোষ্ঠী ও ভাষাকেই যোগাযোগের মূলধারায় নিয়ে আসা এখন মেটার প্রধান লক্ষ্য। 

তবে বলাই বাহুল্য, কাজটি খুব একটা সহজ হবে না। নতুন টুল পরিচালনার ক্ষেত্রে মেটাকে অত্যন্ত সতর্ক হতে হবে। বিশেষত একটি ট্রান্সলেশন ডিভাইসে যে হেট স্পিচের মডারেশন খুব কঠিন, সে বিষয়টি মাথায় রাখতে হবে। কোম্পানিটি ইতোমধ্যেই, মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রাক্কালে মিসইনফরমেশন শনাক্ত করতে ও সেগুলো মুছে দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। 

  • সূত্র: ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং 

Related Topics

টপ নিউজ

মেটা / কৃত্রিম বুদ্ধিমত্তা / অনুবাদ / ফেসবুক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
    কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

Related News

  • ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তির কথা জানালেন ব্যবহারকারীরা
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?
  • হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ব্যবহার করা যাচ্ছে না ডেস্কটপে
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ প্রমাণিত, সহকারী রেজিস্ট্রার চাকরিচ্যুত
  • এআই সফটওয়্যার দিয়ে বেছে বেছে অসুস্থ ও প্রতিবন্ধী কর্মী ছাঁটাইয়ের অভিযোগ মেটার বিরুদ্ধে; মামলা

Most Read

1
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

3
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net