Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের, শহরগুলোতে বিকট বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 February, 2022, 10:15 am
Last modified: 24 February, 2022, 12:27 pm

Related News

  • বিশ্ববাজারে ৩ লাখ লিটার ডিজেল সরবরাহ করবে রাশিয়া, পরে আরও দেবে: ট্রাম্প
  • ইরান সংকট সমাধানে রাশিয়ার ভূমিকাকে ট্রাম্প স্বাগত জানিয়েছেন: ক্রেমলিন
  • প্লেগ গবেষণাগারে মৃত্যুর ঘটনায় মহামারির ঝুঁকি নাকচ করল রাশিয়া, স্বচ্ছতা চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • রাশিয়ায় রোসাটমের আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে অংশ নিল বাংলাদেশ

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের, শহরগুলোতে বিকট বিস্ফোরণের শব্দ

ইউক্রেনের সেনাদের অবিলম্বে অস্ত্র ফেলে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
টিবিএস ডেস্ক
24 February, 2022, 10:15 am
Last modified: 24 February, 2022, 12:27 pm

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার দেশটিতে সামরিক অভিযানের ঘোষণা দিয়ে ইউক্রেনের সেনাদের আত্মসমপর্ণের বার্তাও দিয়েছেন তিনি। এর মাধ্যমে ইউরোপে যুদ্ধের সম্ভাবনা আরও গভীর হল বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক মহল। 

হঠাৎ করেই বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টায় টেলিভিশন বার্তায় পুতিন বলেন, "আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি।"

পুতিনের এই ঘোষণার কিছুক্ষণ পরেই বার্তাসংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানান, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দূরে কোথাও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তিনি। সেই বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক শহরও। 

রুশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুতিন বলেছেন, তিনি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন এলাকায় একটি 'বিশেষ সামরিক অভিযানের' অনুমোদন দিয়েছেন। ফলে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত কেবল সময়ের ব্যাপার।

রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা কথিত 'ইউক্রেনীয় আগ্রাসন' বন্ধে সাহায্যের জন্য মস্কোর কাছে একটি আবেদন জারির কয়েক ঘন্টা পরেই এ ঘোষণা দেন পুতিন। তিনি বলেছেন, রুশ বাহিনীকে তিনি ওই এলাকার জনগণকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন; সেইসঙ্গে ইউক্রেনীয় সেনাদের আত্মসমার্পণেরও দাবি জানান তিনি।

এদিকে, কথিত 'ইউক্রেন আগ্রাসন'কে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার মিথ্যা প্রচার হিসেবে আখ্যা দিয়েছে। যুদ্ধে অগ্রসর হতেই রাশিয়া ও পূর্ব ইউক্রেনের মস্কোপন্থী নেতারা ওই মিথ্যা প্রচার চালাচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের বাহিনীকে অস্ত্র ছাড়ার বার্তা দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্বকে পুতিন সতর্ক করেছেন, যে দেশ এই সামরিক অভিযানে হস্তক্ষেপ করবে, তাদেরকেই এর ফল ভোগ করতে হবে। তিনি অভিযোগ করেন, ইউক্রেনকে ন্যাটোয় যোগদান থেকে বিরত রাখার যে দাবি করেছিল ক্রেমলিন, তা আমলে নেয়নি আমেরিকা ও তার মিত্ররাষ্ট্রগুলো। এমন পরিস্থিতিতে সামরিক অভিযানের ঘোষণা করলেও ইউক্রেনকে দখল করার কোনো ইচ্ছা নেই বলে দাবি করেছেন পুতিন।

এদিকে, গতরাতে এক আবেগময় বার্তায় রাশিয়ার মানুষদের 'ইউরোপে বড়সড় যুদ্ধ' সমর্থন না করার অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ ভাষায় জেলেনস্কি অভিযোগ করেন, কিয়েভের বিষয়ে রাশিয়ার মানুষকে ভুল বোঝাচ্ছেন পুতিন। 

তিনি বলেন, "কারা এই যুদ্ধ ঠেকাতে পারবেন? মানুষ। আপনারাই হলেন সেই মানুষ। আমি সে বিষয়ে নিশ্চিত।" সেইসঙ্গে জেলেনস্কি দাবি করেন, পুতিনের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। 

এরই মধ্যে বুধবার রাতে ইউক্রেন সংকট নিয়ে আরও একটি জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে রাশিয়াকে 'শান্তিরক্ষার' অনুরোধ জানানো হয়। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, "যদি সত্যিই কোনো অভিযানের জন্য প্রস্তুতি নেওয়া হয়, তাহলে আমি শুধু একটি কথাই বলতে চাই, প্রেসিডেন্ট পুতিন, আপনার সেনাদের ইউক্রেনে আক্রমণ চালানো থেকে বিরত রাখুন। শান্তির বজায় থাকার একটি সুযোগ দিন। ইতোমধ্যে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।"

এদিকে নিজের ভাষণে জেলেনস্কি বার বার দাবি করেছেন, তার দেশ রাশিয়ার কাছে মোটেও আতঙ্কের কারণ নয়। তিনি বলেন, "ইউক্রেনের জনতা এবং সরকার শান্তি চায়। কিন্তু যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করে যাবো।"

বার্তাসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ডনবাস এলাকায় বিশেষ অভিযানে এখনও অনড় রয়েছেন পুতিন। ইতোমধ্যে, ইউক্রেন সীমান্তের কাছাকাছি দুই লক্ষাধিক রুশ সেনা মোতায়েন করা হয়েছে।
 


 

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / পুতিন / রাশিয়া / সামরিক অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • বিশ্ববাজারে ৩ লাখ লিটার ডিজেল সরবরাহ করবে রাশিয়া, পরে আরও দেবে: ট্রাম্প
  • ইরান সংকট সমাধানে রাশিয়ার ভূমিকাকে ট্রাম্প স্বাগত জানিয়েছেন: ক্রেমলিন
  • প্লেগ গবেষণাগারে মৃত্যুর ঘটনায় মহামারির ঝুঁকি নাকচ করল রাশিয়া, স্বচ্ছতা চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • রাশিয়ায় রোসাটমের আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে অংশ নিল বাংলাদেশ

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net