Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
২য় ডোজ ভ্যাকসিনের পর ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে: বিএসএমএমইউ গবেষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 February, 2022, 03:50 pm
Last modified: 23 February, 2022, 03:51 pm

Related News

  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

২য় ডোজ ভ্যাকসিনের পর ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে: বিএসএমএমইউ গবেষণা

যারা আগে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে এবং সুস্থ হওয়ার পর ভ্যাকসিন নিয়েছে তাদের দেহে অ্যান্টিবডির মাত্রা বেশি ছিল। 
টিবিএস রিপোর্ট
23 February, 2022, 03:50 pm
Last modified: 23 February, 2022, 03:51 pm

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি গবেষণায় দেখা গেছে, যারা কোভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছে, তাদের ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে। 

তবে, ভ্যাকসিন নেওয়ার ছয় মাস পর থেকেই ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে। অন্যদিকে, যারা আগে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে এবং সুস্থ হওয়ার পর ভ্যাকসিন নিয়েছে তাদের দেহে অ্যান্টিবডির মাত্রা বেশি ছিল। 

এদিকে, বুস্টার ডোজ নেওয়ার এক মাস পর শতভাগ টিকা গ্রহীতার দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে। 

'হেমাটোলজিক্যাল প্যারামিটারস অ্যান্ড অ্যান্টিবডি টাইটার আফটার ভ্যাকসিনেশন এগেইনস্ট সার্স-কোভ-২' শীর্ষক গবেষণাটির প্রধান গবেষক বিএসএমএমইউ'র উপাচার্য ডা. মো. শরফুদ্দিন আহমেদ। 

আজ বুধবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে গবেষণাটির ফলাফল প্রকাশ করা হয়। 

বিএসএমএমইউ'র হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহ, উপ-উপাচার্য (রিসার্চ ও ডেভেলপমেন্ট) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মেশাররফ হোসেন গবেষণাটির সহ-গবেষক। 

কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়া ২৩৩ জন স্বেচ্ছাসেবী গবেষণাটিতে অংশ নিয়েছেন। 

অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও অন্যান্য বিভিন্ন শারীরিক জটিলতা আছে। 

তবে ভ্যাকসিন নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে বিভিন্ন শারীরিক জটিলতা ভোগা রোগী ও অন্যান্যদের মধ্যে কোনো পার্থক্য দেখা যায়নি। 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / ভ্যাকসিন / টিকা / গবেষণা / অ্যান্টিবডি / রোগ প্রতিরোধ ক্ষমতা / বিএসএমএমইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

Related News

  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net